13/02/2026
প্রিয় নেতাকর্মী ভাইয়েরা।
নির্বাচনের ফলাফল আমাদের প্রত্যাশা অনুযায়ী আসেনি। আমাদের নির্বাচিত প্রার্থী পরাজিত হয়েছেন—এটা নিঃসন্দেহে আমাদের জন্য কষ্টের ও হতাশার। আমি আমার নেতাকর্মীর কষ্ট অনুভব করছি এবং আমাদের প্রার্থীর প্রতি ও আপনাদের সবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
কিন্তু মনে রাখতে হবে, হার মানেই শেষ নয়। রাজনীতির পথ সংগ্রামের পথ। আজকের এই ফলাফল আমাদের থামিয়ে দিতে পারে না, বরং আগামী দিনের জন্য আরও শক্ত ও ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয়।
আমরা যারা মাঠে ছিলাম, দিন-রাত পরিশ্রম করেছি—আপনাদের প্রত্যেকের শ্রম বৃথা যায়নি। মানুষের মাঝে আমাদের পরিচিতি বেড়েছে, সংগঠন আরও মজবুত হয়েছে। ইনশাআল্লাহ, এই অভিজ্ঞতাই আমাদের আগামী দিনের বিজয়ের ভিত্তি হবে।
আমি সকল নেতাকর্মীদের আহ্বান জানাই—
ব্যক্তিগত হতাশা ভুলে গিয়ে আমরা একসাথে থাকি, ঐক্যবদ্ধ থাকি, দলকে শক্তিশালী করি। বিভক্তি নয়, ভ্রাতৃত্বই হোক আমাদের শক্তি।
আসুন, আমরা নতুন উদ্যমে, নতুন পরিকল্পনায়, মানুষের পাশে থেকে কাজ করে যাই।
আজকের পরাজয়কে আগামী দিনের বিজয়ে রূপান্তর করাই হবে আমাদের লক্ষ্য।
সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা।
একসাথে ছিলাম, আছি, থাকবো—ইনশাআল্লাহ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ ✊🏾🌾🇧🇩
আশিক বিল্লাহ
সভাপতি
৫নং ওয়ার্ড ছাত্রদল।