25/07/2026
🌱 বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন 🌿
রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর-এর উদ্যোগে অগ্রদূত প্রিপারেটরী এন্ড হাই স্কুল, কুসুমহাটি, শেরপুর-এ আয়োজিত বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে।
উক্ত কর্মসূচিতে রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সেক্রেটারি, পাস্ট প্রেসিডেন্টসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও অগ্রদূত প্রিপারেটরী এন্ড হাই স্কুলের পরিচালক, প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচিকে সফল ও প্রাণবন্ত করে তুলেছেন। তাঁদের আন্তরিক সহযোগিতা ও উপস্থিতির জন্য রোটার্যাক্ট ক্লাব অব শেরপুরের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও রোপণ করা হয়। একইসঙ্গে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ে তোলার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা তৈরি করা হয়। পাশাপাশি রোটার্যাক্ট ক্লাব কী, এর উদ্দেশ্য ও সমাজসেবামূলক কার্যক্রম সম্পর্কেও শিক্ষার্থীদের ধারণা প্রদান করা হয়।
এই সুন্দর ও অর্থবহ কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রোগ্রাম চেয়ারকে জানাই অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক কৃতজ্ঞতা। একইসঙ্গে যারা এই কর্মসূচি সফল করার পেছনে শারীরিক, মানসিক ও আর্থিকভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
আসুন, আমরা সবাই মিলে গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলি। 🌱💚🌍
আয়োজনে:
রোটার্যাক্ট ক্লাব অব শেরপুর