Vote for Nazmul ভোট ফর নাজমুল

Vote for Nazmul ভোট ফর নাজমুল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Vote for Nazmul ভোট ফর নাজমুল, Social service, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর), Tangail.

19/02/2026

🌙 পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা বার্তা🌙
পবিত্র মাহে রমজান আমাদের দ্বারে সমাগত। রহমত, মাগফিরাত ও নাজাতের এই পবিত্র মাস আমাদের সবার জীবনে বয়ে আনুক শান্তি, সংযম ও আত্মশুদ্ধির আলো।

প্রিয় বাসাইল-সখিপুরবাসী পবিত্র রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মহান আল্লাহ্‌ আমাদের সিয়াম, কিয়াম ও সকল নেক আমল কবুল করুন। রমজানের শিক্ষা আমাদের পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও মানবিকতা আরও দৃঢ় করুক—এটাই আমার প্রার্থনা।

আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন সবসময় আমার প্রেরণা। এই পবিত্র মাসে আসুন আমরা সবাই মিলেই গড়ে তুলি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ একটি সমাজ।

রমজান মোবারক।
সবার জন্য রইল আন্তরিক শুভকামনা ও দোয়া। 🌙🤲

নাজমুল হাসান রেজা
ভারপ্রাপ্ত আহ্বায়ক
জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় কমিটি।

16/02/2026
13/02/2026

আসসালামু আলাইকুম।
আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ কারন সংসদ সদস্য প্রার্থী হিসেবে বাবা কে সাথে নিয়ে মনোনয়নপত্র জমা এবং মা কে সাথে নিয়ে ভোট প্রদান করতে পেরেছি।

প্রিয় বাসাইল-সখিপুরবাসী,
জাতীয় সংসদ নির্বাচনে আমি আপনাদের সন্তান, আপনাদের ভাই হয়ে লড়েছিলাম। ফলাফল যাই হোক—
আমি হারিনি, কারণ আমি পেয়েছি আপনাদের ভালোবাসা, পেয়েছি বিশ্বাস, পেয়েছি আগামী দিনের প্রতিশ্রুতি।

ভোট দিয়ে মূল্যায়ন করতে পারেননি, কিন্তু বুক চাপড়ে বলেছেন—“আগামীবার আমরা তোমার সাথেই থাকবো, ভোট দেবো।”

এই একটি বাক্যই আমার কাছে হাজার ভোটের সমান শক্তি!
বাসাইল-সখিপুরের প্রতিটি ঘর, প্রতিটি মানুষ আমার আপন। আপনাদের স্বপ্নই আমার রাজনীতি, আপনাদের সম্মানই আমার লড়াই। আমি থেমে যায়নি, আজকেও জুমার নামাজ শেষে সাধারণ মানুষের কাছে ছুটে গিয়েছি।

এই আসনের বিজয়ী প্রার্থী শ্রদ্ধেয় অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাই কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।
জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণে তাঁর সফল ও কল্যাণময় পথচলা কামনা করছি।

সেই সাথে এই আসনের বাকি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, তাদের সকল পরিশ্রম ও ত্যাগকে আমি গভীর শ্রদ্ধা জানাই।আগামী দিনে আরও শক্তভাবে মানুষের পাশে দাঁড়িয়ে নতুন প্রেরণায় এগিয়ে যাওয়ার জন্য রইল আন্তরিক শুভকামনা।

পরিশেষে বলতে চাই আপনাদের দোয়া আর সমর্থনই আমার সবচেয়ে বড় পুঁজি।
ভালোবাসা ও কৃতজ্ঞতা অফুরন্ত ❤️

-নাজমুল হাসান

Address

টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর)
Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when Vote for Nazmul ভোট ফর নাজমুল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category