24/09/2026
"ভর্তি বিজ্ঞপ্তি"
সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি), সাতক্ষীরায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, সাতক্ষীরার অর্থায়নে সর্বোচ্চ ৭ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করা ঝরে পড়া শিক্ষার্থীদের সরকারি খরচে ০৬ মাস (৪৬০ ঘন্টা) মেয়াদী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে......
কোর্সসমূহঃ
১। ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স
২। মেশনারী এন্ড রড বাইন্ডিং
কোর্সে ভর্তির যোগ্যতাঃ
১। সর্বোচ্চ ৭ম শ্রেণীর পর্যন্ত পড়াশোনা করে ঝরে পড়েছে এমন শিক্ষার্থী।
২। বয়স: ১৪ হতে ২৪ বছর।
৩। বর্তমানে শিক্ষা, কর্ম বা প্রশিক্ষণ নেই এমন শিক্ষার্থী।
ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। NID/জন্ম সনদের ফটোকপি
২। সর্বশেষ পঠিত ক্লাসের প্রত্যায়ন পত্র
৩। পাসপোর্ট সাইজের ছবি- ২ কপি।।
কোর্সের সুবিধাসমূহঃ
১। কোর্স শেষে যাতায়াত ভাতা প্রদান।
২। উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ড কর্তৃক সার্টিফিকেট প্রদান।
৩। অর্জিত সার্টিফিকেট দিয়ে ৯ম শ্রেণী (ভোকেশনাল) এ ভর্তির সুযোগ।।
৪। কর্মসংস্থানে সার্বিক সহযোগিতা প্রদান।।
ভর্তির শেষ তারিখঃ ০৫ অক্টোবর/২০২৬ খ্রিঃ
প্রয়োজনে যোগাযোগঃ
জনাব মোঃ শহিদুল ইসলাম, ট্রেড ইনচার্জ (ইলেকট্রিক্যাল), রুম নং-২০২ (ইলেকট্রিক্যাল ট্রেড), সাতক্ষীরা টিটিসি।
মোবাইল নং- ০১৯১১ ৭০১১৪২।।