15/07/2026
আসসালামু আলাইকুম। আমাদের আজকের পোস্টটি বড় হতে চলেছে। স্কিপ না করার অনুরোধ জানাচ্ছি। পোস্টটি পড়লে আপনার কোনো অর্থ ব্যয় হবে না। তবুও পড়ুন এবং একটা রিয়্যাক্ট দিয়ে যান, একটা কমেন্ট করে যান কষ্ট করে। আপনার এইটুকু কাজের দ্বারা এই বোনটির বড় উপকার হতে পারে।
উত্তরণ-এর এক সদস্য আমাদেরকে জানাল এক অসহায় সন্তান সম্ভবা বোনের অসহায়ত্বের কথা। প্রথম দিকে চিকিৎসা সহায়তার কথা ভেবে কেউ কেউ অমত করলেও তার সম্পর্কে সবিস্তারে জানার পর আমরা বেদনাহত হয়ে পড়ি।
টাংগাইলের মির্জাপুরের ঘটনা। মেয়েটির বয়স আনুমানিক ২৫ বছর হবে। স্বামী তাকে ফেলে চলে গেছে। কোথায় গেছে, আদৌ বেঁচে আছে নাকি, তা-ও কেউ জানে না। নিজের স্বজন বলতে পৃথিবীতে তার ৫ বছর বয়সী একটা কন্যা সন্তান আর অশীতিপর বৃদ্ধা এক শাশুড়ী রয়েছে। তার নিজের বাবা-মা আছে কি-না সে তা জানে না। এক পালক পিতা-মাতার কাছে মানুষ হয়েছিল বোনটি। তারাই তাকে পাত্রস্থ করেছিল। তার যৌতুক লোভী স্বামী বার বার টাকা ধার নিয়ে ফিরিয়ে না দেওয়াতে অতিষ্ঠ হয়ে একপর্যায়ে পালক পিতা-মাতা বোনটির সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলে৷ এরপর স্বামীও তাকে পরিত্যাগ করে চলে গেছে কোথায় তার হদিশ নেই। মাথা গোঁজার যে ঠাইটুকু, তা-ও ভাসুরের জায়গায়। তার স্বামীর ভিটাটুকু ভাসুর কীভাবে লিখে নিয়েছে তা সে জানে না। ভাসুরের জায়গায় আশ্রিতা হয়ে আছে বোনটি নিরুপায় হয়ে। ভাসুর প্রায়ই তাকে চলে যেতে বলে জায়গা ছেড়ে দিয়ে। সে সব জানে, কিন্তু তার কিছুই করার বা বলার নেই। ৫ বছরের কন্যা, শাশুড়ী আর নিজের মুখের অন্য যোগাতে দর্জির কাজ করে সে বাড়িতে।
দর্জির কাজ করেই সে কোনো রকমে জীবিকা নির্বাহ করতো। কিন্তু এখন গর্ভবতী হওয়ায় সেটাও সে এখন করতে পারে না। খেয়ে না খেয়ে দিন কাটে তাদের ৩ সদস্যের পরিবারের। খবর পেয়ে আমরা ছুটে গেলাম ওই বোনের বাড়িতে। প্রয়োজনীয় খোঁজ-খবর নিয়ে জানলাম তাদের প্রকৃত অবস্থা আরো করুণ। যেহেতু তার ৮ মাস+ চলছিল। তাই তার ডেলিভারির বিষয়টাকে সামনে রেখে রোগীর ভোগান্তি কমাতে সরকারি হাসপাতালের পরিবর্তে প্রাইভেট ক্লিনিকের সাথে কথা বলি আমরা। ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডেইট ফিক্স করে চুক্তিও করে ফেলি ক্লিনিক মালিকের সাথে। জরুরী প্রয়োজনের জন্য বোনটিকে ২০০০/- নগদ দিয়ে আসি।
গত পরশু রাতে হঠাৎ পেইন উঠলে আমাদের সদস্য তার আত্মীয়দের সহায়তায় রাত আনুমানিক ১ টায় তাকে ক্লিনিকে নিয়ে যায় এবং নরমাল ডেলিভারির চেষ্টা করা হয়। বাবুর পজিশন উল্টো থাকায় তাকে সিজার করতে হয় এবং আল্লাহ'র রহমতে ফুটফুটে এক রাজকন্যার জন্ম হয়।
রাতে ক্লিনিকে আসার গাড়িভাড়াটা তাদের ছিল না, ক্লিনিকে এসে কি খাবে তারা জানে না। সদ্য জন্ম নেওয়া বাচ্চাটাকে পরানোর মত একটা কাপড় ক্রয়ের সামর্থ্যও ওর মায়ের নেই। আহ! এগুলো যখন আমরা জানলাম, কষ্টে চোখে পানি এসে গেল। আমাদের টিম গিয়ে তাদের ক্লিনিক বিল পরিশোধ, দুপুরের খাবার, ফল, গাড়িভাড়া, বাবুর কাপড়, টিস্যু ও প্রয়োজনীয় অন্যান্য জিনিসপত্র ক্রয় করে দিয়ে আসে। ক্লিনিকে তার কাছে থাকার জন্য একজন মহিলাকেও অর্থের বিনিময়ে নিযুক্ত করা হয়, কারণ তার তো আপন বলে কেউ নেই জগতে।
শুক্রবার ক্লিনিক থেকে ওনাকে রিলিজ দিবে। বাড়ি ফিরেও কিছুদিন অসুস্থতার কারণে সে কাজ করতে পারবে না। সংসার চলবে কীভাবে তবে? আমরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলাম, তাকে ২ মাসের বাজার করে দিব, যেন ততদিনে সে কিছুটা সুস্থ হয়ে সংসারের হাল ধরার উপযুক্ত হয়, বাবুটাও একটু বড় হয়।
এটাই শেষ নয়। তাকে সেলাই মেশিনের কাজের পাশাপাশি স্বাবলম্বী করে দেওয়ার উদ্যোগ নেওয়ার ব্যাপারেও আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমরা এ-ও ভেবে রেখেছি, যাই ঘটুক, আমরা এই পরিবারটাকে ভুলে যাব না। আমরা ওদের খোঁজ রাখব।
বোনটি বলেছেন, উত্তরণ না থাকলে হয়তো তার মেয়েটিকে উনি জন্ম দিতে পারতেন না। হয়তো মেয়ে বা উনি নিজে মারা যেতে পারতেন। অথবা মেয়েটিকে বি*ক্রি করার প্রস্তাবে তাকে রাজি হয়ে যেতে হত, যা উনি স্বপ্নেও ভাবতে পারেন না। কোনো মা কী সন্তান জন্ম দিয়েই বিক্রি করতে পারেন!? কি মানসিক যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন উনি, উনিই ভালো জানেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি বোনটির কষ্টের ভাগীদার হতে।
এই দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়ায় আমাদের বেশ কিছু অর্থ লাগবে। টিম উত্তরণ ক্রাউড ফান্ডিং করে এবং ফান্ড থেকে সমন্বয় করার চেষ্টা করছে, তবে তা যথেষ্ট হচ্ছে না।
আপনারা যারা সত্যিকারের অসহায় মানুষের পাশে দাঁড়াতে চান, তারা এই বোনটির জন্য কিছু করতে পারেন, আমাদের মাধ্যমে অথবা নিজেরাই।
ফান্ডিং-এর জন্য:
📱 মোবাইল ফাইন্যান্সিং (বিকাশ/নগদ/রকেট):
01303-265346
🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
ব্যাংক: Dutch-Bangla Bank PLC
শাখা: Tangail Sadar Branch
অ্যাকাউন্ট হোল্ডারের নাম: Roksana Akter
অ্যাকাউন্ট নম্বর: 1961570000203