25/09/2026
আজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ শুক্রবার, বাদ জুম্মা, দৌলতপুর পশ্চিম পাড়া তরুণ সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত আয়োজনে সংগঠনের অন্যতম সদস্য জনাব সাদিকুর রহমান মিলন-এর প্রবাস গমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাঁর হাতে “বিদায়ী সংবর্ধনা স্মারক” তুলে দেওয়া হয়। তাঁর নতুন প্রবাস জীবনের সফলতা, সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ কল্যাণ কামনা করা হয়।
একই অনুষ্ঠানে অত্র সংগঠনের সদস্যগণের সম্মানিত ওস্তাদ জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ শাহজাহান সাহেব-এর কন্যার শুভ বিবাহ উপলক্ষে হুজুরের ছাত্রদের পক্ষ থেকে তাঁর হাতে একটি “শুভেচ্ছা প্রীতি স্মারক” তুলে দেওয়া হয়। নবদম্পতির সুখী ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করে তাঁদের জন্য আন্তরিক দোয়া ও শুভকামনা জানানো হয়।
এছাড়াও এসময়ে পশ্চিম পাড়ার তরুণ প্রবাসী জনাব রুবেল আহমদ-এর বিবাহোত্তর শুভেচ্ছা হিসেবে তাঁর হাতে সংগঠনের পক্ষ থেকে একটি “শুভেচ্ছা প্রীতি স্মারক” তুলে দেওয়া হয়। তাঁর দাম্পত্য জীবনের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।