10/08/2026
সকলের উদ্দেশ্যে সদ্য যোগদানকারী জিএম মহোদয়ের বার্তা
***
আসসালামু আলাইকুম।
আমি মোঃ ফখরুল আলম অদ্য ১০-০৮-২০২৬ খ্রি: নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ হতে বদলিজনিত কারণে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২-এ জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। নতুন কর্মস্থলে যোগদানের এই সময়ে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি।
আমাদের প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে আপনাদের সকলের মূল্যবান পরামর্শ, সহযোগিতা ও দিকনির্দেশনা আন্তরিকভাবে প্রত্যাশা করছি। আপনাদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই।
সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।
ধন্যবাদান্তে,
মোঃ ফখরুল আলম
জেনারেল ম্যানেজার
বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২
***