Poudnapur Social Organization

Poudnapur Social Organization Poudnapur Social Organization
ESTD: 08/02/2016

পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন
স্থাপিত: ০৮/০২/২০১৬

03/08/2026

মাত্র ৩ মাসে কবরে আপনার কি হবে?

আলহামদু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের রিযিক দান করুন। আমীন।   يا ربِّ لَكَ الحمدُ كما ينبَغي لجلالِ وجهِكَ ولعَظ...
29/07/2026

আলহামদু লিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের রিযিক দান করুন। আমীন।
يا ربِّ لَكَ الحمدُ كما ينبَغي لجلالِ وجهِكَ ولعَظيمِ سُلطانِكَ

26/07/2026

ফরয ইবাদতের পর তিনটি আমলকে নিজের জন্য আবশ্যক করে নিন। জীবনের আমূল পরিবর্তন দেখতে পারবেন।

১। কুরআন কারীম তিলাওয়াত

২। দুরূদ শরীফ

৩। ইসতিগফার

25/07/2026

আমি পড়া শুরু করতে চাই কিন্তু কী দিয়ে শুরু করব সিদ্ধান্ত নিতে পারি না। এমন সিদ্ধান্তহীনতায় যারা আছেন আপনি প্রথমেই কুরআন কারীমের তরজমা শিখতে পারেন। এক্ষেত্রে একজন ভালো আলেমের তত্ত্বাবধানে পড়া উচিত। আপনি যদি একাকী ঘরে বসে পরতে চান তাহলে তরজমার সাথে একটি ব্যাখ্যাগ্রন্থ রাখবেন। এজন্য আপনি মুফতী শফী রহ. এর মাআরিফুল কুরআন পড়তে পারেন। ইসলামিক ফাউন্ডেশন ৮ খণ্ডে তা প্রকাশ করেছে। এর সংক্ষিপ্ত একটি রূপও আছে। ১/২ খণ্ড। এইটাও সাথে রেখে পড়তে পারবেন। আপনি আল্লামা সাবুনী রহ. এর "সাফওয়াতুত তাফাসীর" পড়তে পারেন। বঙ্গানুবাদ পাওয়া যায়।

হাদীসের ক্ষেত্রে ইমাম নববী রহ. এর "রিয়াদুস সালিহীন" অবশ্যই পড়া উচিত। এরপর আপনি ইমাম বুখারী রহ. এর "আল আদাবুল মুফরাদ" পড়ুন। হাদীস ভিত্তিক মাসআলা মাসাইলের জন্য মুফতী আমীমুল ইহসান রহ. এর "ফিকহুস সুনান ওয়াল আসার" পড়ুন। ইসলামিক ফাউন্ডেশন থেকে এগুলোর বঙ্গানুবাদও পেয়ে যাবেন।

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগ্রন্থের যে কোন একটি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ে শেষ করুন। "সীরাত ইবনে হিশাম" এর সংক্ষিপ্ত ভার্সনটি পড়তে পারেন। পূর্ণাঙ্গ সীরাত গ্রন্থ পড়ার জন্য ছতুরা দরবার শরীফের পীর ছাহেব হযরত আব্দুল খালেক রহ. এর লেখা অসাধারণ গ্রন্থ "সাইয়েদুল মুরসালীন" পড়তে পারেন। ৩ খণ্ডে প্রকাশিত আছে। হযরত ইদ্রীস কান্ধলবী রহ. এর লেখা "সীরাতে মোস্তফা" পড়তে পারেন। বিভিন্ন প্রকাশনী থেকে এর বঙ্গানুবাদও আছে। একেবারে সংক্ষিপ্তভাবে পড়ার জন্য "আর রাহীকুল মাখতূম" পড়তে পারেন।

দৈনন্দিন জীবনে মাসআলা মাসাইল জানার জন্য ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত "ফতওয়া ও মাসায়েল" পড়তে পারেন। তবে মাসআলা মাসায়েলের জন্য বই পড়ার পাশাপাশি আলেমদের সাথে পরামর্শ করা উচিত।

এ পরামর্শ হলো প্রাথমিক লেভেলের আগ্রহীদের জন্য। এগুলো দিয়ে আপনার পড়াশুনা শুরু করুন। পড়ার অভ্যাস চলে আসলে আপনি নিজেই জ্ঞানের মহাসমুদ্রের পথ খুঁজে পেয়ে যাবেন।
اللهم إني أسألك علما نافعا وأعوذبك من علم لا ينفع

আর তোমরা আমার কাছে একাকী এসে গেছ, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম! ❤️সূরা আল-আন'আম, আয়াত ৯৪
12/07/2026

আর তোমরা আমার কাছে একাকী এসে গেছ, যেমন আমি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছিলাম! ❤️

সূরা আল-আন'আম, আয়াত ৯৪

05/07/2026

তিনিই ইমাম আবু হানীফা (রহ.)........

ইমাম আবু হানীফা রহ. এর অন্যতম প্রধান শাগরিদ ইমাম আবু ইউসুফ বর্ণনা করেন, একদিন ইমাম আবু হানীফা রহ. রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। রাস্তার পাশে দাড়ানো কিছু লোক তাকে চিনতে পেরে পরস্পর বলাবলি করতে লাগলো, উনি হলেন আবু হানীফা, যিনি সারারাত আল্লাহর ইবাদতী করেন। ইমাম আবু হানীফা রহ. কথাগুলো শুনে কিছুক্ষণ দাড়ালেন। অতঃপর বাড়িতে এসে গভীর চিন্তায় ডুবে রইলেন। অবশেষে তিনি প্রতিজ্ঞা করলেন, মানুষ তাঁর সম্পর্কে যে ধারণা পোষন করে সেই ধারণা বাস্তাবায়ন করতে হবে তাঁকে ঠিক সেভাবে ইবাদতি করতে হবে। সেদিন থেকেই তিনি রাতের ঘুমকে হারাম করে এশার নামায পড়ে আল্লাহর ইবাদতীতে মগ্ন হয়ে গেলেন। ফযরের নামায পড়লেন এশার অযু দিয়ে। এভাবে একাধারে চল্লিশ বছর রাতের ঘুমকে হারাম করে মাওলা পাকের ইবাদতি করলেন ইমামে আযম আবু হানীফা রহ.। সুবহানাল্লাহ।

আলহামদুলিল্লাহ আমাদের পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন-এর সদস্য, ফুলকুঁড়ি ক্রীড়া সংঘ পৌদনাপুর ও বিশ্বনাথ  স্পোর্টস ডেভেলপ...
28/06/2026

আলহামদুলিল্লাহ
আমাদের পৌদনাপুর সোশ্যাল অর্গানাইজেশন-এর সদস্য, ফুলকুঁড়ি ক্রীড়া সংঘ পৌদনাপুর ও বিশ্বনাথ স্পোর্টস ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে ফুটবল একাডেমীর তরুণ ফুটবলার মো: জামিল উদ্দীন রাফি
ঢাকা ২য় বিভাগ ফুটবল লীগ ২০২৫-২৬ এর যাত্রা বারী রুদ্রীগর হয়ে খেলবে সবাই তার জন্য দোয়া করবেন।
ভালো পারফরম্যান্স করে বিশ্বনাথের ও মুখ উজ্জ্বল করতে পারে।
এটা মাত্র শুরু, আরো বহু দূর এগিয়ে যেতে হবে রাফি, ভবিষ্যতে জাতীয় দলে দেখতে চাই। দোয়া, ভালোবাসা, সাপোর্ট ও শুভকামনা থাকবে সব সময়।

পর্তুগাল প্রবাসী আমাদের মোহাম্মদ আলী পিতা জনাব হাজী আব্দুল হামিদ আলী সাহেব ১৩ জুন (লন্ডন ৫:৫৫ মিনিট) বাংলাদেশ সময় রাত ১০...
22/06/2026

পর্তুগাল প্রবাসী আমাদের মোহাম্মদ আলী পিতা জনাব হাজী আব্দুল হামিদ আলী সাহেব ১৩ জুন (লন্ডন ৫:৫৫ মিনিট) বাংলাদেশ সময় রাত ১০:৫৫ মিনিট সময় লন্ডন হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করিয়াছেন।

আজ ২২ জুন সোমবার, বাদ যোহর পৌদনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে জানাজার নামাজ সম্পন্ন হয়।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুন, আ-মীন॥

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনপৌদনাপুর নিবাসী হাজী গৌছ আলী সাহেবের বড় ছেলে হাজী হামিদ আলী সাহেব যুক্তরাজ্যের এক...
20/06/2026

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
পৌদনাপুর নিবাসী হাজী গৌছ আলী সাহেবের বড় ছেলে হাজী হামিদ আলী সাহেব যুক্তরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করিয়াছেন।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল (২১-০৬-২০২৬ইং.) রবিবার বাদ যোহর ২:৩০ মিনিটের সময় পৌদনাপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউসের দান করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন। আ-মীন

Address

Bishwanath
Sylhet
3130

Alerts

Be the first to know and let us send you an email when Poudnapur Social Organization posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category