24/07/2026
সিরাজগঞ্জে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত।
"আদর্শবান যুবকরা জাগলেই, জাগবে বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে
১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) বিকাল ৩টায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে জেলা সভাপতি মুহাম্মাদ হাবিবুল্লাহ তালুকদার-এর সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মাদ হাফিজুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক, মাওলানা আ হ ম আলাউদ্দিন।
বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় উপকমিটির কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মুফতি মুহাম্মাদ মুহিব্বুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুস সামাদ, সেক্রেটারি ইঞ্জিনিয়ার জুবায়ের ইসলাম, অর্থ ও প্রকাশনা সম্পাদক, মুহাম্মাদ ইমরান হুসাইন, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা গাজী মুহাম্মাদ আইনুল হক, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, সিরাজগঞ্জ জেলা সভাপতি, মুফতি মাহমুদুল হাসান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি, শেখ মুহাম্মাদ শুয়াইব সোহান।
এছাড়াও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ, উপজেলা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও দায়িত্বশীলবৃন্দ, যুবসমাজ ও শুভানুধ্যায়ীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা আদর্শবান যুবসমাজ গঠন, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা, ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ এবং সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় যুবসমাজের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।
প্রচার বিভাগ,
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, সিরাজগঞ্জ জেলা শাখা