Voice of Kalma

Voice of Kalma Uniting Kalma against injustice. Speaking for our community, working for change. Awareness is our strength.

27/05/2026

সাভারে সিসি ক্যামেরা বসিয়েও মা*দক ব্যবসা, প্রশ্নের জবাবে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। সাভারের বেদে পারা এবং উত্তর কলমা ৬ নং ওয়ার্ডে মাদক ব্যবসার মূল আস্তানা। সরকারের এই এলাকা গুলো নজরে আনা উচিৎ।

আশুলিয়ায় বিদেশি পি*স্তল ও ৫ রাউন্ড গু*লিসহ সন্ত্রা*সী আটকনিউজ ৭১অনলাইন, আশুলিয়া:ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল ...
14/04/2026

আশুলিয়ায় বিদেশি পি*স্তল ও ৫ রাউন্ড গু*লিসহ সন্ত্রা*সী আটক
নিউজ ৭১অনলাইন, আশুলিয়া:
ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন মনিরের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার।

আটককৃত মো. রুবেল বরিশাল জেলার উজিরপুর থানার উটরা এলাকার মো. ইউনুস রাড়ীর ছেলে। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়ার জামগড়া ছোট রূপায়ন ছয়তলা এলাকায় বসবাস করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, গত ৭ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকার একটি হোটেল থেকে খাবার খেয়ে ঢাকার চকবাজারে মালপত্র কেনার উদ্দেশ্যে বেরিয়েছিলেন ঘনিষ্ঠ দুই বন্ধু আল আমিন ও পারভেজ। এ সময় জামগড়া ঈদগা মাঠ এলাকায় দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত এসে তাদের পথরোধ করে দাঁড়ায়। কোনো কিছু বোঝার আগেই দুর্বৃত্তরা অস্ত্র দিয়ে আল আমিনের পেটের বাম পাশে এবং পারভেজের বাম হাতের কনুইতে গুলি করে তাদের সঙ্গে থাকা নগদ দুই লক্ষ টাকা নিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরো জানায়, উক্ত গুলাগুলির ঘটনায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারের লক্ষ্যে আজ (শুক্রবার) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার এসআই মো. রাশেদুজ্জামান, এসআই মো. আবু তালেব ও এএসআই মো. আমিনুর রহমান সঙ্গীয় ফোর্সসহ জামগড়া এনভয় গার্মেন্টস সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রুবেল নামের সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুবেল হাওলাদার জানান, আটক ব্যক্তি অস্ত্রধারী সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। যেকোনো অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে আশুলিয়া থানা পুলিশের কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সাভারে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৫ জন ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার মোঃ রবিউল ইসলাম সিয়াম : ঢাকা জেলার...
14/04/2026

সাভারে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ৫ জন ও ছিনতাইকারী চক্রের ৩ সদস্য গ্রেফতার

মোঃ রবিউল ইসলাম সিয়াম : ঢাকা জেলার গোয়েন্দা শাখা (ডিবি-উত্তর) এর বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারী চক্রের সদস্য মিলিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে মোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ১৩ এপ্রিল রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার দেওগাঁ এলাকায় অভিযান চালিয়ে ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তারা হলেন— মোঃ নুর আলম বাবু (৩৬), মোঃ রায়হান হোসেন ইমন (২৪), মোঃ তুহিন (২৭) এবং মোঃ শাকিব হাসান (২৩)। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা।

অপরদিকে, একই দিনে রাত ১২টা ৪৫ মিনিটে ফুলবাড়িয়া এলাকায় আরেকটি অভিযানে মোঃ রমজান আলী (৩৬) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১৫ হাজার টাকা।

এছাড়া, একই দিন রাত ৯টা ৩০ মিনিটে সাভার ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় যৌথ অভিযানে ছিনতাইকারী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মোঃ সাইদুল ইসলাম (২৬), মোঃ বাপ্পী গাজী (২৮) এবং আঃ আলীম ওরফে হালিম (৩৪)।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক আসামীর বিরুদ্ধে পূর্বে বিভিন্ন মাদক ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে নুর আলম বাবু ও শাকিব হাসানের বিরুদ্ধে একটি করে, সাইদুল ইসলামের বিরুদ্ধে ৫টি, বাপ্পী গাজীর বিরুদ্ধে ৩টি এবং আলীম ওরফে হালিমের বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং অন্যান্য মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবির এই ধারাবাহিক অভিযান মাদক ও ছিনতাই প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

06/04/2026

আউকপাড়ায় আড়াই কেজি গাঁজাসহ ‘মাদকসম্রাজ্ঞী’ লিপি আটক, বিএনপি নেতা আব্দুল হাকিমের সহযোগিতায় পুলিশে সোপর্দ.......

 #পরকীয়া যারা করে সকলকে ঈদ মোবারক 😆 #সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্ত...
22/03/2026

#পরকীয়া যারা করে সকলকে ঈদ মোবারক 😆

#সাভার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার গাড়িচালক জুয়েলের সঙ্গে সুমি নামের এক গৃহিণীর পরকীয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জানা যায়, জুয়েল গোলাম মোস্তফার ভায়রার ছেলে।

এই ঘটনার জেরে গতকাল সুমির স্বামী তাকে তালাক দেন। ফলে এক নারীর সংসার ভেঙে গিয়ে তার জীবন আজ অনিশ্চয়তার মুখে। স্থানীয়দের অভিযোগ, ক্ষমতা ও প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জুয়েলকে কিছুদিনের জন্য আত্মগোপনে রাখা হয়েছে বলে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

বর্তমানে সুমি ন্যায়বিচার ও সহায়তার আশায় দ্বারে দ্বারে ঘুরছেন, কিন্তু এখনো কোনো কার্যকর প্রতিকার পাননি।

আশুলিয়ায় ধ'র্ষ'ণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (১৫ মার্চ) আশুলিয়ার পলাশবাড়ী এল...
18/03/2026

আশুলিয়ায় ধ'র্ষ'ণের অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৫ মার্চ) আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে। এর আগে গতকাল গভীর রাতে গ্রেফতার করা হয়। এমামলায় জুনায়েত ও সোমাইয়া নামের আরও দুইজন কনটেন্ট ক্রিয়েটরকে আসামি করা হয়েছে। আটককৃত সে, আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার আবদুল কাইয়ুমের ছেলে মো. ইমরান ওরফে বিপি (২৫) । তিনি পলাশবাড়ী এলাকায় ভাড়া থেকে কনটেন্ট ক্রিয়েট করেন বলে জানা গেছে। ভুক্তভোগী ওই নারীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ইমরান তাকে দিয়ে টিকটক ভিডিও তৈরি করে আসছিলেন। নানা কারণে ওই নারী টিকটক তৈরিতে অনিচ্ছা প্রকাশ করলে ১২ মার্চ দুপুরে ইমরান তাকে ধর্ষণ করেন। পরে অন্য দুই আসামির সহযোগিতায় মারধরও করেন। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী। মামলার পর অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটর বিপি ইমরানকে গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার আসামিকে আদালতে পাঠানো হয়। এ বিষয়ে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) রুবেল হাওলাদার বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ইমরান নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এঘটনায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

সাভার সদর ইউনিয়নের ২ নং কলমা এলাকায় সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তার ভাই ...
18/03/2026

সাভার সদর ইউনিয়নের ২ নং কলমা এলাকায় সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক এবং সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা ও তার ভাই আরশাদ আলীর বাড়িতে অবৈধ গ্যাস ব্যবহার করায় অভিযান চালিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

তিতাস কর্তৃপক্ষ জানায়, বিএনপি নেতা হওয়ায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা গোলাম মোস্তফা এবং তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে বাসাবাড়ি এবং কারখানায় অবৈধ গ্যাস ব্যবহার করে আসছে। এর আগেও একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হলে পুনরায় আবারও অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করে আসছিলো।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রবিবার দুপুরে বিএনপি নেতার ভাই আরশাদ আলীর বাড়িতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরনে অভিযান পরিচালনা করা হয়। এসময় আরশাদ আলীর বাড়ির ভিতরে পাকা ট্যাংকির মধ্যে লুকানো অবস্থায় অবৈধ একটি রাইজার পাওয়া যায়। পরে রাইজারটি জব্দসহ অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় আরশাদ আলী পালিয়ে থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার স্ত্রীকে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য করেন এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কাড়াদন্ড প্রদান করেন।

13/03/2026

মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলুন। আজ আউকপাড়া আদর্শ গ্রাম ৩০ ফুট থেকে মাদকবিরোধী এক র‍্যালি বের হয়।

06/03/2026

আলহামদুলিল্লাহ, আজকে পবিত্র জুম্মার নামাজের পর মাদকের বিরুদ্ধে রেলি করেছেন এলাকাবাসী। তাই যারা মাদকদ্রব্য সেবন করেন এবং ব্যবসায়িক ভাবে মাদকের সঙ্গে জড়িত তারা অতিদ্রুত এসব ছেড়ে দিন।

Address

Kalma, Dhaka
Savar
1341

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice of Kalma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category