Murarichand College BNCC Platoon.

Website

Murarichand College BNCC Platoon. BNCC is a youth organization that develops discipline, leadership, patriotism, and responsibility. Cadets receive military training and serve society.

📢 পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ 🌿🔰 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)ময়নামতি রেজিমেন্ট | ৭ বিএনসিসি ব্যাটালিয়ন📍 মুরারিচাঁদ...
17/10/2026

📢 পরিচ্ছন্নতা অভিযান ২০২৬ 🌿
🔰 বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)
ময়নামতি রেজিমেন্ট | ৭ বিএনসিসি ব্যাটালিয়ন
📍 মুরারিচাঁদ কলেজ, সিলেট

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর ময়নামতি রেজিমেন্টের অধীন ৭ বিএনসিসি ব্যাটালিয়নের নির্দেশনা ও তত্ত্বাবধানে মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর BNCC কলেজ প্লাটুনের উদ্যোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। 🧹🌱

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুরারিচাঁদ কলেজের সম্মানিত অধ্যক্ষ প্রফেসর তোফায়েল আহাম্মদ এবং চার্লি কোম্পানির কোম্পানি কমান্ডার সেকেন্ড লেফটেন্যান্ট মোহাম্মদ হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক, প্রাণিবিদ্যা বিভাগ। এ ছাড়াও কলেজের বিভিন্ন বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ ও BNCC ক্যাডেটরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

পরিবেশের পরিচ্ছন্নতা বজায় রাখা, সচেতনতা বৃদ্ধি এবং শৃঙ্খলাবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচি সবার সম্মিলিত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়। 🤝🌿

✨ পরিচ্ছন্ন ক্যাম্পাস, সুস্থ পরিবেশ—আমাদের সম্মিলিত অঙ্গীকার।

🔰 BNCC: জ্ঞান, শৃঙ্খলা ও সেচ্ছাসেবী।

#পরিচ্ছন্নতা_অভিযান #দায়িত্ব_শৃঙ্খলা_সেবা

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সার্জেন্ট জাহিদুল ইসলাম তালুকদারবিএসএম ৭ বিএনসিসি ব্যাটালিয়ন ,ময়নামতি রেজিমেন্ট। একজন আদর্শ প্রশি...
15/10/2026

শুভ জন্মদিন, শ্রদ্ধেয় সার্জেন্ট জাহিদুল ইসলাম তালুকদার
বিএসএম ৭ বিএনসিসি ব্যাটালিয়ন ,ময়নামতি রেজিমেন্ট।

একজন আদর্শ প্রশিক্ষক কেবল প্রশিক্ষণই দেন না, বরং তাঁর শিক্ষা, শৃঙ্খলা ও দিকনির্দেশনার মাধ্যমে একজন ক্যাডেটকে যোগ্য, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানুষ হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। সার্জেন্ট জাহিদুল ইসলাম তালুকদার, বিএসএম, ৭ বিএনসিসি ব্যাটালিয়ন, আমাদের কাছে তেমনই একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব।

স্যার, আপনার কঠোর অনুশাসন, আন্তরিক প্রচেষ্টা এবং মূল্যবান পরামর্শ আমাদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। আপনার কাছ থেকে অর্জিত শিক্ষা আমাদের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা জোগাবে এবং দায়িত্ব পালনে আরও সচেতন হতে সহায়তা করবে।

আপনার জন্মদিনে মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন আপনাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ ও সমৃদ্ধি দান করেন। আপনার কর্মময় জীবন সাফল্যে পরিপূর্ণ হোক এবং আপনার আদর্শ ও কর্মনিষ্ঠা আগামী প্রজন্মের ক্যাডেটদের অনুপ্রাণিত করুক।

আপনার প্রতি রইল গভীর শ্রদ্ধা, আন্তরিক শুভকামনা ও কৃতজ্ঞতা।

মিডিয়া উইং
সরকারি মুরারিচাঁদ কলেজ (MC College) বিএনসিসি প্লাটুন,
৭ বিএনসিসি ব্যাটালিয়ন।


🎉 শুভ জন্মদিন, ক্যাডেট MD. Shanto Mia! 🇧🇩সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্...
28/09/2026

🎉 শুভ জন্মদিন, ক্যাডেট MD. Shanto Mia! 🇧🇩

সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে তোমাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

তোমার জীবনের প্রতিটি দিন হোক সাফল্য, আনন্দ ও সুন্দর অভিজ্ঞতায় পরিপূর্ণ। দেশ ও মানুষের সেবায় নিজেকে একজন যোগ্য, সুশৃঙ্খল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলো—এই কামনা রইল।

শুভ জন্মদিন ও শুভকামনা।
মিডিয়া উইং --সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন।

সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুণগত শিক্ষার প্রসার বিষয়ক সেমিনার এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃ...
26/09/2026

সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুণগত শিক্ষার প্রসার বিষয়ক সেমিনার এবং মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।

জালালাবাদ অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, অতিথিদের সহযোগিতা, ব্যবস্থাপনা ও বিভিন্ন দায়িত্ব পালনে ক্যাডেটরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন।

অংশগ্রহণকারী ক্যাডেটবৃন্দ

১। ক্যাডেট ল্যান্স কর্পোরাল রবিউল হাসান আশরাফ
২। ক্যাডেট ল্যান্স কর্পোরাল সুহাগ আহমেদ
৩।ক্যাডেট রুহুল আমিন
৪। ক্যাডেট খায়রুল ইসলাম পরশ
৫। ক্যাডেট ফাহিম আহমেদ
৬। ক্যাডেট সারোয়ার জাহান রাজু
৭। ক্যাডেট তাওহীদুল ইসলাম
৮। ক্যাডেট সামরাত আহমদ চৌধুরী
৯। ক্যাডেট শাহেদ আহমেদ
১০। ক্যাডেট শান্ত মিয়া
১১। ক্যাডেট জহিরুল ইসলাম

অনুষ্ঠানের বিভিন্ন দায়িত্ব পালনের মাধ্যমে ক্যাডেটরা শৃঙ্খলা, দায়িত্ববোধ, নেতৃত্ব ও দলগত কাজের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন।
মিডিয়া উইং -সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন।

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের ২য় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি! দেশের সার্বভৌমত্ব ও মাতৃভূমির নিরাপত্ত...
24/09/2026

শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের
২য় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি!

দেশের সার্বভৌমত্ব ও মাতৃভূমির নিরাপত্তার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের প্রতি সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে জানাই গভীর শ্রদ্ধা ও বিনম্র সম্মান।

তাঁর দেশপ্রেম, সাহস ও আত্মত্যাগ আমাদের জন্য চিরকাল অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

শহীদের আত্মত্যাগ চিরস্মরণীয় হোক। 🇧🇩

চক্র সমাপনী প্রশিক্ষণ-২০২৬সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের তিনজন ক্যাডেট “চক্র সমাপনী” প্রশিক্ষণ-২০২৬-এ সফলভাবে...
21/09/2026

চক্র সমাপনী প্রশিক্ষণ-২০২৬

সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের তিনজন ক্যাডেট “চক্র সমাপনী” প্রশিক্ষণ-২০২৬-এ সফলভাবে অংশগ্রহণ করেন।

🎖️ প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটবৃন্দ:

১। ক্যাডেট ল্যান্স কর্পোরাল রবিউল ইসলাম আশরাফ
২। ক্যাডেট ইমতিয়াজ ইসলাম তানীম
৩। ক্যাডেট রুহুল আমিন

📅 তারিখ: ১৫–১৯ সেপ্টেম্বর ২০২৬
📍 স্থান: হেতিমগঞ্জ, ২ নং ফুলবাড়ী ইউনিয়ন, হাজীপুর, সিলেট।
🎖️ তত্ত্বাবধানে: সিলেট সেনানিবাস, ১৭ পদাতিক ডিভিশন

এই নিবিড় প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে ক্যাডেটরা সামরিক প্রশিক্ষণ, শৃঙ্খলা, নেতৃত্ব, দলগত সমন্বয়, দায়িত্ববোধ এবং মাঠপর্যায়ের বিভিন্ন কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

একটি চ্যালেঞ্জিং প্রশিক্ষণ পরিবেশে দায়িত্বশীলতার সঙ্গে অংশগ্রহণ তাঁদের আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বগুণকে আরও বিকশিত করেছে। একই সঙ্গে এ প্রশিক্ষণ দেশপ্রেম, শৃঙ্খলা ও স্বেচ্ছাসেবার চেতনায় নিজেদের প্রস্তুত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তাঁদের এই সফল অংশগ্রহণ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর আদর্শ ও মূল্যবোধের প্রতিফলন। এটি তাঁদের নিষ্ঠা, অধ্যবসায় এবং ভবিষ্যৎ নেতৃত্ব বিকাশের প্রতি অঙ্গীকারেরও বহিঃপ্রকাশ।

সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের পক্ষ থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী সকল ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

মিডিয়া উইং -সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন।

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং ২০২৫–২৬ উপলক্ষে সরকারি মুরারিচাঁদ কলেজ BNCC প্লাটুনের ৭ জন দক্ষ ক্যাডেট বিএনসিসি ট্রেনিং ...
14/09/2026

ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং ২০২৫–২৬ উপলক্ষে সরকারি মুরারিচাঁদ কলেজ BNCC প্লাটুনের ৭ জন দক্ষ ক্যাডেট বিএনসিসি ট্রেনিং একাডেমি (BTA), বাইপাইল, সাভার, ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। 🚌🎖️

এই ক্যাম্পের মাধ্যমে শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দলগত কাজ ও সামরিক প্রশিক্ষণের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি হবে।

অংশগ্রহণকারী ক্যাডেটবৃন্দ—

১। ক্যাডেট ল্যান্স কর্পোরাল সোহাগ আহমদ
২। ক্যাডেট খায়রুল ইসলাম পরশ
৩। ক্যাডেট ফাহিম আহমদ
৪। ক্যাডেট সারোয়ার জাহান রাজু
৫। ক্যাডেট তাওহিদুল ইসলাম
৬। ক্যাডেট সাহেদ আহমদ
৭। ক্যাডেট সামরাত আহমেদ চৌধুরী

নতুন অভিজ্ঞতা, নতুন শিক্ষা এবং নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার প্রত্যয়ে শুরু হলো আমাদের এই পথচলা। 🫡🇧🇩

মিডিয়া উইং - সরকারি মুরারিচাদ কলেজ বিএনসিসি প্লাটুন।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান। ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক কার্যক্রমে...
12/09/2026

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান।

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সচেতনতামূলক কার্যক্রমে সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এ উপলক্ষে শাহপরান উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দের সঙ্গে বিএনসিসি ক্যাডেটরা অনলাইনে আয়োজিত সচেতনতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলার মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা কৃষি অফিসারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে বিএনসিসি ক্যাডেটদের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত সচেতনতামূলক কার্যক্রমে সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের নিম্নলিখিত ক্যাডেটরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন—

🔹 ক্যাডেট ফাহিম আহমদ
🔹 ক্যাডেট সামরাত আহমদ চৌধুরী
🔹 ক্যাডেট শাহেদ আহমেদ

পরিচ্ছন্ন থাকুন, সচেতন থাকুন—
ডেঙ্গুমুক্ত বাংলাদেশ গড়তে সবাই এগিয়ে আসুন। 🇧🇩💚

মিডিয়া উইং-সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন।
#ডেঙ্গুপ্রতিরোধ #সচেতনতা #পরিচ্ছন্নতা7

29/08/2026

আসন্ন ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং ২০২৫- ২০২৬ | প্রস্তুতি কার্যক্রম

আসন্ন ব্যাটালিয়ন কালেক্টিভ ক্যাম্পিং উপলক্ষে সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা আজ ২৯ আগস্ট ২০২৬ তারিখে কলেজ ক্যাম্পাসে প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশগ্রহণ করে।

শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনায় ক্যাম্পিংকে সফল করার লক্ষ্যে এগিয়ে চলছে আমাদের প্রস্তুতি।

মিডিয়া উইং

সরকারি মুরারিচাঁদ কলেজ বিএনসিসি প্লাটুন

🎖️ BNCC ব্যান্ড প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন সরকারি মুরারিচাঁদ কলেজ BNCC প্লাটুনের ৩ জন ক্যাডেট গত ২৩ জুলাই ২০২৬ থেকে ৬ আগস...
28/08/2026

🎖️ BNCC ব্যান্ড প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন

সরকারি মুরারিচাঁদ কলেজ BNCC প্লাটুনের ৩ জন ক্যাডেট গত ২৩ জুলাই ২০২৬ থেকে ৬ আগস্ট ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত ব্যান্ড প্রশিক্ষণ কোর্স সফলভাবে সম্পন্ন করেছে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ক্যাডেটরা হলেন—

🔹 ক্যাডেট খাইরুল ইসলাম পরশ
🔹 ক্যাডেট ফাহিম আহমদ
🔹 ক্যাডেট সারোয়ার জাহান রাজু

দীর্ঘ ১৫ দিনের এই প্রশিক্ষণের মাধ্যমে ক্যাডেটরা ব্যান্ড পরিচালনা, শৃঙ্খলা, দলগত সমন্বয় ও ব্যবহারিক দক্ষতা অর্জন করেছে।

তাদের এই সফলতা সরকারি মুরারিচাঁদ কলেজ BNCC প্লাটুনের জন্য গর্ব ও আনন্দের বিষয়। ❤️

তিন ক্যাডেটকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। 🎉

মিডিয়া উইং - সরকারি মুরারিচাদঁ কলেজ BNCC প্লাটুন।

Address

MC College
Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Murarichand College BNCC Platoon. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category