18/03/2026
জকিগঞ্জ উপজেলা বাসীকে মুনিরুল ইসলাম রাজনের ঈদ শুভেচ্ছা।
জকিগঞ্জ উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহ কে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জকিগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং জকিগঞ্জ বাজার ব্যাবস্থাপনা কমিটির সহ-সভাপতি জনাব মুনিরুল ইসলাম রাজু (রাজন)
এক বিবৃতিতে তিনি বলেন, এক মাস পবিত্র সিয়াম সাধনার পরে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জকিগঞ্জ উপজেলা সহ দেশ-বিদেশে অবস্থানরত মুসলিম জাহানের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও ঈদ মোবারক। ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি ও সমৃদ্ধি।
তিনি বলেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান আল্লাহর পক্ষ থেকে নেক বান্দাদের জন্য ঈদুল ফিতর হলো আনন্দময় পুরস্কার। ঈদ ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সব মানুষকে এক কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয়।
ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। সবাইকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানান তিনি।
সেই সাথে সমাজের বৃত্তবানসহ আমাদের সবার উচিত অসহায়-গরীবদের পাশে দাঁড়ানো। তাদের যথাসাধ্য সাহায্য করা। যাতে তারাও আনন্দ-উল্লাসের সঙ্গে খুশীর এই ঈদ উদযাপন করতে পারে।
ঈদুল ফিতরের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক বিশ্ব সমাজ। দেশ প্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়।
তিনি আরো বলেন, জাতি এমন এক মুহূর্তে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছে যখন দেশ ছাত্র-জনতার গণ-আন্দোলনের মাধ্যমে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। দেশের মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে এবং শান্তিতে-স্বস্তিতে চলাফেরা করতে পারছে। যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি শান্তি-স্বস্তির দেশ পেয়েছে এবং কথা বলার সুযোগ পেয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামীন তাদেরকে শহীদ হিসেবে কবুল করুন। আর যারা পঙ্গুত্ববরণ করেছেন ও আহত হয়েছেন আমরা তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি, এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ যেনো মরহুমা বেগম খালেদা জিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন। আমিন
আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ- গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পারিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নেই এবং মহান আল্লাহর কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব মহামারি, দুঃখ-জরা, সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক- ঈদ মোবারক।
শুভেচ্ছান্তে
মুনিরুল ইসলাম রাজু (রাজন)
সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জকিগঞ্জ পৌর যুবদল।
সহ-সাধারণ সম্পাদক, সিলেট জেলা ছাত্রদল।
সহ-সভাপতি, জকিগঞ্জ বাজার ব্যাবস্থাপনা কমিটি।