SOMC Dental Club

SOMC Dental Club Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SOMC Dental Club, Social service, SYLHET MAG OSMANI MEDICAL COLLEGE, Sylhet.

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।শ্রদ্ধেয় অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা স্যার-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।স...
12/09/2026

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শ্রদ্ধেয় অধ্যাপক ডা. মতিউর রহমান মোল্লা স্যার-এর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত।

স্যারের জ্ঞান, প্রজ্ঞা, স্নেহ ও অসামান্য অবদান আমাদের মাঝে চিরস্মরণীয় হয়ে থাকবে।

SOMC Dental Club এর পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
আমিন। 🖤

A PROUD MILESTONE OF SOMC.A remarkable milestone for Sylhet MAG Osmani Medical College (SOMC) has been awarded accredita...
10/09/2026

A PROUD MILESTONE OF SOMC.

A remarkable milestone for Sylhet MAG Osmani Medical College (SOMC) has been awarded accreditation for five (5) years by the Bangladesh Medical Education Accreditation Council (BMEAC).

This achievement reflects SOMC’s continued commitment to maintaining excellence in medical education and healthcare and upholding the highest standards of academic practice.

Five years of accreditation — a recognition of excellence, a testament to commitment.

Warmest congratulations to the entire SOMC community on this remarkable achievement.

— SOMC Dental Club

✨ BEST WISHES TO 10th BDS BATCH! 🎓One final step before the dream becomes a reality.Believe in your preparation, trust y...
26/08/2026

✨ BEST WISHES TO 10th BDS BATCH! 🎓

One final step before the dream becomes a reality.
Believe in your preparation, trust your hard work, and give it your best.

SOMC Dental Club wishes the 10th BDS Batch all the very best for their Final Professional Examination. 🤍

May your dedication turn into success.
With Best Wishes & Prayers.

অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় সিওমেক ডেন্টাল ক্লাবের উপদেষ্টা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান D...
17/08/2026

অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় সিওমেক ডেন্টাল ক্লাবের উপদেষ্টা ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের প্রধান Dr Rafiqul Islam Sagor স্যারকে আজ সিওমেক ডেন্টাল ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। 💐

স্যারের এই গৌরবময় অর্জন আমাদের ক্লাবের সকল সদস্যের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁর জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্ব আগামী দিনগুলোতেও ডেন্টাল শিক্ষাঙ্গনে অনুপ্রেরণা হয়ে থাকুক—এই প্রত্যাশা।

স্যারের সুস্বাস্থ্য, সম্মান ও কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ❤️

— SOMC Dental Club

SOMC Dental Club এর  উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ,ডেন্টাল ইউনিটের প্রধান Dr Rafiqul Islam Sagor স্যারকে অধ্...
16/08/2026

SOMC Dental Club এর উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ,ডেন্টাল ইউনিটের প্রধান Dr Rafiqul Islam Sagor স্যারকে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করায় সিওমেক ডেন্টাল ক্লাবের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা।

আপনার মেধা, নিষ্ঠা, নেতৃত্ব ও দীর্ঘদিনের পেশাগত অবদানের এই স্বীকৃতি আমাদের জন্যও অত্যন্ত আনন্দ ও গর্বের। আপনার আগামী দিনের পথচলা আরও সাফল্য, সম্মান ও অর্জনে সমৃদ্ধ হোক—এই শুভকামনা। ❤

অভিনন্দন ও শুভেচ্ছা, শ্রদ্ধেয় স্যার!

~SOMC Dental Club

আজ সফলভাবে সম্পন্ন হলো SOMC Dental Club  কর্তৃক আয়োজিত Indoor Sports Tournament  এর prize Giving Programme। অনুষ্ঠানে উপ...
11/08/2026

আজ সফলভাবে সম্পন্ন হলো SOMC Dental Club কর্তৃক আয়োজিত Indoor Sports Tournament এর prize Giving Programme।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন SOMC Dental Club -এর উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মুস্তাফা তৌফিক আহমেদ স্যার, ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. আহমেদ রিয়াদ চৌধুরী স্যার,ডেন্টাল ইউনিট প্রধান ডা. মো. রফিকুল ইসলাম স্যার, স্পোর্টস কমিটির চেয়ারম্যান ডা. শুয়াইব আহমেদ স্যার, গাইনি & অবস ডিপার্টমেন্টের ইউনিট প্রধান প্রফেসর ডা. ইসরাত জাহান করিম ম্যাম, ডা. নরুল আমিন স্যার, ডা. সায়মা শাহাদাত ম্যাম, ডা. শাহজাহান আলী স্যার, ডা. মাহবুব স্যার, ডা. তাহসিনা ম্যামসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ফরিদুল ওসমান এবং এ কে খান মোহাম্মদ হাসান,সুহৃদের প্রেসিডেন্ট আব্দুল মোনায়েম তোহা ও সুহৃদ স্থায়ী কমিটির সদস্য প্রবাল আহমেদ ধ্রুব এবং অত্র ক্লাবের সভাপতি মো: রাকিবুল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র ক্লাবের সাধারণ সম্পাদক মো: ইব্রাহিম হোসাইন রিফাত।

সবার আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও উৎসাহ আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও সফল করে তুলেছে।

SOMC Dental Club -এর পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ।

আগামী ১১ আগস্ট ২০২৬,অনুষ্ঠিত হতে যাচ্ছে সিওমেক ডেন্টাল ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ডোর স্পোর্টস টুর্নামেন্ট প্রাইজ গিভিং প্রো...
10/08/2026

আগামী ১১ আগস্ট ২০২৬,অনুষ্ঠিত হতে যাচ্ছে সিওমেক ডেন্টাল ক্লাব কর্তৃক আয়োজিত ইন্ডোর স্পোর্টস টুর্নামেন্ট প্রাইজ গিভিং প্রোগ্রাম।
উপস্থিত থাকবেন সিওমেক ডেন্টাল ক্লাবের উপদেষ্টা, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুস্তাফা তৌফিক আহমেদ স্যার, ভাইস প্রিন্সিপাল ডা. আহমেদ রিয়াদ চৌধুরী স্যার,ডেন্টাল ইউনিট প্রধান ডা. মো: রফিকুল ইসলাম স্যার, স্পোর্টস কমিটির চেয়ারম্যান ডা. শুয়াইব আহমেদ স্যার সহ ডেন্টাল ইউনিটের অন্যান্য শিক্ষকরা।
সকলেই আমন্ত্রিত।

তারিখ : ১১ আগস্ট, ২০২৬
সময় : দুপুর ১ টা
রোজ : মঙ্গলবার
স্থান : কনফারেন্স রুম

5 August | 36 July July Mass Uprising DayRemembering the courage, honoring the sacrifice, and carrying forward the spiri...
05/08/2026

5 August | 36 July
July Mass Uprising Day

Remembering the courage, honoring the sacrifice, and carrying forward the spirit of July. 🇧🇩

With deepest respect and remembrance,
SOMC Dental Club

Doctors’ Movement for Justice (DMJ) এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ডেন্...
28/07/2026

Doctors’ Movement for Justice (DMJ) এর ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ডেন্টাল প্রফেশনের ন্যায্য দাবি আদায়ে ঘোষিত ২ দফা দাবির সমর্থনে একটি শান্তিপূর্ণ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, সিলেট শাখার সভাপতি ও ডেন্টাল ইউনিটের হেড Dr Rafiqul Islam Sagor স্যার, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি, সিলেট শাখার সাধারণ সম্পাদক ডা. রাকিব স্যার সহ ডা. শাহজাহান স্যার, ডা. মো. আলম সিকদার স্যার, ডা. সায়মা সাহাদাত ম্যাম, ডা. শামসুর রহমান স্যার, ডা. মাহবুব স্যার, ডা. সাইফুর রহমান স্যার-সহ ডেন্টাল ইউনিটের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ। এছাড়াও মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটের শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত শিক্ষকবৃন্দ তাঁদের মূল্যবান বক্তব্যে চলমান আন্দোলনের যৌক্তিকতা তুলে ধরেন এবং ডেন্টাল প্রফেশনের মর্যাদা, জননিরাপত্তা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের লক্ষ্যে উত্থাপিত ন্যায্য দাবির প্রতি পূর্ণ সমর্থন ও সংহতি প্রকাশ করেন।
জনস্বার্থে নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, ডেন্টাল পেশার মর্যাদা ও স্বাতন্ত্র্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুষ্ঠু স্বাস্থ্যব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের এই যৌক্তিক ও শান্তিপূর্ণ আন্দোলন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।

SOMC Dental Club

Doctors’ Movement for Justice-এর চলমান কর্মসূচির অংশ হিসেবে ডেন্টাল প্রফেশনের নায্য দাবি নিশ্চিতকরণ, চিকিৎসাসেবার মানোন্...
27/07/2026

Doctors’ Movement for Justice-এর চলমান কর্মসূচির অংশ হিসেবে ডেন্টাল প্রফেশনের নায্য দাবি নিশ্চিতকরণ, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আজ সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ, ডেন্টাল ইউনিটের পক্ষ থেকে সম্মানিত প্রিন্সিপাল প্রফেসর ডা. মোস্তাফা তৌফিক স্যার, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.উমর রাশেদ মুনীর স্যার এবং ডেন্টাল ইউনিটের প্রধান Dr Rafiqul Islam Sagor স্যারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় ডেন্টাল ইউনিটের অন্যান্য সম্মানিত শিক্ষকবৃন্দ, কলেজ কো-অর্ডিনেটর, SOMC Dental Club এর সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ উপস্থিত থেকে কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেন।

Address

SYLHET MAG OSMANI MEDICAL COLLEGE
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when SOMC Dental Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category