Traffic Division SMP Sylhet

Traffic Division SMP Sylhet This is official page of Traffic Division of Sylhet Metropolitan Police, Sylhet.

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা: মান্যবর পুলিশ কমিশনার, জনাব ...
18/09/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা:

মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে অদ্য ১৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সিলেট মহানগর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগনের সমন্বয়ে অভিযান চলাকালীন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কালে বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে ৩৫ টি যানবাহন ডাম্পিং ও ৪৯ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা: মান্যবর পুলিশ কমিশনার, জনাব ...
11/09/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা:

মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে অদ্য ১১/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সিলেট মহানগর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগনের সমন্বয়ে অভিযান চলাকালীন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কালে বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে ৪৪ টি যানবাহন ডাম্পিং ও ৩৪ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”অবৈধ ভারতীয় সুপারি  উদ্ধারে এসএমপি, ট্রাফিক বিভাগ:মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়...
10/09/2026

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”

অবৈধ ভারতীয় সুপারি উদ্ধারে এসএমপি, ট্রাফিক বিভাগ:

মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি, সিলেট মহোদয়ের নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার পাশাপাশি অদ্য ১০/০৯/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর নাইওরপুল পয়েন্টে ডিউটিকালীন সময়ে সার্জেন্ট/ মোঃ আলম, সঙ্গীয় ফোর্সসহ যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় সিলেট মেট্রো-ন-১১-২১৩৭ রেজিস্ট্রেশন নম্বরের একটি মিনি পিকআপ এর কাগজপত্র যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে সিগন্যাল দেওয়া হলে গাড়িটি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তল্লাশি করে ৪৭ বস্তা সুপারি দেখতে পান।

চালকের নিকট উক্ত পণ্যসামগ্রীর বৈধতা সংক্রান্ত কোনো সুস্পষ্ট কাগজপত্র বা ডকুমেন্ট পাওয়া না যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্ট ব্যক্তিকে সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি, এসএমপি, সিলেট-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃঅদ্য ০৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ লাইন...
08/09/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
এসএমপি, ট্রাফিক বিভাগের কল্যান সভা অনুষ্ঠিতঃ

অদ্য ০৮/০৯/২০২৬ খ্রিঃ তারিখ পুলিশ লাইন্স হলরুমে ট্রাফিক বিভাগ, এসএমপি, সিলেটের কল্যান সভা অনুষ্ঠিত হয়।
জনাব সুদীপ্ত রায় , উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের উপস্থিতিতে অনুষ্ঠিত কল্যান সভায় সভাপতিত্ব করেন মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট। ট্রাফিক বিভাগের কল্যান সভায় পুলিশ কমিশনার, মহোদয় ট্রাফিক বিভাগের সকল পদবীর সদস্যদের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তাৎক্ষনিকভাবে সমাধান দেন এবং কিছু বিষয়ে দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তর-কে নির্দেশ প্রদান করেন। সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং মহানগরবাসীর যাতায়ত নির্বিঘ্ন, জন জীবনে স্বস্থি আনয়নে আন্তরিকতার সহিত কাজ করতে উপস্থিত সকল অফিসার ও ফোর্সদের আহবান জানান। তিনি শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত থ্রিহুইলার, ব্যাটারি রিক্সা ও অবৈধ গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

তাছাড়া ট্রাফিক বিভাগের সকল সদস্যদের স্বাস্থ্য-সচেতনতা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি অপেশাদার আচরনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সকলকে সতর্ক করেন। সকলকে ড্রেসকোড অনুসরণ পূর্বক সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভাল কাজের যেমন পুরস্কার রয়েছে তেমনি মন্দ কাজের জন্য রয়েছে শাস্তি। কল্যান সভায় যানবাহন নিয়ন্ত্রণ ও জনসাধারণের যাতায়ত ব্যবস্থাকে সু-শৃঙ্খল রাখার পাশাপাশি এবং বিভিন্ন প্রকার উদ্ধার কার্যক্রমে ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর মোট ১৬ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন।
কল্যান সভায় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোহাম্মদ এনামুল হক, সহ ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর সদসগন।

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা ও ভারতীয় মালামাল উদ্ধার: মান্...
03/09/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা ও ভারতীয় মালামাল উদ্ধার:

মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে অদ্য ০৩/০৯/২০২৬ খ্রিঃ তারিখ সিলেট মহানগর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগনের সমন্বয়ে অভিযান চলাকালীন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কালে বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে ৮৭ টি যানবাহন ডাম্পিং ও ৭৬ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।
তাছাড়া নিয়মিত ডিউটিকালীন সার্জেন্ট / রাজন পাল, সঙ্গীয় ফোর্স সহ হুমায়ুন রশিদ চত্বর এলাকায় যানবাহন নিয়ন্ত্রণ ডিউটি কালীন একটি সিএনজি যাহার রেজিষ্ট্রেশন নাম্বার সিলেট-থ-১২-৩৬১৮ এর কাগজপত্র যাচাই-বাছাই করার উদ্দেশ্যে সিগন্যাল দেয়ার পর সন্দেহজনক মনে হওয়ায় গাড়িটি তল্লাশি করে বিপুল পরিমান ভারতীয় বিভিন্ন ব্রান্ডের চকলেট, সিগারেট দেখতে পান। চালকের কাছে উক্ত সামগ্রী সম্পর্কে সুস্পষ্ট ডকুমেন্টস না থাকায় উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশনায় দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটের নিকট হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা: মান্যবর পুলিশ কমিশনার, জনাব ...
29/08/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা:

মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে অদ্য ২৯/০৮/২০২৬ খ্রিঃ তারিখ সিলেট মহানগর এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগনের সমন্বয়ে অভিযান চলাকালীন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কালে বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে ১১১ টি যানবাহন ডাম্পিং ও ৮০ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”অবৈধ ভারতীয় পণ্য উদ্ধারে এসএমপি, ট্রাফিক বিভাগ:মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার ...
29/08/2026

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”

অবৈধ ভারতীয় পণ্য উদ্ধারে এসএমপি, ট্রাফিক বিভাগ:

মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি, সিলেট মহোদয়ের নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার পাশাপাশি বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ২৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর লাক্কাতুরা স্টেডিয়াম এলাকায় ডিউটিকালীন সময়ে সার্জেন্ট/ মোঃ আনিসুর রহমান, সঙ্গীয় ফোর্সসহ যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩ রেজিস্ট্রেশন নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের কাগজপত্র যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে সিগন্যাল দেওয়া হলে গাড়িটি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে তল্লাশি করে বিপুল পরিমাণ বিভিন্ন ব্র্যান্ডের চকলেট, বিস্কুট, পানীয় এবং অন্যান্য পণ্যসামগ্রী উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮,৭৯,০৪০ (আটাশ লাখ ঊনআশি হাজার চল্লিশ) টাকা।

চালকের নিকট উক্ত পণ্যসামগ্রীর বৈধতা সংক্রান্ত কোনো সুস্পষ্ট কাগজপত্র বা ডকুমেন্ট পাওয়া না যাওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় জব্দকৃত মালামাল ও সংশ্লিষ্ট ব্যক্তিকে এয়ারপোর্ট থানা, এসএমপি, সিলেট-এর নিকট হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা: মান্যবর পুলিশ কমিশনার, জনাব ...
28/08/2026

"ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো"
সড়ক পরিবহন আইন-২০১৮ বাস্তবায়নে বিশেষ অভিযান পরিচালনা:

মান্যবর পুলিশ কমিশনার, জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি সিলেট এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট মহোদয়ের নেতৃত্বে মহানগরবাসীর যাতায়াত নির্বিঘ্ন রাখার লক্ষ্যে অদ্য ২৮/০৮/২০২৬ খ্রিঃ তারিখ নগরীএয়ারপোর্ট রোড ও আশপাশ এলাকায় সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়নের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদবীর অফিসার ও ফোর্সগনের সমন্বয়ে অভিযান চলাকালীন যানবাহনের কাগজপত্র যাচাই-বাছাই কালে বিভিন্ন প্রকার যানবাহনের মধ্যে ৪৭ টি যানবাহন ডাম্পিং ও ৩৯ টি যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে প্রসিকিউশন দাখিল করা হয়।

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”অবৈধ ভারতীয় কম্বল ও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট উদ্ধার করেছে এসএমপি ট্রাফিক বিভাগমান...
22/08/2026

“ট্রাফিক আইন মানবো, নিরাপদ সিলেট গড়বো”

অবৈধ ভারতীয় কম্বল ও বিভিন্ন ব্র্যান্ডের চকলেট উদ্ধার করেছে এসএমপি ট্রাফিক বিভাগ

মান্যবর পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা, এসএমপি, সিলেট-এর নির্দেশনায় এবং জনাব সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক), এসএমপি, সিলেট-এর নেতৃত্বে মহানগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করার লক্ষ্যে ট্রাফিক বিভাগ নিয়মিতভাবে দায়িত্ব পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় গত ২১/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে নগরীর সোবহানীঘাট পয়েন্ট এলাকায় যানবাহন নিয়ন্ত্রণে দায়িত্ব পালনকালে সার্জেন্ট সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ একটি বাস, যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ব-১৫-৯৭৪৮, থামিয়ে কাগজপত্র যাচাই-বাছাই করেন।

পরবর্তীতে চালকের কথাবার্তা ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় বাসটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বাসটি থেকে ৮০ (আশি) পিস ভারতীয় কম্বল এবং বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ চকলেট উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রীর বৈধতার স্বপক্ষে চালকের কাছে কোনো সুস্পষ্ট ডকুমেন্টস/কাগজপত্র না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী উদ্ধারকৃত সামগ্রী ও সংশ্লিষ্ট বাসটি কোতোয়ালি থানাধীন সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি, এসএমপি, সিলেট-এর নিকট হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

দালাল আটক সংক্রান্ত প্রতিবেদনগত ২০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আব্দুর রাহিম, পিতা: সাইদুর ইসলাম, সাং: ধর্মপাশা, থানা: ধর্...
21/08/2026

দালাল আটক সংক্রান্ত প্রতিবেদন

গত ২০/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে আব্দুর রাহিম, পিতা: সাইদুর ইসলাম, সাং: ধর্মপাশা, থানা: ধর্মপাশা, জেলা: সুনামগঞ্জ, তিনি একটি সিএনজি চালিত থ্রি-হুইলার এর রেকার সংক্রান্ত মামলা নিষ্পত্তি/ভাঙানোর উদ্দেশ্যে ট্রাফিক অফিসে আগমন করে। তিনি সংশ্লিষ্ট মামলার বিষয়ে বিভিন্ন ব্যক্তির সাথে অপ্রয়োজনীয়ভাবে যোগাযোগের চেষ্টা করেন এবং অফিসের ভেতরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে থাকেন। তার কথাবার্তা, আচরণ ও উপস্থাপিত তথ্য যাচাই-বাছাইয়ের সময় অসংগতি পরিলক্ষিত হওয়ায় কর্তব্যরত পুলিশ সদস্যগণ তাকে জিজ্ঞাসাবাদের জন্য থামান।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি মামলাভুক্ত সিএনজি অটোরিকশাটির কোনো বৈধ মালিকানা, কাগজপত্র বা সরাসরি সম্পৃক্ততার প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন। পরবর্তীতে বিস্তারিত জিজ্ঞাসাবাদে প্রতীয়মান হয় যে, তিনি প্রকৃতপক্ষে কোনো মালিক বা আইনগত প্রতিনিধি নন; বরং তিনি দালাল হিসেবে মামলাটি সুবিধাজনকভাবে নিষ্পত্তি করিয়ে দেওয়ার উদ্দেশ্যে তদবির করতে ট্রাফিক অফিসে আগমন করেছিলেন। তিনি বিভিন্ন মাধ্যমে আর্থিক সুবিধা গ্রহণের উদ্দেশ্যে সংশ্লিষ্ট পক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করছিলেন বলেও জানা যায়।

তার এ ধরনের কর্মকাণ্ড ট্রাফিক ব্যবস্থাপনা ও আইনগত প্রক্রিয়ার স্বচ্ছতা বিঘ্নিত করার শামিল হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে আটক করা হয়। পরবর্তীতে উর্দ্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এবং অধিকতর তদন্তের স্বার্থে তাকে আটকপূর্বক শাহপরান থানা, এসএমপি, সিলেট-এ প্রেরণ করা হয়।

Address

Sylhet
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Traffic Division SMP Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Traffic Division SMP Sylhet:

Shortcuts

Share