ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান
সহ-সভাপতি, বিএনপি, সিলেট মহানগর
আইনজীবী | রাজনীতিবিদ | শিক্ষক
ব্যারিস্টার রিয়াশাদ আজিম আদনান ন্যায়বিচার, গণতন্ত্র ও শিক্ষার প্রতি একনিষ্ঠভাবে প্রতিশ্রুতিবদ্ধ, বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), সিলেট মহানগর শাখার সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি সিলেট জজ কোর্টের একজন আইনজীবী এবং সিলেট বার অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ বার কাউন্সিলের গর্বিত সদস
্য।
তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের (গ্রীন টেম্পলটন কলেজ) আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন এবং অনারেবল সোসাইটি অব ইনার টেম্পলের সন্মানিত সদস্য। এছাড়াও, তিনি যুক্তরাজ্যের এডিআর গ্রুপ ফর মিডিয়েশন-এর সাথে যুক্ত।
আইন ও রাজনীতির পাশাপাশি তিনি শিক্ষা ও সমাজ কল্যাণের প্রতি নিবেদিতপ্রাণ। তিনি বেঙ্গল ইনস্টিটিউট অব বিজনেস অ্যান্ড ল (BIBL)-এর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা লন্ডন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠান, যেখানে তিনি ভবিষ্যৎ আইনবিদদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এছাড়া, তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি), AIBA-সিলেট-এ খন্ডকালীন শিক্ষকতা করেছেন এবং বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছেন। শিক্ষকতার পাশাপাশি তিনি দাতব্য সংস্থা হক ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জাতীয় উন্নয়ন, আইনের শাসন ও বাংলাদেশবাদী রাজনৈতিক সক্রিয়তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থেকে রিয়াশাদ আজিম আদনান সিলেট ও বাংলাদেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
Barrister Riashad Azim Adnan
Vice-President, BNP, Sylhet Mohanogor
Advocate | Politician | Educator
Riashad Azim Adnan is a committed advocate for justice, democracy, and education, currently serving as the Vice-President of BNP, Sylhet Mohanogor. He practices as an Advocate at the Sylhet Judge’s Court and is a proud member of the Sylhet Bar Association and Bangladesh Bar Council. He pursued a postgraduate degree in International Politics and Diplomacy at the prestigious University of Oxford (Green Templeton College, UK) and is a member of the Honorable Society of Inner Temple. Beyond law and politics, he is deeply committed to education and leadership. He served as the Principal of the Bengal Institute of Business & Law (BIBL), an institution affiliated with the University of London, shaping the next generation of legal professionals. Additionally, he has taught at Shahjalal University of Science and Technology (SUST), AIBA-Sylhet, and currently teaches at Metropolitan University. Dedicated to national progress, legal excellence, and pro-Bangladeshi political activism, Riashad Azim Adnan continues to work towards a better future for Sylhet and Bangladesh.