ধূলো পরা ডাইরি

  • Home
  • ধূলো পরা ডাইরি

ধূলো পরা ডাইরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ধূলো পরা ডাইরি, Library, Mirzapur, .

28/05/2026

জীবনের গল্পের প্রতিটা শব্দ, প্রতিটা বাক্য, প্রতিটি লাইন, প্রতিটা পৃষ্ঠাই যদি কোনো কিছু পাওয়ার তীব্য আকাঙ্খার, আক্ষেপের, প্রত্যসার হয়ে থাকে ; তবে জীবনে সে কিবা পেল???🥹🥹

24/01/2026

শীত পেরোলে পৃথিবীর কপালে বসন্ত নামে। আলো নরম হয় দিনগুলো শিখে নেয় বাঁচবার সহজ ব্যাকরণ।
কিন্তু আমার ঋতু বদলায় না, শীতের পরেও আমার আকাশে বসন্ত ওঠে না। নামে শুধু মৃত্যুর নিরব প্রহর। আমি সময় গুনি না সময়ই আমাকে গুনে নেয়। প্রতিটি নিঃশ্বাসে এক একটি হিসাব,বুকের ভেতর ভারী হয়ে ওঠা ভবিষ্যৎ আমাকে ঝুঁকিয়ে দেয় অনিবার্য দিকেই। আমি প্রহরী নই, আমি নিজেই সেই বন্দী। যার সামনে দরজা খোলা, তবু পথ নেই।
কি অদ্ভুত এই সৌভাগ্য! পৃথিবী যখন ভালো দিনের স্বপ্ন শেখায়, আমি তখন স্বপ্নের কফিনে পেরেক ঠুকি। আমার দুঃখ কোনো বিলাস নয়। এ আনন্দহীন ধৈর্যের দীর্ঘ সাধনা, এক ক্লান্ত আত্মার নিরুচ্চার চিৎকার। আর কতকাল আমি শেষের দিকে তাকিয়ে থাকবো?চোখ ফেরাতে চাইলে কোথাও আলো নেই, পেছনে তাকালে শুধুই ফুরিয়ে যাওয়া দিন।

আমি বাঁচি না- আমি কেবল অপেক্ষা করি। যেখানে জীবনের প্রশ্ন নেই। শুধু শেষের একান্ত, নিষ্ঠুর নিশ্চয়তা।

সিদ্ধান্ত নিয়েছি ,আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব। ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো। তবে এবার একশো ভাগ সত্যিকারের ...
29/07/2025

সিদ্ধান্ত নিয়েছি ,
আরেকবার ভীষণ রকম প্রেমে পড়ব।

ঠিক করেছি, আরেকবার কাউকে খুব করে ভালোবাসবো।

তবে এবার একশো ভাগ সত্যিকারের প্রেম চাই এবার আমার হোক সেটা কৈশোরের প্রথম প্রেমের মত সরল, সাদা সিধে সামান্য চোখের দেখা, হাতে হাত ছোঁয়ায় জীবন ধন্য হওয়া প্রেম,অথবা যৌবনের নেশা জাগানো মা'তাল করা প্রেম।

আমি চাই এবার আমার একটা গভীর প্রেমের গল্প হোক।রবি ঠাকুর এর অমিত লাবন্য, শরৎচন্দ্রের দেবদাস পার্বতী, সমরেষ এর মাধবী অনিমেষ এর প্রেম কেও ছাপিয়ে যাক, আমার প্রেম কালজয়ী সব প্রেমের উপন্যাসকেও হার মানাক।

আমার প্রেমের গভীরতা, এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাক যোগ্য প্রেমিক পেলে, এবার আমি আলেকজান্দ্রিয়ার ক্লিওপেট্রা হব, স্পারটার হেলেন হব।

প্রেমিক হিসেবে শামস ই তাবরিজ এর মত পা 'গ'ল কাউকে পেলে আমিও এবার জগত সংসার ছেঁ'ড়ে জালালুদ্দিন রুমি হব।

মুখে ভালোবাসি বলা প্রেম অনেক হয়েছে আমি একটা সত্যিকারের প্রেম চাই।আজকাল একটা একশ ভাগ বিশুদ্ধ প্রেমের জন্য খুব তৃষ্ণা জাগে।

আজকাল তথাকথিত প্রেমিকদের আ'বেগমাখা প্রেমের কথাও বি'ষ লাগে।

কবি উপন্যাসের নিতাই মত দীর্ঘশ্বাস ফেলে বলতে ইচ্ছে করে ভালবেসে মিটলো না আশ, কুলালো না এ জীবনে।
হায়! জীবন এত ছোট ক্যানে,এ ভুবনে?’
ম 'রে যাবার আগে একবার আমি সত্যিই, একটা সত্যিকারের প্রেম চাই!

25/04/2025

পৃথিবী জুড়ে এতো এতো
নিচ্ছিদ্র অনুভূতির মাঝে
আমি বিষন্ন এক বিভীষিকা-
যার অন্ত:পুরীর খোঁজ কেউ রাখে না!
যার থাকা না থাকায়ও
কারো কোনো ফারাক পরে না!
অপ্রত্যাশিত বিষাদের ঘরে
যেমন কালিমা ধোঁয়া দুঃখ থাকে-
তেমনি আমার অন্ত:গহীনে
যন্ত্রণা আর হতাশারা পুড়তে থাকে।
আর এভাবেই নীরবে নিভৃতে
আমার নিত্যদিনের সূচনা ঘটে।

অবশেষে সবকিছুরই সমাপ্তি ঘটবে- দুঃখ, কষ্ট, আবেগ, যন্ত্রণা, মন খারাপি হতাসা, দীর্ঘশ্বাস, বিষন্নতার সাথে আমারও!
11/04/2025

অবশেষে সবকিছুরই সমাপ্তি ঘটবে- দুঃখ, কষ্ট, আবেগ, যন্ত্রণা, মন খারাপি হতাসা, দীর্ঘশ্বাস, বিষন্নতার সাথে আমারও!

11/04/2025

ভীষণ দুঃখ পেলেও তোমাকে কেন যেন আর বলতে ইচ্ছে করে না। প্রচন্ড মানসিক অশান্তি নিয়ে, দিনের পর দিন একাকিত্ব আর নিঃসঙ্গতায় হতাশায় মুখ থুবড়ে পড়ে থাকলেও তোমায় বলতে ইচ্ছে করে না, " আমি ভালো নেই! "

আজকাল কোনোকিছুই তোমাকে বলতে ইচ্ছে করে না। আমার মন খারাপের কারণ, বিষন্নতার দায়ভার, অভিযোগ-অনুযোগ কিচ্ছু না। ...

___ নীল বসন্ত

16/03/2025

এখন একটা ট্রেন্ড শুরু হইছে। "Career woman is not a wife material" এ কথা বলে কিছু ছেলে মেয়েদের খুব লো, একদম রাস্তার মেয়ে ফিল করানোর চেষ্টা করে। Who told you to marry a girl with high ambitions? যে মেয়েটা জীবনে অনেককিছু করতে চায়, অনেক পরিশ্রম করে বড় কিছু হতে চায়, তার স্বপ্নকে শেষ করার অধিকার তোমার নাই। তুমি তোমার নিজের পছন্দমত, নিজের টাইপ কাউকে বিয়ে কর। It’s very difficult for a girl to survive in our society which is controlled by Men. So don't be the man to destroy her life, be the man to nourish her dreams, accelerate her life!

31/01/2025

তুমি'টা হতে হবে আয়নার মত স্বচ্ছ আর পানির মত বিশুদ্ধ.......!
টান টা হতে হবে আত্মার.....।
মিলটা আমাদের স্বভাবে নয় বরং মিলটা হতে হবে মনের.....।
তবেই না আমরা আত্মার আত্মীয় হবো "pure soulmate".....।

কখনও দুষ্টু মিষ্টি খুনসুঁটি, কখনও বা তুমুল ঝগড়া। কখনও ভরপুর রোমান্স আবার কখনও বা পুরোপুরি নিরামিষ.....।
কখনও ভীষণ কাছে থাকব কখনও বা অনেক দূরে..।

তবে দূরত্বটা হতে হবে চোখের, মনের নয়....।
মনের দূরত্ব ভীষণ ভয়ংকর....।
একই বিছানায় পাশাপাশি শুয়ে থেকেও কারো কারো মাঝে যোজন যোজন দূরত্ব থাকে....।
আমরা চোখের আড়াল হবো তবে মনের নয়....।
তুমিটা হতে হবে মনের সব থেকে কাছের.......।
যেমন হৃদয়ের কাছে থাকে স্পন্দন.....।
যেমন নিশ্বাসের সাথে থাকে প্রাণের অস্তিত্ব....।

আমি একটা বিশুদ্ধ তুমি চাই.....।
আমাদের মাঝে দূরত্বটা হবে আপনি অব্দি....।
রেগে গিয়ে আমি তার দূরে নয় বরং শক্ত করে জড়িয়ে বুকে মিশতে চাই....।
অভিমান জমলে ঠোঁটের আদলে ঠোঁট ছুঁয়ে তীব্র কম্পনে চোখের পাতা ভেজাতে চাই.....।
ঘৃণা করি বলেও প্রচণ্ড ভালবাসতে চাই.....।
আমার তুমিটা হতে হবে ভীষণ জেদি.....।
যে আমায় পাওয়ার জেদে অটল থাকবে.......।
সব কিছুর ঊর্ধ্বে তার কাছে প্রায়োরিটি পাবে শুধুই আমাদের সম্পর্ক......।

তুমিটা হতে হবে ফরমালিন মুক্ত.....।
আমি একটা মনের জন্য স্বাস্থ্যকর তুমি চাই....।
কোনো তুমি নামক হানিকারক ফুড পয়জন আমার চাই না....।
যে ধীরে ধীরে মন মস্তিষ্ক দুটোই নষ্ট করে দেবে.....। কলিজায় পচন ধরাবে ,
শিরা উপশিরায় বিষক্রিয়ায় ছাই করে দেবে....।
নাহ এমন তুমি আমার চাই না...।
সেই তুমি যে মন আর মস্তিষ্কের জন্য বড্ড বেশি হানিকারক....।
তুমিটা হতে হবে আমার ভালো থাকার মেডিসিন কোনো নেশাতুর ড্রাগস না...

তাহার চক্ষু পানে চাহিয়া,নক্ষত্রের ন্যায় খসে পড়ে বিষাদেরা!🖤
11/01/2025

তাহার চক্ষু পানে চাহিয়া,
নক্ষত্রের ন্যায় খসে পড়ে বিষাদেরা!🖤

আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয়।
10/01/2025

আমাদের জীবন নাটকের চেয়েও নাটকীয়।

Address

Mirzapur

1802

Website

Alerts

Be the first to know and let us send you an email when ধূলো পরা ডাইরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share