02/09/2026
পুরো পৃথিবীই যেন নরম জিনিসে আঘাত করতে আরাম পায়।
কী অদ্ভুত এই পৃথিবী, তাই না?
মানুষ নরম খাবার খেতে স্বাচ্ছন্দ্যবোধ করে—যে জিনিস দাঁত দিয়ে চিবানো যায়, আগুনে পুড়িয়ে সহজে খাওয়া যায়। কিন্তু আগুনকে খাবার বানাতে পারে না।
প্রকৃতির নিয়মও যেন একই রকম।
বাঘ তার চেয়ে শক্তিশালী প্রাণীকে নয়, বরং তুলনামূলক দুর্বল প্রাণীকেই শিকার হিসেবে বেছে নেয়।
হয়তো এটাই বাস্তবতা—
শক্তের সঙ্গে লড়াই করার চেয়ে নরমকে আঘাত করা সহজ, দুর্বলকে দমন করা সহজ।
তাই নরম হওয়া অপরাধ নয়,
কিন্তু এতটাও নরম হওয়া উচিত নয়—
যাতে সবাই আপনাকে আঘাত করার সাহস পায়।