08/08/2025
বাচ্চাদের যেকোন সিরাপ মুখ খোলার পর কতদিন ব্যাবহার করা যায়?
সিরাপ একবার খোলার পরও অনেক বাবা-মা ভাবেন, “যেহেতু তারিখে এক্সপায়ার হয়নি, তাই তো চলবে।”
কিন্তু বাস্তবতা হলো, বাইরে থেকে বোতল খোলার পর ওষুধের ভেতরে বাতাস ঢুকে যায়, জীবাণু প্রবেশ করতে পারে, এবং ধীরে ধীরে ওষুধের গুণগত মান কমে যেতে থাকে।
সাধারণত:
• অ্যান্টিবায়োটিক সিরাপ:
👉 মুখ খোলার পর ৫–৭ দিনের মধ্যে শেষ করতে হয়।
👉 অনেক অ্যান্টিবায়োটিক সিরাপ পানি মিশিয়ে তৈরি করতে হয়, একবার মিশালে সেটা ৭ দিন পর ফেলে দিতে হয়—even যদি পুরোটাই না খাওয়া হয়।
✔️ (যেমন: cefixime, amoxicillin-clavulanic acid syrup ইত্যাদি)
• সাধারণ প্যারাসিটামল, এন্টিহিস্টামিন বা ভিটামিন সিরাপ:
👉 খোলার পর সাধারণত ১–২ মাসের মধ্যে ব্যবহার করতে বলা হয়।
তবে শিশুর জন্য ১ মাসের বেশি পুরনো খোলা সিরাপ ব্যবহার না করাই ভালো।
• চোখ-কান-মুখে দেওয়ার ড্রপ/সিরাপ (যদি থাকে):
👉 এগুলো মুখ খোলার ১৪–২১ দিনের মধ্যে ফেলে দিতে হয়।
যদি সিরাপের—
• রং পরিবর্তন হয়ে যায়
• গন্ধ বদলে যায়
• নিচে তলানি পড়ে
• অথবা এক্সপায়ার না হলেও ২ মাসের বেশি পুরনো হয়
👉 তাহলে বাচ্চাকে আর সেটা খাওয়াবেন না।
L.M.A.F SHAMIM