20/06/2026
অদ্য ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে ট্যুরিস্ট পুলিশ সিলেট রিজিয়নে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি, অতিরিক্ত আইজিপি, ট্যুরিস্ট পুলিশ, বাংলাদেশ।
সভায় প্রধান অতিথি মহোদয় কর্মকর্তা ও ফোর্স সদস্যদের বিভিন্ন আবেদন-নিবেদন মনোযোগসহকারে শ্রবণ করেন এবং বেশ কিছু সমস্যার তাৎক্ষণিক সমাধান প্রদান করেন। এছাড়াও তিনি ট্যুরিস্ট পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, পেশাদার ও জনবান্ধব করার লক্ষ্যে কর্মকর্তা ও ফোর্স সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং এতে উপস্থিত সদস্যরা তাঁদের মতামত ও প্রত্যাশা ব্যক্ত করার সুযোগ পান।