অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী

  • Home
  • Bangladesh
  • Sundarganj
  • অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী

অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী, Political Party, Sundarganj , Gaibandha, Sundarganj.

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ২৯গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনের ধানের শীষের প্রার্থী🌾

সহ-সভাপতি,গাইবান্ধা জেলা বিএনপি
আহবায়ক সদস্য,সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি
প্রতিষ্ঠাতা সম্পাদক ও সাবেক সদস্য-ডক্টর্স এসোসিয়েসন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটি

31/08/2026
নবাগত মন্ত্রী মহোদয়গণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন!​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণক...
24/08/2026

নবাগত মন্ত্রী মহোদয়গণকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন!
​গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবাগত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিত্ব অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী।
​এই শুভক্ষণে নতুন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মহোদয়গণের সর্বাঙ্গীন সাফল্য ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় তাঁদের সুযোগ্য নেতৃত্ব কামনা করেন।
​অভিনন্দন জ্ঞাপনকৃত মন্ত্রী ও প্রতিমন্ত্রী মহোদয়গণ:

​ড. আবদুল মঈন খান
মাননীয় মন্ত্রী
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।

​রশিদুজ্জামান মিল্লাত
মাননীয় মন্ত্রী (প্রতিমন্ত্রী থেকে পদোন্নতি পেয়ে পূর্ণমন্ত্রী)
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

​মোহাম্মদ শামীম কায়সার লিংকন
মাননীয় প্রতিমন্ত্রী
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
​দেশ ও জনগণের কল্যাণে আপনাদের এই নতুন দায়িত্ব দেশের জন্য বয়ে আনুক কল্যাণ ও সমৃদ্ধি—এই শুভকামনা রইল।

-এডমিন

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাত...
14/08/2026

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্বের পথে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে, বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার-কে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দীর্ঘ রাজনৈতিক পথচলায় তাঁর অভিজ্ঞতা, প্রজ্ঞা, সততা ও দায়িত্বশীল নেতৃত্ব জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। রাষ্ট্রপতির মতো সর্বোচ্চ মর্যাদাপূর্ণ সাংবিধানিক দায়িত্বে তাঁর অভিজ্ঞতা ও দূরদর্শিতা দেশ ও জাতির কল্যাণে আরও বড় অবদান রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।

গণতন্ত্র, সংবিধান, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাঁর ভূমিকা আরও শক্তিশালী হোক।

মহান আল্লাহ তাঁকে সুস্থতা, দীর্ঘায়ু ও সাফল্য দান করুন এবং দেশ ও জাতির সেবায় তাঁকে কবুল করুন।

দেয়ালে পিঠ ঠেকে গেলে জীবন থামে না, ঘুরে দাঁড়াতে হয়—কিন্তু দেশকে অস্থিতিশীল করা কোনো রাজনীতির সমাধান নয়।​মূল বক্তব্য-​দেশ...
07/08/2026

দেয়ালে পিঠ ঠেকে গেলে জীবন থামে না, ঘুরে দাঁড়াতে হয়—কিন্তু দেশকে অস্থিতিশীল করা কোনো রাজনীতির সমাধান নয়।
​মূল বক্তব্য-
​দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের একটাই প্রশ্ন—জীবন ও জীবিকা যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয়, তখন কেন মানুষ থামবে না? কিন্তু তাই বলে দেশটাকে অস্থিতিশীল করে তোলা কোনোভাবেই রাজনৈতিক দূরদর্শিতা হতে পারে না। ক্ষমতা বা নিজেদের স্বার্থের টানে দেশবাসীকে জিম্মি করে অস্থিতিশীলতা তৈরি করা কখনোই সঠিক সিদ্ধান্ত নয়। দেশের সার্বিক শান্তি ও শৃঙ্খলার চেয়ে বড় কোনো দল বা ব্যক্তিস্বার্থ হতে পারে না।
​ইতিহাসের শিক্ষা ও জনগণের মূল্যায়ন
​স্বাধীনতার ঘোষকের হাতে গড়া রাজনৈতিক দল হিসেবে বিএনপির একটি ঐতিহ্য ও ইতিহাস রয়েছে। কিন্তু দলটির বর্তমান রাজনৈতিক গতিপ্রকৃতি ও কৌশল নিয়ে আজ দেশবাসীর মনে নানা প্রশ্নের জন্ম হয়েছে। জনগণ এখন অনেক বেশি সচেতন। তারা ভালো করেই বোঝে কে দেশের কল্যাণ চাইছে আর কে নিজের ফায়দা লুটতে ব্যস্ত।
​ত্যাগ ও সংগ্রামের দীর্ঘ ইতিহাসকে ধারণ করে যদি রাজনীতি পরিচালিত হতো, তবে আজ দেশের মানুষকে এই দুর্ভোগ পোহাতে হতো না। কিন্তু দুঃখের বিষয় হলো, অতীতের গৌরবোজ্জ্বল ইতিহাসকে পাশ কাটিয়ে যখন সহিংসতার পথ বেছে নেওয়া হয়, তখন তা দলের জন্য কেবল আত্মঘাতীই নয়, বরং দেশের গণতন্ত্রের জন্যও হুমকিস্বরূপ।
​ভুল নীতির পরিণতি ​রাজনীতিতে অন্ধ জেদ বা গায়ের জোর কোনো স্থায়ী সমাধান আনতে পারে না। ইতিহাস সাক্ষী, যারা জনগণের আবেগকে পাশ কাটিয়ে ধ্বংসাত্মক ও বিশৃঙ্খল পথ বেছে নিয়েছে, তারা ক্রমান্বয়ে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
​জনগণের ধৈর্যের বাঁধ: দেশের সাধারণ মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। অস্থিতিশীলতা তৈরি করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তাদের বোঝা উচিত জনগণ এখন সচেতন।
​বিপদগামী পথ: যতই শক্তি প্রদর্শন বা পেশিশক্তির রাজনীতি করা হোক না কেন, তা দলকে চূড়ান্ত বিপদের দিকেই ঠেলে দেবে। যত নড়বেন, ততই চোরাবালিতে আটকে পড়ার মতো পরিস্থিতি তৈরি হবে।​সময় এখন সংযমের,
​ক্ষমতার লড়াইয়ে মত্ত না হয়ে দেশ ও দশের কল্যাণে আত্মোপলব্ধি করার সময় এখনই। দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা বাদ দিয়ে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসাই এখন সময়ের দাবি। অন্যথায় জনগণের কাঠগড়ায় এর চরম মূল্য দিতে হবে।

অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী
সহ-সভাপতি, গাইবান্ধা জেলা জাতীয়তাবাদী দল(বিএনপি)।
২৯, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ)।

আজ সুন্দরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সুন্দরগঞ্জের এম...
27/07/2026

আজ সুন্দরগঞ্জ উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সুন্দরগঞ্জের এমপিসহ উপস্হিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ -সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী ও আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

সভা শেষে সুন্দরগঞ্জের সার্বিক পরিস্হিতি এবং বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম জিয়া ভাই। এসময় তিনি গাইবান্ধাতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্হাপনের বিশয়েও আশার কথা জানান।

-Admin

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেল...
25/07/2026

দলকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রংপুর বিভাগের নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা ও লালমনিরহাট জেলার এবং রংপুর জেলা ও মহানগরের দলীয় নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি হাই কমান্ডের সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়।

বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে উক্ত সভায় উপস্হিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী (জিয়া)।

শনিবার, জুলাই ২৫, ২০২৬।

আজ গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি সহ জাতীয় সং...
22/06/2026

আজ গাইবান্ধা জেলা বিএনপির সম্মানিত সভাপতি, সুন্দরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব, পলাশবাড়ী পৌর বিএনপির সভাপতি সহ জাতীয় সংসদ ভবনে।

দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এবং দেশ বরেণ্য দুই চিকিৎসক একসাথে।-Admin
12/06/2026

দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত এবং দেশ বরেণ্য দুই চিকিৎসক একসাথে।

-Admin

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ✨ঈদ মোবারক🌙
27/05/2026

সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা ✨
ঈদ মোবারক🌙

২৪-০৩-২০২৬ ইং মঙ্গলবার।উত্তরাঞ্চলে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা“ শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথিঃ ...
24/03/2026

২৪-০৩-২০২৬ ইং মঙ্গলবার।উত্তরাঞ্চলে “সমতাভিত্তিক আঞ্চলিক উন্নয়ন এবং শিল্পায়ন সম্ভাবনা“ শীর্ষক আলোচনা সভা। প্রধান অতিথিঃ জনাব আসাদুল হাবিব দুলু এম পি, মাননীয় মন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ডিসি ও এনডিসি,বিভাগীয় কমিশনার,রংপুর বিভাগ উপস্থিত আছেন গাইবান্ধা জেলা বিএনপি সহ- সভাপতি অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোঃ আলী জিয়া স্যার ও মইনুল হাসান সাদিক স্যার।

Address

Sundarganj , Gaibandha
Sundarganj
5720

Alerts

Be the first to know and let us send you an email when অধ্যাপক ডাঃ খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share