District Police Tangail

Website

District Police Tangail Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from District Police Tangail, Government Organization, Tangail.
(1)

[11 OCTOBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়...
11/10/2026

[11 OCTOBER 2026]

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ৫৬ জন

টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৫৬ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ২৪৪ পিচ ইয়াবা উদ্ধারসহ সর্বমোট ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
টাঙ্গাইল জেলা পুলিশের সেবা।

জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিতপরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে ...
10/10/2026

জেলা পুলিশ, টাঙ্গাইল কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে জেলা পুলিশ, টাঙ্গাইলের আয়োজনে পুলিশ লাইন্স, টাঙ্গাইলে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি এবং টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবদুস সালাম পিন্টু, এমপি মহোদয় এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রবিউল আওয়াল, এমপি মহোদয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব আবু সাঈদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। কর্মসূচিতে অতিথিবৃন্দ বৃক্ষরোপণের গুরুত্ব ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের বহুমুখী উপকারিতা তুলে ধরেন। তাঁরা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সবাইকে অধিক হারে বৃক্ষরোপণ ও বৃক্ষের পরিচর্যায় স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ রবিউল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), টাঙ্গাইল; জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; জনাব কাজী শাহনেওয়াজ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), টাঙ্গাইলসহ অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতটাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন...
10/10/2026

টাঙ্গাইলে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক (অক্টোবর ২০২৬) সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি মহোদয় এবং টাঙ্গাইল জেলার আইনশৃঙ্খলাসহ সার্বিক সরকারি কার্যাবলী তদারকি ও সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মহোদয়, টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য জনাব মোঃ আবদুস সালাম পিন্টু, এমপি মহোদয় এবং টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য জনাব মোঃ রবিউল আওয়াল, এমপি মহোদয় । সভায় সভাপতিত্ব করেন জনাব আবু সাঈদ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল। এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে উপস্থিত সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার ভিত্তিতে সম্মিলিতভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জনাব মোঃ আদিবুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), টাঙ্গাইল; অতিরিক্ত জেলা প্রশাসকগণ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কমিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয়ের টাঙ্গাইল জেলা সফরগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...
10/10/2026

বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীদ্বয়ের টাঙ্গাইল জেলা সফর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ শরীফুল আলম, এমপি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি মহোদয়দের টাঙ্গাইল জেলায় আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানান জনাব আবু সাঈদ,জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, টাঙ্গাইল এবং
জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, বিপিএম-সেবা, পুলিশ সুপার, টাঙ্গাইল। এ সময় টাঙ্গাইল সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল প্রতিমন্ত্রীদ্বয়কে গার্ড অব অনার প্রদান করেন।

এ সময় টাঙ্গাইল জেলার সংসদ সদস্যবৃন্দ, জেলা প্রশাসন ও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

[10 OCTOBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়...
10/10/2026

[10 OCTOBER 2026]

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ২৮ জন

টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ২৮ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৭০ পিচ ইয়াবা, ২৫০ গ্রাম গাঁজা, ১৮ লিটার বিদেশী মদ উদ্ধারসহ সর্বমোট ০৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
টাঙ্গাইল জেলা পুলিশের সেবা।

09/10/2026
09/10/2026
[09 OCTOBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়...
09/10/2026

[09 OCTOBER 2026]

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ৪৩ জন

টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১২০ পিচ ইয়াবা, ১৬ গ্রাম হেরোইন উদ্ধারসহ সর্বমোট ০৭ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
টাঙ্গাইল জেলা পুলিশের সেবা।

08/10/2026

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি, অক্টোবর ২০২৬

আপনি কি দেশ সেবায় আত্মনিয়োগ করতে চান ?
বাংলাদেশ পুলিশে যোগ দিন, দেশের সেবায় নিজেকে নিয়োজিত করুন।

বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে!

আবেদনের সময়সীমা : ১৩-৩০ অক্টোবর ২০২৬

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে এবং আবেদনের লিংক পেতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

নিজে আবেদন করুন এবং অন্যদের জানাতে পোস্টটি শেয়ার করুন।

বাংলাদেশ পুলিশ
সর্বদা জনগণের সেবায় নিয়োজিত

[08 OCTOBER 2026]𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়...
08/10/2026

[08 OCTOBER 2026]

𝑴𝒆𝒅𝒊𝒂 𝑪𝒆𝒍𝒍
𝑫𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝑷𝒐𝒍𝒊𝒄𝒆, 𝑻𝒂𝒏𝒈𝒂𝒊𝒍

টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদক উদ্ধারসহ প্রিভেন্টিভ, মাদক ব্যবসায়ী, পরোয়ানাভুক্ত ও নিয়মিত মামলায় গ্রেফতার ৪৫ জন

টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানে মাদকদ্রব্য ও মামলা/পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতারের লক্ষে জেলার সকল থানা/ ইউনিটের ইনচার্জসহ সবাইকে মাঠে থেকে কঠোর অভিযান পরিচালনা করার নির্দেশ প্রদান করেন সম্মানিত পুলিশ সুপার, টাঙ্গাইল মহোদয়। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘন্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত এবং পরোয়ানামূলে সর্বমোট ৪৫ জনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০০ পিচ ইয়াবা, ১০ বোতল বিদেশি মদ, পাঁচটি গাঁজা গাছ, এবং ৩১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধারসহ সর্বমোট ০৯ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

'অপরাধ ও অপরাধীর তথ্য দিন,
টাঙ্গাইল জেলা পুলিশের সেবা।

Address

Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when District Police Tangail posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share