19/08/2026
হারানো মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর
অদ্য ১৯/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), সিলেট-এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং কর্তৃক জিডিমূলে তথ্যপ্রযুক্তির সহায়তায় ০৫ (পাঁচ)টি হারানো মোবাইল ফোন সফলভাবে উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
প্রযুক্তিনির্ভর পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে ৭ এপিবিএন, সিলেট-এর ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ক্যাম্পের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স উইং জিডি মূলে হারানো ও চুরি হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারে নিয়মিতভাবে কার্যকর ভূমিকা পালন করে আসছে। আধুনিক তথ্যপ্রযুক্তির দক্ষ ব্যবহার, পেশাদারিত্ব ও আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে সাইবার সেলের এ ধরনের উদ্ধার কার্যক্রম ক্রমেই আরও গতিশীল ও সফল হচ্ছে।
হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে প্রকৃত মালিকগণ সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন এবং ৭ এপিবিএন, সিলেট-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ৭ এপিবিএন, সিলেট-এর সহকারী পুলিশ সুপার (অ্যাডজুট্যান্ট) ও সাইবার সেলের টিম ইনচার্জ জনাব জনি লাল দেব।
হস্তান্তরকৃত মোবাইল ফোনের বিস্তারিত:
ক। মডেল: Redmi 9
খ। মডেল: OPPO A17K
গ। মডেল: VIVO Y03i
ঘ। মডেল: RAVOZ
ঙ। মডেল: VIVO V23
প্রযুক্তিনির্ভর জনসেবায় অঙ্গীকারবদ্ধ ৭এপিবিএন, সিলেট—নিরাপত্তা ও সেবায় সর্বদা সাধারণ মানুষের পাশে।