Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ

Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ Welcome to the Official page of District Police Sunamganj.
(1)

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বি...
01/09/2026

সুনামগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আজ ০১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন পূর্ব নতুনপাড়ার অসিমের পয়েন্টের পূর্ব পাশে নুরুল আমিনের ফার্নিচারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা, সুনামগঞ্জের এসআই (নিঃ) মোঃ কামাল হোসেনের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় মোঃ রিপন @ মুরগী রিপন (৩০), পিতা—শাহেদ আলী, সাং—হাসননগর সুলতানপুর এবং মোঃ জুনেদ (৩১), পিতা—মোঃ জমিরুল হক, সাং—মাইজবাড়ি, উভয় থানা—সুনামগঞ্জ সদর, জেলা—সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি পুরাতন নোকিয়া বাটন মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন পুরাতন লাল রঙের বাজাজ সিটি-১০০ ইএস মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত আলামতের আনুমানিক সর্বমোট মূল্য এক লক্ষ টাকা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দসহ ০২ জন গ্রেফতার।সুনাম...
28/08/2026

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান জব্দসহ ০২ জন গ্রেফতার।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে আনা ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়েছে। এ সময় চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যানসহ ০২ জনকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (২৮ আগস্ট ২০২৬ খ্রি.) ভোর আনুমানিক ৭টা ৩০ মিনিটে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন পলাশ বাজার এলাকায় বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে জেলা গোয়েন্দা শাখা ও বিশ্বম্ভরপুর থানা পুলিশের সমন্বয়ে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মোঃ মাহমুদুল হাসান, এএসআই খাদেমুল ইসলাম, কনস্টেবল ফরিদ মিয়া, কনস্টেবল দীপক মুন্ডা ও কনস্টেবল মোশারফ হোসেনসহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।

অভিযানকালে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে অবৈধভাবে আনা ভারতীয় ফুচকা পরিবহনের সময় আরিফ শেখ (৩৪), সাং-বেতুয়া বাড়ী সড়ক, পশ্চিম গোয়ালচামাত, ডাক-শ্রীঅঙ্গন এবং জিহাদ ফাকির (৩৪), সাং-সুফী আঃ বাড়ী সড়ক, উভয় থানা-ফরিদপুর সদর, জেলা-ফরিদপুর—দ্বয়কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের হেফাজত থেকে ১১০টি প্লাস্টিকের বস্তায় মোট ৩৮৫০ কেজি ভারতীয় ফুচকা জব্দ করা হয়। প্রতিটি বস্তায় আনুমানিক ৩৫ কেজি করে ফুচকা ছিল। এছাড়া চোরাচালানকৃত পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিশেষ ক্ষমতা আইনের প্রযোজ্য ধারায় নিয়মিত মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের দ্বি-বার্ষিক পরিদর্শন।আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) সুনামগঞ্জ জেলায় দ্বি-বার...
25/08/2026

সুনামগঞ্জে সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের দ্বি-বার্ষিক পরিদর্শন।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬ খ্রি.) সুনামগঞ্জ জেলায় দ্বি-বার্ষিক পরিদর্শনে আসেন সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব ড. মো. জিল্লুর রহমান মহোদয়।

সুনামগঞ্জে আগমনকালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম। পরবর্তীতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ও চৌকস দল মাননীয় ডিআইজি মহোদয়কে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে।

দ্বি-বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডিআইজি মহোদয় তাহিরপুর সার্কেল অফিসের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সার্কেল অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র ও বিভিন্ন রেজিস্টার পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে আরও আন্তরিকতা, পেশাদারিত্ব, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং চলমান পুলিশি কার্যক্রম সম্পর্কে মাননীয় ডিআইজি মহোদয়কে অবহিত করেন।

পরিদর্শন শেষে মাননীয় ডিআইজি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি জনগণের দোরগোড়ায় আরও উন্নত ও মানবিক পুলিশি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারসুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবল...
22/08/2026

সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ কয়েছ আহমদ (২৯) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন গৌরারং বাজার সংলগ্ন গৌরারং সাকিনের পশ্চিমপাড়ায় আমির উদ্দিনের স-মিলের সামনে পাকা রাস্তার ওপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মোঃ কয়েছ আহমদ উমেদশ্রী গ্রামের মোঃ আজিব উদ্দিনের ছেলে। অভিযানে তার কাছ থেকে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়, যার ওজন ১০.১ গ্রাম এবং আনুমানিক মূল্য ৩৫ হাজার ৩৫০ টাকা।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) অঞ্জন সরকার, এএসআই আব্বাস উদ্দিন, কনস্টেবল মোশারফ হোসেন ও কনস্টেবল মনির হোসেন অভিযানে অংশ নেন।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ...
18/08/2026

সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।

সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্সের মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জের পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের কর্মক্ষেত্রের বিভিন্ন সমস্যা, প্রয়োজনীয়তা ও সুপারিশ তুলে ধরেন। পুলিশ সুপার সদস্যদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাসমূহ দ্রুত সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, সহকারী পুলিশ সুপার (ধর্মপাশা সার্কেল) এস এম ফজলে রাব্বি রাজিব, প্রভেশনারসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

পরবর্তীতে দুপুর ১২টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আগস্ট ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলাসমূহের অগ্রগতি, অপরাধ নিয়ন্ত্রণ ও প্রতিরোধে গৃহীত বিভিন্ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় অপরাধ দমন, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ সাফল্য অর্জনকারী চৌকস পুলিশ কর্মকর্তাদের মাঝে পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।

সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে সকল পুলিশ সদস্যকে আরও পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

সুনামগঞ্জে ডিবির অভিযানে ১২৫ পিস ইয়াবা, নগদ ৯ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।সুনামগঞ্জে জেলা গোয়েন্দ...
16/08/2026

সুনামগঞ্জে ডিবির অভিযানে ১২৫ পিস ইয়াবা, নগদ ৯ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

সুনামগঞ্জে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর মডেল থানা পুলিশের যৌথ অভিযানে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ টাকা এবং ৬ ভরি ৪ আনা স্বর্ণালংকারসহ ৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরও ৭ জন আসামি কৌশলে পালিয়ে যায়।

শনিবার (১৫ আগস্ট ২০২৬) সকাল ৭টা ৩০ মিনিট ও ১০টা ৫০ মিনিটে সুনামগঞ্জ সদর মডেল থানাধীন মল্লিকপুর নতুন বাসস্ট্যান্ড সংলগ্ন জনতা চক্ষু হাসপাতালের সামনে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— সুনামগঞ্জ সদর উপজেলার সোনাপুর গ্রামের মোঃ সুহেল খাঁন (৪৫), মোঃ সৌরভ উদ্দিন (২৩), মোঃ সাজন খাঁন (২২) এবং সখি বিবি (৩৫)।

অভিযানকালে তাদের হেফাজত ও ঘটনাস্থল থেকে ১২৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৯ লাখ টাকা এবং ৬ ভরি ৪ আনা দেশীয় স্বর্ণ জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩৭ হাজার ৫০০ টাকা এবং স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১৫ লাখ ৬২ হাজার ৫০০ টাকা। নগদ টাকাসহ জব্দকৃত আলামতের মোট আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ২৪.৫৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ০২।গত ১৪ আগস্ট ২০২৬ খ্...
15/08/2026

বিশ্বম্ভরপুরে ডিবি পুলিশের অভিযানে ২৪.৫৯ লক্ষ টাকার ভারতীয় চোরাই পণ্য ও কাভার্ডভ্যানসহ গ্রেপ্তার ০২।

গত ১৪ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ দুপুর ১১:৩০ ঘটিকায় সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন তালেরতল পয়েন্ট থেকে পশ্চিমে চালবন-পলাশগামী প্রধান সড়কের ওপর এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

সুনামগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি চৌকস দল অভিযান চালিয়ে চোরাচালানের মাধ্যমে ভারত থেকে আনা বিপুল পরিমাণ ফুচকা, জিরা, কুড়া এবং একটি কাভার্ডভ্যানসহ ২ জন চোরাকারবারীকে গ্রেপ্তার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) সাব্বির আহসানের নেতৃত্বে কং/মনির হোসেন ও কং/এমরান হোসেন সমন্বয়ে বিশ্বম্ভরপুর থানা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতীয় চোরাই পণ্যবোঝাই একটি কাভার্ডভ্যানসহ দুই আসামীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে হাবিব (৩০) নামে এক আসামী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন মুন্সিগঞ্জ জেলার মুন্সিগঞ্জ সদর থানার দক্ষিণ চর মগুরা গ্রামের সজিব হোসেন (২৫) ও ঢাকা জেলার কেরানীগঞ্জ থানার দোলেশ্বর গ্রামের বিল্লাল হোসেন (৩৪)।

জব্দকৃত আলামত ও আনুমানিক মূল্য ভারতীয় ফুচকা ৫,১৮,৭০০/- টাকা, ভারতীয় জিরা ১১০৮ কেজি ৮,৮৬,৪০০/- টাকা, ভারতীয় কুড়া ১২ বস্তা ৫৪,০০০/- টাকা, ১টি মাঝারি আকৃতির কাভার্ডভ্যান ১০,০০,০০০/- টাকা।

সর্বমোট জব্দকৃত আলামতের মূল্য ২৪,৫৯,১০০/- (চব্বিশ লক্ষ উনষাট হাজার একশত) টাকা।

গ্রেপ্তারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিশ্বম্ভরপুর থানায় মামলা রুজু করা হয়েছে।

সুনামগঞ্জে সদর মডেল থানা পুলিশের নদীতে বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে ০৮ জন গ্রেফতার, ০৩টি নৌকা জব্দ।বিস্তারিত কমেন্টে
08/08/2026

সুনামগঞ্জে সদর মডেল থানা পুলিশের নদীতে বালু-পাথর উত্তোলনবিরোধী অভিযানে ০৮ জন গ্রেফতার, ০৩টি নৌকা জব্দ।
বিস্তারিত কমেন্টে

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ। বুধবার ...
05/08/2026

জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ।

বুধবার (৫ আগস্ট) সুনামগঞ্জ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তপক অর্পণ করে পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নূরুল ইসলাম, মাননীয় সংসদ সদস্য, সুনামগঞ্জ-৪ (২২৭)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ বি এম জাকির হোসেন, পিপিএম, পুলিশ সুপার, সুনামগঞ্জ; ডা. জসিম উদ্দিন, সিভিল সার্জন, সুনামগঞ্জ; এবং জনাব অসীম চন্দ্র বণিক, উপ-পরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা, শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারসহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, তাৎপর্য ও শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

তারিখ: ৩০/০৭/২০২৬ খ্রি.সুনামগঞ্জে দিরাই সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এর যোগদান।সুনামগঞ্জ জেলা পুলিশের দিরাই সার্কেলে নব...
30/07/2026

তারিখ: ৩০/০৭/২০২৬ খ্রি.

সুনামগঞ্জে দিরাই সার্কেলে অতিরিক্ত পুলিশ সুপার এর যোগদান।

সুনামগঞ্জ জেলা পুলিশের দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) অতিরিক্ত পুলিশ সুপার মো: হুমাইয়ুন কবির, পিপিএম-সেবা দিরাই সার্কেল হিসেবে সুনামগঞ্জ জেলায় যোগদান করেন। নবাগত কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে উষ্ণ অভ্যর্থনা জানান জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার।

অতিরিক্ত পুলিশ সুপার মো: হুমাইয়ুন কবির, পিপিএম-সেবা পূর্বে এসবি, ঢাকা দায়িত্ব পালন করেন। তিনি ৩৪তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন।

Address

SP Office, Hazipara
Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when Sunamganj District Police : সুনামগঞ্জ জেলা পুলিশ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share