09/09/2026
🌧️ দুপুর থেকে সন্ধ্যার মধ্যে বৃষ্টির সম্ভাবনা 🌧️
📌 আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৬ | সকাল ১১:১০
আজ দুপুর ১২টা থেকে সন্ধ্যার মধ্যে উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 🌦️
📍 সম্ভাব্য এলাকা: ঠাকুরগাঁও • পঞ্চগড় • রংপুর • লালমনিরহাট • দিনাজপুর • গাইবান্ধা • জয়পুরহাট
🌦️ বৃষ্টির ধরন: বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সব এলাকায় একসঙ্গে বৃষ্টি হবে না। কোনো কোনো স্থানে বৃষ্টি হলেও আশপাশের এলাকায় বৃষ্টি নাও হতে পারে।
⏰ সম্ভাব্য সময়:
🕛 দুপুর ১২টা → 🌆 সন্ধ্যা
🌾 কৃষক ভাইদের জন্য পরামর্শ: বৃষ্টির সম্ভাবনা বিবেচনায় প্রয়োজনীয় কৃষিকাজ ও ফসল শুকানোর কাজ সময় বুঝে সম্পন্ন করুন।
⚠️ বিশেষ দ্রষ্টব্য: আবহাওয়া পরিবর্তনশীল হওয়ায় স্থানীয়ভাবে বৃষ্টির সময় ও স্থান কিছুটা এগিয়ে-পিছিয়ে যেতে পারে। প্রকৃতির খবর সবার আগে, সহজভাবে সবার জন্য।
©কাকতাড়ুয়া ওয়েদারবার্ড।
#কাকতাড়ুয়া_ওয়েদারবার্ড #বৃষ্টির_সম্ভাবনা #ঠাকুরগাঁও #পঞ্চগড় #রংপুর #লালমনিরহাট #দিনাজপুর #গাইবান্ধা #জয়পুরহাট #আবহাওয়া_আপডেট