খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি

খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি Welcome to Khuda Buksh Memorial Library, a place where you can learn and apply knowledge to achieve many things in life.
(1)

The library is located at Konessor, Damudya Upazila, Shariatpur, near At Kaneshwar Shama Charan Edward Institution. Welcome to our "Khuda Buksh Memorial Library" where you can learn and apply that knowledge to earn many things in life. That's why Albert Einstein said- "All you have to know is the location of a library." This library is located at konessor, Damuddya Upazila in Shariatpur. This libr

ary is built in the memory of a legendary man Khuda Buksh (1 February 1912 – 13 1974). Khuda was an eminent Bengali life insurance salesman and humanitarian from the Indian subcontinent. For four decades he represented the "life and soul of the insurance industry" throughout the region, leaving his indelible mark on the business in three separate countries: British India (specifically in East India), Pakistan, and Bangladesh. Buksh, or "Insurance Giant," as he became known, gained fame in the 1940s, specifically for his salesmanship in East India. From the 1950s to the 1960s, he helped build one of Pakistan's top insurance companies from scratch, placing it on the world map. He was the pioneer of life insurance industry growth and development in Bangladesh; his name became "synonymous with the life insurance industry," and he is even referred to, in Bangladesh, as the "Father of Insurance.

08/09/2026
📚✨ খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি-এর অষ্টম শিক্ষামূলক প্রোগ্রাম ✨📚জ্ঞান, সৃজনশীলতা আর আনন্দের মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হ...
15/08/2026

📚✨ খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি-এর অষ্টম শিক্ষামূলক প্রোগ্রাম ✨📚

জ্ঞান, সৃজনশীলতা আর আনন্দের মেলবন্ধনে সফলভাবে সম্পন্ন হলো খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরির অষ্টম শিক্ষামূলক প্রোগ্রাম। এবারের আয়োজনে অংশ নিয়েছিল আলহাজ্ব আলী আহমেদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা-এর একঝাঁক প্রাণবন্ত ও প্রতিভাবান শিক্ষার্থী।

শিশুরা তাদের অসাধারণ মেধা, সৃজনশীল চিন্তা, অংকন দক্ষতা ও চমৎকার কবিতা আবৃত্তির মাধ্যমে সবাইকে মুগ্ধ করেছে। 🌟
🎯 আমাদের বিশেষ আয়োজনসমূহে ছিল:
🎨 চমৎকার অংকন প্রতিযোগিতা
🧩 বুদ্ধির বিকাশমূলক ধাঁধা সমাধান ও স্টিকার ধাঁধা
📖 মেধা যাচাই পরীক্ষা (MCQ Exam)
🎤 কবিতা আবৃত্তি
শিক্ষামূলক ছবি প্রদর্শন

এবারের আয়োজনের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল মেধা যাচাই পরীক্ষা (MCQ) এবং স্টিকার পাজেল, যার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান, উপস্থিত বুদ্ধি ও বিশ্লেষণ ক্ষমতা সুন্দরভাবে ফুটে উঠেছে।

🏆 মেধা যাচাই পরীক্ষায় বিজয়ীরা:
🥇 প্রথম স্থান: কাজী রাইসা। পঞ্চম শ্রেণী
🥈 দ্বিতীয় স্থান: আয়েশা মালিহা। চতুর্থ শ্রেণী
🥉 তৃতীয় স্থান: তামিম শোভন। চতুর্থ শ্রেণি

সকল বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে তাদের মেধা ও প্রচেষ্টাকে উৎসাহিত করা হয়। পাশাপাশি প্রতিটি অংশগ্রহণকারী শিশুর সক্রিয়তা পুরো আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল।

আমাদের লাইব্রেরির শিক্ষামূলক প্রোগ্রাম কেবল পাঠের সুযোগ নয়, এটি শিশুদের নতুন চিন্তা জাগিয়ে তোলার একটি উন্মুক্ত পথ—যেখানে প্রতিটি শিক্ষার্থী জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ ও আত্মবিশ্বাসী হয়ে ওঠে।

👥 সার্বিক তত্ত্বাবধান ও সহযোগিতায়:
SB Sujon Ahammed
Akheru Purna
Md Ripon Hossain
ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

🏛 খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি

বই হচ্ছে এমন এক অনন্য জাদুঘর, যা আপনাকে না হারিয়েই বহু দূরে নিয়ে যেতে পারে।​জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে এবং বইয়ের বি...
04/08/2026

বই হচ্ছে এমন এক অনন্য জাদুঘর, যা আপনাকে না হারিয়েই বহু দূরে নিয়ে যেতে পারে।
​জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করতে এবং বইয়ের বিশাল জগতে ডুব দিতে আপনাকে স্বাগতম খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরিতে।

​বিখ্যাত লেখক লুসি মোড মন্টগোমারি বলেছিলেন—

​একটি ভালো বইয়ের সাথে সময় কাটানোর মতো আনন্দের আর কিছুই হতে পারে না।

​আর উইলিয়াম নিকোলসন-এর সেই বিখ্যাত উক্তিটি তো আমরা সবাই জানি—

​“আমরা বই পড়ি এটা বোঝার জন্য যে, আমরা একা নই।

​গ্রামের মনোরম ও শান্ত পরিবেশে গড়ে ওঠা আমাদের এই লাইব্রেরিটি শুধু বইয়ের তাক নয়, এটি স্বপ্ন দেখার এবং নিজেকে নতুন করে আবিষ্কার করার এক মুক্তাঙ্গন। আপনার অবসর সময়গুলোকে অর্থপূর্ণ ও সমৃদ্ধ করতে আজই চলে আসুন আমাদের কাছে।

​📖 আপনার পছন্দের বইটি বেছে নিন এবং জ্ঞানচর্চার যাত্রায় শামিল হোন।

​📍 ঠিকানা: খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি, কনেশ্বর বাজার, ডামুড্যা, শরীয়তপুর।
🌐 অনলাইন ক্যাটালগ ও বিস্তারিত:
https://kbmllib.xyz



খোদা বকস্  মেমোরিয়াল লাইব্রেরি এর ৭ম শিক্ষামূলক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করেছিল ২৮নং কনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়...
18/07/2026

খোদা বকস্ মেমোরিয়াল লাইব্রেরি এর ৭ম শিক্ষামূলক প্রোগ্রাম, যেখানে অংশগ্রহণ করেছিল ২৮নং কনেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা আয়োজনের মধ্য দিয়ে বাচ্চারা দেখিয়েছে তাদের অসাধারণ মেধা, সৃজনশীলতা, অংকন দক্ষতা,
ও অসাধারণ কবিতা আবৃত্তি।

প্রোগ্রামে ছিল—
🎨 অংকন প্রতিযোগিতা
🧩 ধাঁধা সমাধান
📖 MCQ Exam
🎤 কবিতা আবৃত্তি
🇧🇩দেশাত্মবোধক গান

শিশুরা অত্যন্ত উৎসাহের সঙ্গে প্রতিটি কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছে। তাদের আত্মবিশ্বাস, প্রতিভা আর শেখার প্রতি আগ্রহ সবাইকে সত্যিই মুগ্ধ করেছে। এবার অনুষ্ঠানে আমরা নতুন যোগ করেছি MCQ
পরীক্ষা, যার মাধ্যমে শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই পরীক্ষার মাধ্যমে আমরা প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্বাচিত করে পুরস্কার বিতরণ করেছি, এই আয়োজন কেবল একটি প্রতিযোগিতা নয়, বরং শিশুদের চিন্তা, কল্পনা আর সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করার একটি প্রচেষ্টা।

“আমাদের লাইব্রেরীর শিক্ষামূলক প্রোগ্রাম শুধু পাঠের সুযোগ নয়, এটি নতুন চিন্তা জাগিয়ে তোলার পথ, যেখানে প্রতিটি অংশগ্রহণকারী জ্ঞানের আলোয় আরও সমৃদ্ধ হয়।”

Muhammad Rahim
Engr Shafiqul Islam
SB Sujon Ahammed
Akheru Purna
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি



আজ ১৩ মে।বাংলাদেশের বিমা শিল্পের পথিকৃৎ, মানবতাবাদী ও “বিমার জনক” খোদা বক্ স-এর ৫২তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধা...
12/05/2026

আজ ১৩ মে।
বাংলাদেশের বিমা শিল্পের পথিকৃৎ, মানবতাবাদী ও “বিমার জনক” খোদা বক্ স-এর ৫২তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

ব্রিটিশ ভারত, পাকিস্তান ও বাংলাদেশ— এই তিন যুগে তিনি বিমা শিল্পকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন। তাঁর অসাধারণ নেতৃত্ব, সততা, মানবপ্রেম ও কর্মনিষ্ঠা হাজারো মানুষের জীবনে নতুন পথ তৈরি করেছে।

তিনি শুধু একজন সফল বিমাকর্মী ছিলেন না, ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা ও মানবকল্যাণে নিবেদিত মহান মানুষ।

“মানুষের কল্যাণই ছিল তাঁর জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।”

বিনম্র শ্রদ্ধাঞ্জলি
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি



#ইতিহাস

🌸 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌸২১ ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয়—এটা ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস,এটা সাহসের গল্প,এটা জা...
21/02/2026

🌸 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 🌸

২১ ফেব্রুয়ারি শুধু একটা তারিখ নয়—
এটা ভাষার জন্য আত্মত্যাগের ইতিহাস,
এটা সাহসের গল্প,
এটা জাতিসত্তার পরিচয়।
যাদের রক্তে বাংলা ভাষা বেঁচে আছে,
তাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়—
ভাষা মানে সংস্কৃতি, পরিচয়, শিকড় আর আত্মমর্যাদা।

আমাদের লাইব্রেরির বিশ্বাস—

ভাষা বাঁচলে জ্ঞান বাঁচে,
জ্ঞান বাঁচলে সমাজ বাঁচে,
আর পাঠক বাঁচলে ভবিষ্যৎ বাঁচে।

“ভাষা শুধু শব্দ নয়, ভাষা একটি জাতির আত্মা।”

#আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস
#২১ফেব্রুয়ারি
#ভাষা_শহীদ
#বাংলা_ভাষা
#আমার_ভাষা_আমার_গর্ব

আজ ৫ই ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।গ্রন্থাগার মানে শুধু বই নয়—এটা জ্ঞান, চিন্তা আর নীরব আলোর ঠিকানা।বই পড়ার অভ্...
05/02/2026

আজ ৫ই ফেব্রুয়ারি, জাতীয় গ্রন্থাগার দিবস।
গ্রন্থাগার মানে শুধু বই নয়—এটা জ্ঞান, চিন্তা আর নীরব আলোর ঠিকানা।
বই পড়ার অভ্যাস মানুষকে বদলায়, সমাজকে এগিয়ে নেয়।

আজ মরহুম খোদা বকস–এর ১১৪তম জন্মবার্ষিকী।তিনি ছিলেন বাংলাদেশের জীবন বীমা শিল্পের একজন অগ্রদূত এবং আজও শ্রদ্ধার সঙ্গে “বীম...
01/02/2026

আজ মরহুম খোদা বকস–এর ১১৪তম জন্মবার্ষিকী।
তিনি ছিলেন বাংলাদেশের জীবন বীমা শিল্পের একজন অগ্রদূত এবং আজও শ্রদ্ধার সঙ্গে “বীমা শিল্পের জনক” হিসেবে স্মরণীয়।
১৯১২ সালের ১ ফেব্রুয়ারি শরীয়তপুরের ডামুড্যায় জন্ম।
খোদা বকস আজীবন চেয়েছিলেন বাঙালিরা যেন শিক্ষা, জ্ঞান ও আধুনিক আর্থিক ব্যবস্থায় সমান সুযোগ পায়। সততা, দায়িত্ববোধ এবং দূরদৃষ্টিই ছিল তাঁর কাজের মূল শক্তি।
তাঁর স্মরণে গড়ে তোলা হয়েছে
খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি—
ঠিক সেই শিক্ষাঙ্গনের প্রাঙ্গণে, যেখান থেকে তিনি নিজেই এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। এই লাইব্রেরি শুধু বইয়ের সংগ্রহ নয়, এটি তাঁর শিক্ষা-ভাবনা ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি বিশ্বাসের এক জীবন্ত প্রতিফলন।
এই জন্মবার্ষিকীতে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করি একজন মানুষকে,
যিনি নিজের সময়ের গণ্ডি পেরিয়ে
আজও আলোর পথ দেখিয়ে চলেছেন।

"যাঁরা বইয়ের আলো জ্বালিয়ে যান, তাঁরা কখনো চলে যান না—তাঁরা প্রজন্মের ভেতর বেঁচে থাকেন"

📚 লাইব্রেরি পরিদর্শন ও শুভকামনাআজ ভোটকেন্দ্র পরিদর্শন উপলক্ষে ডামুড্যা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেনমেজর আবরার আবির আমাদের ল...
30/01/2026

📚 লাইব্রেরি পরিদর্শন ও শুভকামনা

আজ ভোটকেন্দ্র পরিদর্শন উপলক্ষে ডামুড্যা আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন
মেজর আবরার আবির আমাদের লাইব্রেরি পরিদর্শন করেন।
লাইব্রেরিটি ঘুরে দেখে তিনি অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং আন্তরিকভাবে প্রশংসা করেন। তিনি বলেন, তাঁর দীর্ঘ চাকরি জীবনে এত সুন্দর, পরিপাটি ও গোছানো লাইব্রেরি তিনি আগে কোথাও দেখেননি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এমন একটি লাইব্রেরি গড়ে ওঠা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।
পরিদর্শন শেষে তিনি ভিজিটর রেজিস্টার বইয়ে স্বাক্ষর করেন।
সময় স্বল্পতার কারণে বই পড়তে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে সুযোগ পেলে আবারও লাইব্রেরিটি পরিদর্শনে আসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন—ইনশাআল্লাহ।

আমরা তাঁর মূল্যবান সময়, উৎসাহ ও শুভকামনার জন্য কৃতজ্ঞ।

“একটি ভালো লাইব্রেরি মানে শুধু বই নয়, একটি আলোকিত ভবিষ্যৎ।”

30/11/2025

খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি এর সপ্তম শিক্ষামূলক প্রোগ্রাম।
২৭নং ছাতিয়ানি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

Md Ripon Hossain SB Sujon Ahammed Akheru Purna Muhammad Rahim

Address

Khuda Buksh Memorial Library
South Damudya
8040

Opening Hours

Monday 09:00 - 16:00
Tuesday 09:00 - 16:00
Wednesday 09:00 - 16:00
Thursday 09:00 - 16:30
Sunday 09:00 - 18:00

Telephone

+8801868951630

Alerts

Be the first to know and let us send you an email when খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to খোদা বকস মেমোরিয়াল লাইব্রেরি:

Shortcuts

Share

Category