Satkhira Govt.College BNCC Contingent

Satkhira Govt.College BNCC Contingent সাতক্ষীরা সরকারি কলেজে বিএনসিসি কন্টিনজেন্টের অফিসিয়াল ফেসবুক পেজ

"একজন আদর্শ পিতার আদর্শ সন্তান"এক্স ক্যাডেট সার্জেন্ট ডাঃ আবুল কালাম বাবলা (১৯৭৭-১৯৭৮)। সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি ক...
30/08/2026

"একজন আদর্শ পিতার আদর্শ সন্তান"
এক্স ক্যাডেট সার্জেন্ট ডাঃ আবুল কালাম বাবলা (১৯৭৭-১৯৭৮)। সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট। সাতক্ষীরা জেলা তথা দক্ষিণবঙ্গের একজন স্বনামধন্য ব্যক্তি, দানবীর তিনি এমন‌ই একজন ব্যক্তি, মহান আল্লাহর দিকে তাকিয়ে নীরবে মানুষের কল্যাণে কিছু করার সর্বত্র চেষ্টা করে যাচ্ছেন। সাতক্ষীরা জেলার বিভিন্ন পর্যায়ে মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানে তার সহযোগিতার হাতের ছোঁয়া রয়েছে এবং সাতক্ষীরা জেলাকে এগিয়ে নিতে শিক্ষা, সাহিত্য, শিল্প বাণিজ্যিক, ক্রীড়া ও সাংস্কৃতিকসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডে তিনি অসামান্য অবদান রেখে চলেছেন।
সমাজে প্রতিবন্ধী ও সুবর্ণ নাগরিক, শিশু শিক্ষার্থীদের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের জেলা সাতক্ষীরা জেলার সাদা সোনা নামে খ্যাত, চিংড়ি পোনা উৎপাদন ও রপ্তানি এবং চিংড়ি পোনার মান উন্নয়নে চিংড়ি শিল্পকে এক অনন্য পর্যায়ে নিয়ে গেছেন। আপন আলো‌য় আলোকিত বিশিষ্ট সমাজসেবক ডাঃ আবুল কালাম বাবলা।
২৫ শে এপ্রিল ১৯৯০ সালে ছবিটি তোলা হয়েছিল, তৎকালীন সময়ে তিনি সাতক্ষীরা সরকারি কলেজের এক্স ক্যাডেট সার্জেন্ট ও সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক ছিলেন।

নেতৃত্বের শিক্ষা ও শৃঙ্খলার বন্ধনক্যাডেট জীবন শুধু ইউনিফর্ম পরার শিক্ষা দেয় না, শেখায় কীভাবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়।...
22/08/2026

নেতৃত্বের শিক্ষা ও শৃঙ্খলার বন্ধন
ক্যাডেট জীবন শুধু ইউনিফর্ম পরার শিক্ষা দেয় না, শেখায় কীভাবে দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়। একজন অভিজ্ঞ সিনিয়রের নিখুঁত পরশ আর স্নেহের দিকনির্দেশনাই গড়ে তোলে ভবিষ্যতের এক একজন চৌকস ও শৃঙ্খলাবদ্ধ ক্যাডেট। নিজের হাত দিয়ে ছোট ভাইকে পরিপাটি করে সাজিয়ে দেওয়ার এই মুহূর্তটি কেবল একটি সাধারণ মুহূর্ত নয়, এটি BNCC-এর ঐতিহ্য, নেতৃত্ব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধের এক অনন্য প্রতীক। জ্ঞান ও অভিজ্ঞতার এই মশাল এভাবেই এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে প্রবাহিত হতে থাকে। 🫡🇧🇩

"দেশসেবার মন্ত্রে দীক্ষিত হৃদয়ে, রবের প্রতি আনুগত্যের সুন্দরতম দৃষ্টান্ত।"​দেশ রক্ষা ও জনসেবার জন্য নিজেদের যোগ্য করে তো...
21/08/2026

"দেশসেবার মন্ত্রে দীক্ষিত হৃদয়ে, রবের প্রতি আনুগত্যের সুন্দরতম দৃষ্টান্ত।"
​দেশ রক্ষা ও জনসেবার জন্য নিজেদের যোগ্য করে তোলার এই পথচলায় আমাদের মূল শক্তি রবের আনুগত্য। সুন্দরবন রেজিমেন্টের সকল ক্যাডেটরা জামাতের সাথে সালাত আদায় করছে।'ব্যাটেলিয়ন কালেক্টিভ ক্যাম্প-৩'-এর একটি দৃশ্য।
​বুট আর ইউনিফর্মের কঠোরতার মাঝে সাজানো এই প্রার্থনার কাতার প্রমাণ করে—শৃঙ্খলা শুধু প্যারেড গ্রাউন্ডেই সীমাবদ্ধ নয়, তা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে ছড়িয়ে আছে।

সামরিক শৃঙ্খলা, আত্মত্যাগ , নেতৃত্ব ও দক্ষতা অর্জনে! 🎖️​আমাদের সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট-এর ৭ জন চৌকস ক...
14/08/2026

সামরিক শৃঙ্খলা, আত্মত্যাগ , নেতৃত্ব ও দক্ষতা অর্জনে! 🎖️
​আমাদের সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট-এর ৭ জন চৌকস ক্যাডেট পাড়ি জমাচ্ছে রেজিমেন্ট কালেকটিভ ক্যাম্প - ৩-এ। শৃঙ্খলা, সাহসিকতা এবং প্রশিক্ষণের এক নতুন অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছে তারা।

​তোমাদের এই যাত্রা সফল হোক, ক্যাম্পের প্রতিটি মুহূর্ত থেকে জ্ঞান অর্জন করে কন্টিনজেন্টের নাম আরও উঁচুতে নিয়ে আসো—এটাই আমাদের প্রত্যাশা। তোমরা আমাদের গর্ব।

​তোমাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ও দোয়া। ভালো থেকো, ভালো করে প্রশিক্ষণ সম্পন্ন করে ফিরে এসো। 🇧🇩

📢 সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের মহতী উদ্যোগ!​ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত ভয়াবহ রোগ প্রতিরোধে এবং একটি পরিচ্ছন্...
14/08/2026

📢 সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের মহতী উদ্যোগ!
​ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত ভয়াবহ রোগ প্রতিরোধে এবং একটি পরিচ্ছন্ন, সুস্থ ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন আজ এক বিশেষ সচেতনতামূলক র‍্যালি ও মশক নিধন অভিযান আয়োজন করে।
​তারিখ: ১৩/০৮/২০২৬
স্থান: সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাস
​এই মহতী অভিযানে উপস্থিত থেকে আমাদের উৎসাহিত করেছেন সাতক্ষীরা সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আবুল হাশেম স্যার। এছাড়াও উপস্থিত ছিলেন কলেজ প্লাটুনের প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ছানোয়ার হোসেন এবং একদল উদ্যমী বিএনসিসি ক্যাডেট।
​আসুন, আমরা সবাই মিলে নিজেদের পরিবেশ পরিচ্ছন্ন রাখি এবং ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়ে তুলি।
​‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন | ডেঙ্গু মুক্ত বাংলাদেশ গড়ি’

Huge Congratulations to Abdul Al Mujahid on being promoted from Cadet Lance Corporal to Cadet Corporal!​Satkhira Governm...
10/08/2026

Huge Congratulations to Abdul Al Mujahid on being promoted from Cadet Lance Corporal to Cadet Corporal!
​Satkhira Government College BNCC Contingent is immensely proud of your achievement and wishes you the very best in your new rank! 💓

04/08/2026

Bayonet fighting ⚔️
BNCC Academy Dhaka ❤️

03/08/2026

সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুন কতৃক আয়োজিত পরিস্কার পরিচ্ছন্ন অভিযান ও ডেঙ্গু নিধন কর্মসূচি পালিত হয় 🦟🌱

আজ ৩ আগস্ট ২০২৬, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ক্যাম্পাস ও প্লাটুনে পালিত হলো বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্...
03/08/2026

আজ ৩ আগস্ট ২০২৬, সাতক্ষীরা সরকারি কলেজ বিএনসিসি প্লাটুনের উদ্যোগে ক্যাম্পাস ও প্লাটুনে পালিত হলো বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু নিধন কর্মসূচি।
​সম্মানিত প্লাটুন কমান্ডার লেফটেন্যান্ট ছানোয়ার হোসেন এবং নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার-এর নেতৃত্বে বিএনসিসির ক্যাডেটরা স্বতঃস্ফূর্তভাবে এই অভিযানে অংশ নেন।
​আসুন, সচেতন হই, নিজের আঙিনা পরিচ্ছন্ন রাখি! 💚

শুভেচ্ছা ও শুভকামনা​আগামী ০২/০৮/২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিস...
01/08/2026

শুভেচ্ছা ও শুভকামনা
​আগামী ০২/০৮/২০২৬ তারিখ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসার (CUO) মোঃ সাইফুর রহমান তার অফিসিয়াল দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন।
​নতুন পদে দায়িত্ব গ্রহণের জন্য তাকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আশা করি, তাঁর যোগ্য নেতৃত্ব ও দিকনির্দেশনায় 'ই - কোম্পানি' (Eco Company)-এর আওতাধীন চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিএনসিসি কন্টিনজেন্ট সাফল্যের নতুন শিখরে পৌঁছাবে।
​আমাদের সকলের পক্ষ থেকে তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা ও শুভাশিস রইল। 'ই - কোম্পানি' সর্বদাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাবে।
​From the bottom of our hearts, we express our best wishes and gratitude for the days ahead. Eco Company will continue to operate hand in hand.

Address

Satkhira
9400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Satkhira Govt.College BNCC Contingent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share