তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল

  • Home
  • Bangladesh
  • Tangail
  • তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল

তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল একসাথে থাকার প্রত্যয়ে

🌿 গত শুক্রবার হারামাইন শরীফাইনের দুই খুতবার দুই গুরুত্বপূর্ণ শিক্ষাগত শুক্রবার পবিত্র বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববী ﷺ-এর...
18/08/2026

🌿 গত শুক্রবার হারামাইন শরীফাইনের দুই খুতবার দুই গুরুত্বপূর্ণ শিক্ষা

গত শুক্রবার পবিত্র বাইতুল্লাহ শরীফ ও মসজিদে নববী ﷺ-এর খুতবায় দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে—গায়েব জানার দাবিদারদের থেকে বেঁচে থাকা ও স্বপ্নের শরয়ি অবস্থান, এবং ‘হায়া’ বা লজ্জাশীলতার গুরুত্ব।

🕋 বাইতুল্লাহ শরীফের খুতবা

বাইতুল্লাহ শরীফের জ্যেষ্ঠ ইমাম-খতিব শাইখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিযাহুল্লাহ তাঁর খুতবায় গণক, জ্যোতিষী, কাহিন, ভাগ্যগণক ও রাশিফলের ওপর নির্ভর না করার ব্যাপারে সতর্ক করেন। পাশাপাশি তিনি স্বপ্নের প্রকৃতি, স্বপ্নের বিভিন্ন প্রকার, দুঃস্বপ্নের কারণ এবং খারাপ স্বপ্ন দেখলে শরিয়তসম্মত করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন—

««تَتَعَلَّقُ النُّفُوسُ الْبَشَرِيَّةُ بِمَعْرِفَةِ الْمَسْتُورِ مِنَ الْغَيْبِ...»»

অর্থাৎ, মানুষের মন অদৃশ্য ও ভবিষ্যতের অজানা বিষয় জানতে আকৃষ্ট হয়। ফলে অনেকে গণক, জ্যোতিষী ও ভাগ্যগণনার বিভিন্ন পদ্ধতির আশ্রয় নেয়; এতে তারা নিজেরাও পথভ্রষ্ট হয় এবং অন্যদেরও পথভ্রষ্ট করে।

এ প্রসঙ্গে তিনি রাসুলুল্লাহ ﷺ-এর সতর্কবাণীও উল্লেখ করেন—

««مَنْ أَتَى كَاهِنًا أَوْ عَرَّافًا فَصَدَّقَهُ بِمَا يَقُولُ، فَقَدْ كَفَرَ بِمَا أُنْزِلَ عَلَى مُحَمَّدٍ ﷺ.»»

অর্থাৎ, যে ব্যক্তি কোনো গণক বা ভবিষ্যৎবক্তার কাছে গিয়ে তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, সে মুহাম্মদ ﷺ-এর ওপর নাজিলকৃত বিষয়ের সঙ্গে সাংঘর্ষিক বিশ্বাসে পতিত হয়।

🕌 মসজিদে নববীর খুতবা

অন্যদিকে মসজিদে নববীর খতিব শাইখ খালেদ আল-মুহান্না হাফিযাহুল্লাহ খুতবায় আলোচনা করেন ‘হায়া’—লজ্জাশীলতা নিয়ে।

তিনি অত্যন্ত হৃদয়স্পর্শী একটি কথা বলেন—

«والحياء هو الحجاب بين العبد وبين معصية مولاه»

“হায়া হলো বান্দা ও তার প্রতিপালকের অবাধ্যতার মধ্যকার একটি পর্দা।”

আরও বলেন, হায়া কমে যাওয়া দুর্ভাগ্য, আত্মার দুর্বলতা ও অন্তরের মৃত্যুর অন্যতম লক্ষণ। কারণ ‘হায়া’ শব্দটি ‘হায়াত’ (জীবন) থেকে উদ্ভূত। জীবন্ত অন্তর তার অধিকারীকে অশোভন ও নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখে।

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়্যাহ (রহ.) বলেন—

«الحياء مشتق من الحياة، فإن القلب الحي يكون صاحبه حيا فيه حياء يمنعه من القبائح»

অর্থাৎ, হায়া জীবনের সঙ্গে সম্পর্কিত। জীবন্ত অন্তরের অধিকারী ব্যক্তির মধ্যে এমন হায়া থাকে, যা তাকে নিকৃষ্ট কাজ থেকে বিরত রাখে।

🌱 দুটি খুতবার সম্মিলিত শিক্ষা

একদিকে—গায়েবের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। তাই গণক, জ্যোতিষী, রাশিফল ও ভাগ্যগণনার ওপর নির্ভরতা থেকে বেঁচে থাকা জরুরি।

অন্যদিকে—হায়া হলো ঈমানি জীবনের অন্যতম রক্ষাকবচ। অন্তরে যত বেশি ঈমান ও হায়া থাকবে, মানুষ তত বেশি গুনাহ থেকে নিজেকে সংযত রাখতে পারবে।

আল্লাহ তাআলা আমাদের গায়েবের বিষয়ে শরিয়তের সীমারেখা মেনে চলার, স্বপ্নের ব্যাপারে সঠিক আকীদা ও আদব বজায় রাখার এবং অন্তরে পরিপূর্ণ হায়া ও তাকওয়া ধারণ করার তাওফীক দান করুন।

آمين يا رب العالمين 🤲

#হারামাইন_শরীফাইন #বাইতুল্লাহ #মসজিদে_নববী #খুতবা #হায়া #লজ্জাশীলতা #স্বপ্ন #গায়েব #তাওহীদ #ইসলামিক_শিক্ষা #ইসলামিক_পোস্ট

টাঙ্গাইলের কৃতী সন্তান, সম্মানিত আলেমে দ্বীন মুফতি মুস্তাফিজুর রহমান সিনিয়র মুদাররিস ও মুশরিফ ( দারুল ইফতা )জামিয়া উবা...
26/07/2026

টাঙ্গাইলের কৃতী সন্তান, সম্মানিত আলেমে দ্বীন
মুফতি মুস্তাফিজুর রহমান
সিনিয়র মুদাররিস ও মুশরিফ ( দারুল ইফতা )
জামিয়া উবাইদিয়া নানুপুর মাদ্রাসা, চট্রগ্রাম।
জনাবের হাতে তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল - এর পক্ষ থেকে ‘সিরাত অ্যালবাম’ তুলে দেওয়া হয়।

তিনি আন্তরিকতার সাথে উপহারটি গ্রহণ করেন এবং তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল এর
উত্তরোত্তর সফলতা, দ্বীনি খেদমতের প্রসার ও সংশ্লিষ্ট সকলের উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়া করেন।

আল্লাহ তাআলা তাঁর দোয়াগুলো কবুল করুন। আমীন।

#তরুণ_ওলামা_কল্যাণ_ফোরাম #টাঙ্গাইল #সিরাত_অ্যালবাম #সম্মাননা #উলামায়ে_কেরাম #দাওয়াহ #খেদমতে_দ্বীন

টাঙ্গাইল জেলার সকল উলামায়ে কেরামের প্রতি বিশেষ দাওয়াত রইলো।২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার, সকাল ৯,৩০ মিনিট থেকে দুপুর ২ টা প...
23/07/2026

টাঙ্গাইল জেলার সকল উলামায়ে কেরামের প্রতি বিশেষ দাওয়াত রইলো।
২৭ জুলাই ২০২৬ ইং, সোমবার,
সকাল ৯,৩০ মিনিট থেকে দুপুর ২ টা পর্যন্ত,
স্থান - টাঙ্গাইল কেন্দ্রীয় জামে মসজিদ।

নিয়োগ বিজ্ঞপ্তি একজন ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে। গোপালপুর মাদারজানি গ্রাম। হাফেজ মাওলানা হতে হবে।মুফতিদের অগ্রাধিকার...
12/07/2026

নিয়োগ বিজ্ঞপ্তি
একজন ইমাম ও খতিব নিয়োগ দেওয়া হবে।
গোপালপুর মাদারজানি গ্রাম।

হাফেজ মাওলানা হতে হবে।
মুফতিদের অগ্রাধিকার থাকবে।
অবশ্যই টাংগাইল জেলার হতে হবে।
সভাপতির নাম্বার 01684461490 ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে বয়ান এবং তেলোওয়াত পাঠিয়ে দিন এবং সরাসরি যোগাযোগ করেন।

নিবেদক
বেলাল বিন আব্দুস সামাদ
ধর্ম বিষয়ক সম্পাদক অত্র মসজিদ।

ইমাম-খতিবদের উদ্দেশে সতর্কবার্তা_____সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ও পরিচয় ব্যবহা...
11/07/2026

ইমাম-খতিবদের উদ্দেশে সতর্কবার্তা_____
সম্প্রতি একটি প্রতারক চক্র ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের নাম ও পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং মসজিদ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করছে বলে বিষয়টি ইসলামিক ফাউন্ডেশনের নজরে এসেছে।
প্রতারক চক্রটি টেলিফোন, মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহের চেষ্টা করছে। বিশেষ করে তারা ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, মসজিদের বেতন-ভাতা সংক্রান্ত তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য জানতে চাইছে।

ইসলামিক ফাউন্ডেশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় কিংবা এর কোনো জেলা বা উপজেলা কার্যালয় কখনোই অননুমোদিত ব্যক্তি বা নম্বরের মাধ্যমে এ ধরনের তথ্য সংগ্রহ করে না। কোনো আর্থিক সুবিধা, সম্মানী, ভাতা, অনুদান বা অন্য কোনো সরকারি সুবিধা প্রদানের নামে যদি কেউ ব্যাংক হিসাব নম্বর, ওটিপি, পিন নম্বর, মোবাইল ব্যাংকিং তথ্য অথবা অন্য কোনো গোপনীয় তথ্য জানতে চায়, তবে তা প্রতারণার অংশ হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি।

এমতাবস্থায় দেশের সকল ইমাম, খতিব, মুয়াজ্জিন, মসজিদ পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে যে—

* অপরিচিত ব্যক্তি বা সন্দেহজনক ফোন কলের মাধ্যমে কোনো ধরনের ব্যক্তিগত বা আর্থিক তথ্য প্রদান করবেন না।

* ব্যাংক হিসাব নম্বর, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য, ওটিপি, পিন নম্বর কিংবা অন্য কোনো গোপন তথ্য কারও সঙ্গে শেয়ার করবেন না।

* ইসলামিক ফাউন্ডেশনের নাম ব্যবহার করে কেউ কোনো তথ্য বা অর্থ দাবি করলে তা সংশ্লিষ্ট জেলা বা উপজেলা কার্যালয়ের মাধ্যমে যাচাই করে নেবেন।

ইসলামিক ফাউন্ডেশন দেশের মসজিদভিত্তিক বিভিন্ন কার্যক্রম, ইমাম প্রশিক্ষণ, ধর্মীয় শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করা এবং ধর্মপ্রাণ জনগণকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এ ধরনের অপতৎপরতা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। দেশের সকল মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতা ও সচেতনতার মাধ্যমেই এ ধরনের প্রতারণা প্রতিরোধ করা সম্ভব। ইসলামিক ফাউন্ডেশন সকলকে সতর্ক, সচেতন ও দায়িত্বশীল থাকার জন্য পুনরায় আহ্বান জানাচ্ছে।

#সতর্কবার্তা #জরুরি #ইমাম_মুয়াজ্জিন #মসজিদ_কমিটি

আলহামদুলিল্লাহ
16/06/2026

আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ!আজকের দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দ, গর্ব ও সৌভাগ্যের।আজ টাঙ্গাইলে আগমন করেছিলেন আমাদের প্রিয় দ্বী...
15/06/2026

আলহামদুলিল্লাহ!
আজকের দিনটি আমাদের জন্য ছিল অত্যন্ত আনন্দ, গর্ব ও সৌভাগ্যের।

আজ টাঙ্গাইলে আগমন করেছিলেন আমাদের প্রিয় দ্বীনি রাহবার, আমীরুল মুজাহিদীন, হজরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম (দা.বা.) —
পীর সাহেব চরমোনাই।

তাঁর বরকতময় আগমনে আমরা সত্যিই ধন্য ও গৌরবান্বিত। এই শুভ উপলক্ষে তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল -এর "মজলিসে শূরা" হুজুরের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ লাভ করে। সাক্ষাতে দ্বীনের খেদমত, সংগঠনের কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও পরামর্শ অনুষ্ঠিত হয়।

এ সময় তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল কর্তৃক প্রকাশিত “সীরাত এলবাম” হুজুরের মোবারক হাতে তুলে দেওয়া হয়। এলবামটি দেখে তিনি অত্যন্ত সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন।

মজলিসে শূরার সদস্যদের সাথে হুজুর দীর্ঘক্ষণ মতবিনিময় করেন, মূল্যবান নসীহত পেশ করেন এবং দ্বীনের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন। তাঁর প্রতিটি কথা আমাদের জন্য অনুপ্রেরণা, দিকনির্দেশনা ও অমূল্য পাথেয় হয়ে থাকবে, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা হুজুরকে সুস্থতা, দীর্ঘ নেক হায়াত ও দ্বীনের খেদমতে আরও বরকত দান করুন।
আমাদেরকেও যেন দ্বীনের এই মহান কাজগুলো ইখলাসের সাথে এগিয়ে নেওয়ার তাওফিক দান করেন। আমিন।

#তরুণ_আলেমা_কল্যাণ_ফোরাম #সীরাত_অ্যালবাম #চরমোনাই #দ্বীনের_খেদমত #দোয়া_চাই
゚viralシfypシ゚viralシ

31/05/2026

প্রথম অধিবেশনের
কোরআন তেলাওয়াত

আলহামদুলিল্লাহ!পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে স...
30/05/2026

আলহামদুলিল্লাহ!

পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ মেহেরবানীতে আজকের অনুষ্ঠান অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও প্রাণবন্ত পরিবেশে সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে।

এ আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে যারা উপস্থিত থেকে, সহযোগিতা করে, পরামর্শ দিয়ে এবং নানাভাবে অংশগ্রহণের মাধ্যমে অবদান রেখেছেন—সম্মানিত উলামায়ে কেরাম, মেহমান, অতিথিবৃন্দ, সংগঠনের সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী, মুহিব্বিন এবং উপস্থিত সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা ও মোবারকবাদ জ্ঞাপন করছি।

বিশেষভাবে তাদের প্রতিও কৃতজ্ঞতা, যারা নেপথ্যে থেকে অক্লান্ত পরিশ্রম, সময় ও শ্রম দিয়ে অনুষ্ঠানকে সফল করতে নিরলস ভূমিকা পালন করেছেন। আল্লাহ তাআলা আপনাদের সকলের খেদমতকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন। আমীন।

আপনাদের আন্তরিক ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের পথচলার শক্তি। আমরা বিশ্বাস করি, অতীতের ন্যায় আপনারা আমাদের পাশে ছিলেন, আছেন এবং ভবিষ্যতেও থাকবেন, ইনশাআল্লাহ।

আল্লাহ তাআলা আমাদের সকলের দ্বীনি, সামাজিক ও কল্যাণমূলক কার্যক্রমে বরকত দান করুন এবং উম্মাহর কল্যাণে আরও বেশি কাজ করার তাওফীক দান করুন। আমীন।

゚viralシfypシ゚viralシ #সমাপনী_সংবর্ধনা

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরুণ ওলামা কল্যাণ ফোরাম টাংগাইল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category