07/08/2025
অসুস্থ মেজর (অব.) মাহমুদুল হাসানের জন্য দোয়ার অনুরোধ
মাহমুদনগর ইউনিয়নের কৃতি সন্তান, টাঙ্গাইলের গর্ব, সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মাহমুদুল হাসান গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে শারীরিকভাবে খুবই দুর্বল অবস্থায় আছেন। সকলের কাছে দোয়া কামনা করা হচ্ছে—আল্লাহ যেন তাঁকে নেক হায়াত ও দ্রুত আরোগ্য দান করেন।
মেজর মাহমুদুল হাসান ছিলেন একজন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা, বহুবার নির্বাচিত সংসদ সদস্য এবং দক্ষ মন্ত্রী।
টাঙ্গাইল-৫ (সদর) আসনের জনগণের কাছে তিনি একজন উন্নয়নবান্ধব ও শিক্ষানুরাগী নেতা হিসেবে সুপরিচিত।
রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মাদরাসা থেকে শুরু করে শহরের সৌন্দর্য ও পরিবেশ উন্নয়নে তাঁর অবদান আজও স্মরণীয়।
একজন সত্যিকারের জননেতা ও টাঙ্গাইলবাসীর প্রিয় মানুষ—আমরা সবাই তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করি। #মেজর_মাহমুদুল_হাসান #টাঙ্গাইল৫ #টাঙ্গাইলের_গর্ব #দেশপ্রেমিক #নেতৃত্ব #বাংলাদেশ_রাজনীতি
#টাংগাইল_শহর_বিএনপি