17/07/2026
🔥 দক্ষতা, সাহস ও দায়িত্ববোধের এক বাস্তব প্রশিক্ষণ 🔥
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (BNCC)-এর মূল লক্ষ্য হলো শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলা। এরই ধারাবাহিকতায় জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেটে অনুষ্ঠিত ক্যাম্পে অংশগ্রহণের মাধ্যমে আমরা অর্জন করেছি বিভিন্ন বাস্তবমুখী প্রশিক্ষণ।
এই ক্যাম্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল Fire Fighting Training। অগ্নি দুর্ঘটনার মতো জরুরি পরিস্থিতিতে কীভাবে সাহস, ধৈর্য ও সঠিক কৌশলের মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করতে হয়, সেই বিষয়ে আমরা হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করেছি।
🇧🇩 Govt. Madan Mohan College BNCC Platoon 🇧🇩
⚔️ Knowledge & Discipline — The Volunteers ⚔️