নব উদ্যম প্রত্যয়

নব উদ্যম প্রত্যয় এটি একটি সামাজিক উন্নয়ন সংগঠন। সংগঠন?

18/01/2026

নব উদ্যম প্রত্যয়ের সুযোগ্য হিসাবরক্ষক, ত্যাগী, পরিশ্রমী ও দায়িত্ববান সদস্য মোঃ সেলিম মন্ডলের প্রিয় পিতা, আমাদের সবার অত্যন্ত প্রিয় নাসির মন্ডল কাকা আজ রাত সাড়ে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সদা হাস্যোজ্জ্বল ও স্নেহশীল এই কাকার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। সকলের নিকট তাঁর রূহের মাগফিরাত কামনায় দোয়া প্রার্থনা করছি। আল্লাহ তায়ালা যেন তাঁর সকল গুনাহ ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। আমিন।

31/12/2025

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
প্রিয় সদস্যবৃন্দ,শুভাকাঙ্ক্ষী, সহযোগী এবং সম্মানিত এলাকাবাসী,
আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমরা আরও একটি নতুন বছরে প্রবেশ করেছি। নতুন বছর আমাদের জন্য নিজেদের আরও ভালো করার, ঈমান ও আমল শক্ত করার এবং খাঁটি নিয়তে দ্বীন ও মানুষের সেবায় কাজ করার একটি নতুন সুযোগ।
নব উদ্যম প্রত্যয় একটি জনকল্যাণমুখী ও ইসলামভিত্তিক সংগঠন। শিক্ষা কার্যক্রম, মানবসেবা এবং ইসলামিক দাওয়াহর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতার কারণেই আমরা সমাজের বিভিন্ন মানুষের পাশে দাঁড়াতে পেরেছি—আলহামদুলিল্লাহ।
ইনশাআল্লাহ, আগামীতেও আমরা কুরআন ও সুন্নাহর আলোকে একটি সুন্দর সমাজ গড়ার চেষ্টা করব, অসহায় মানুষের পাশে থাকব এবং নৈতিক ও দ্বীনি সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে যাব।
আসুন, আমরা সবাই আল্লাহর উপর ভরসা রেখে, খাঁটি মনে এবং পারস্পরিক ভ্রাতৃত্ব বজায় রেখে দ্বীন ও মানবতার সেবায় একসাথে কাজ করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা যেন এই নতুন বছরকে আমাদের জন্য হেদায়েত, বরকত, নেক আমল কবুল হওয়া এবং দুনিয়া ও আখিরাতের সফলতায় পরিপূর্ণ করে দেন—আমিন।
শুভ নববর্ষ ২০২৬
দোয়া ও আন্তরিক শুভেচ্ছাসহ,
আব্দুল্লাহ আল মামুন
সভাপতি
নব উদ্যম প্রত্যয়

04/11/2025

নব উদ্যম প্রত্যয় পরিবারের সাহসী,পরিশ্রমী এবং ত্যাগী সাধারণ সম্পাদক জনাব মোঃ রাকিব মন্ডল এবং সদস্য মোঃ রনি মন্ডল এর নানা গতরাতে অসুস্থতাজনিত কারণে ইন্তেকাল করেছেন।ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।আমরা মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছি।নব উদ্যম প্রত্যয় পরিবারের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

নব উদ্যম প্রত্যয় পরিবারের পক্ষে
আব্দুল্লাহ আল মামুন (লিংকন)
সভাপতি
নব উদ্যম প্রত্যয়

01/11/2025
নব উদ্যম প্রত্যয় পরিবারের সবাই একসাথে ❤️
06/05/2025

নব উদ্যম প্রত্যয় পরিবারের সবাই একসাথে ❤️

02/05/2025

আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র জুমা’র দিনের শুভেচ্ছা। জুমা মোবারক।

Address

Ghatail
Tangail
1980

Website

Alerts

Be the first to know and let us send you an email when নব উদ্যম প্রত্যয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category