এলজিইডি, হরিপুর, ঠাকুরগাঁও

এলজিইডি, হরিপুর, ঠাকুরগাঁও হরিপুর উপজেলার উন্নয়নে এলজিইডি হরিপুর অঙ্গীকারবদ্ধ।

সারা দেশে এলজিইডির আইডিভুক্ত সড়ক আছে ৪ লাখ কিলোমিটারের বেশি। এবং এর পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে। কারণ জনসংখ্যা বৃদ্ধির ক...
20/08/2026

সারা দেশে এলজিইডির আইডিভুক্ত সড়ক আছে ৪ লাখ কিলোমিটারের বেশি। এবং এর পরিমাণ প্রতিনিয়ত বেড়েই চলছে। কারণ জনসংখ্যা বৃদ্ধির কারণে নতুন নতুন বসতি তৈরি হচ্ছে, রাস্তা হচ্ছে এবং সেসব রাস্তা সরকারি গেজেটভুক্ত হয়ে পাকাকরণের দাবি নিয়ে এলজিইডির কাছে আসছে৷

এলজিইডির আইডিভুক্ত সড়কগুলো মূলত তিন শ্রেণির। উপজেলা সড়ক, ইউনিয়ন সড়ক আর গ্রাম সড়ক। এর মধ্যে উপজেলা আর ইউনিয়ন সড়ককে অগ্রাধিকার দেওয়া হয়।

এখন সব মিলিয়ে প্রায় ১ লাখ ৭৫ হাজার কিলোমিটার রাস্তা পাকা হয়েছে। প্রতি বছর গড়ে ৪-৪.৫ হাজার কিলোমিটার রাস্তা পাকা হয়। ফলে বর্ষা আসলে আপনারা যারা মনে করেন আপনারা চরম অবহেলিত এলাকায় বসবাস করছেন, এরকম অবহেলার শিকার আরো হাজার হাজার রাস্তাঘাট। এটা গেলো একটা দিক।

আরেক দিক হচ্ছে যেসব রাস্তা পাকা হয়েছে সেসবের মধ্যে বিসি রাস্তার ডিজাইন লাইফ ১০ বছর, সেটাও একটা মেইটেন্যান্সসহ। কিন্তু কিছু রাস্তা করার পর ১০-১৫ কিংবা ২০ বছর হয়ে গেলেও আর মেরামত হয় না। কারণ মেরামতের জন্য পর্যাপ্ত বরাদ্দ নাই। প্রতি বছর যে বরাদ্দ মেলে তা দিয়ে সর্বোচ্চ ৭-৮ হাজার কিলোমিটার মেরামত করা যায়। অথচ প্রতি বছর নতুন যোগ হচ্ছে ৪-৪.৫ হাজার কিলোমিটার রাস্তা। ফলে দিন দিন মেরামতযোগ্য রাস্তার পরিমাণ বেড়েই চলছে।

প্রতি বছর জুলাই-আগস্ট মাসে মেরামতের স্কিম অনুমোদন করা হয়। এর জন্য প্রথমে চাহিদা পাঠানো হয়। কিন্তু চাহিদা যদি থাকে ২০ হাজার কোটি, বরাদ্দ মেলে ২৫০০-৩০০০ হাজার কোটি। এরপর শুরু হয় মেরামতের এস্টিমেট করা। এভাবে একজন উপসহকারী প্রকৌশলী তার টেকনিক্যাল টিম নিয়ে স্কিমের পরিমাপ গ্রহণ, সেই এস্টিমেট একবার একটা টিম চেক করে দেখে ঠিক আছে কিনা। তবে বরাদ্দ যেহেতু কম থাকে সেহেতু সাধারণ প্রবণতা হচ্ছে যত কম খরচে সড়ক চলাচলযোগ্য করা যায়। ফলে প্রচুর কাঁটছাট হয়।

এরপর চূড়ান্ত অনুমোদনের সময় দেখা যায় যে টাকার এস্টিমেট করা হয়েছে, বরাদ্দ তার অর্ধেক বা আরও কম। চূড়ান্ত অনুমোদনের আগে আরেক দফা চেক হয়। এবং সেখানে আরো একবার দেখা হয় কোনো অপ্রয়োজনীয় আইটেম আছে কিনা কিংবা যে আইটেম ধরা আছে সেটার বিকল্প কোনো সমাধান আছে কিনা যার খরচ আরো কম। আর এভাবেই বিপুল চাহিদার বিপরীতে অপ্রতুল বরাদ্দের সমন্বয় করা হয়।

এদিকে ৯৩ টাকা কেজির বিটুমিন ১১০ টাকা ছাড়িয়ে গেছে, পাথরের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে। মেরামতের কাজে ঠিকাদারদের লাভ করা খুবই কঠিন হয়ে গেছে। ফলে কোয়ালিটি সম্পন্ন কাজ করা তো কঠিন হয়ে গেছেই, বরং এখন মেরামতের কাজ সম্পন্ন করাই চ্যালেঞ্জ হয়ে গেছে। তার উপর আছে অতিরিক্ত বৃষ্টি।যা বিটুমিনাস কার্পেটিং এর আবার সব থেকে বড় শত্রু।এভাবেই মাঠ পর্যায়ে কাজ বাস্তবায়ন পর্যন্ত চলে এলজিইডির এক মহাকর্মযজ্ঞ।তবুও কারো কাছে মিলে স্বীকৃতি আবার কখনো কখনো শুনতে হয় নানা কটু কথা।তারপরো আমরা হাসি দিয়ে এগিয়ে চলি নতুন উদ্যামে অন্য কোন স্কিম এর কাজ বাস্তবায়নের লক্ষ্যে।

"দিনাজপুর (ঠাকুরগাঁও, পঞ্চগড়)  জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্পের" মাধ্যমে সড়ক উন্নয়নের মাঠ জরিপ কাজের প্রথম দিনে আমরা।একটি র...
16/08/2026

"দিনাজপুর (ঠাকুরগাঁও, পঞ্চগড়) জেলা সমন্বিত উন্নয়ন প্রকল্পের" মাধ্যমে সড়ক উন্নয়নের মাঠ জরিপ কাজের প্রথম দিনে আমরা।
একটি রাস্তা উন্নয়ন যেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষের কাছে সোনার হরিণের মত তা তখনই বুঝা যায়, এই ধরা দিচ্ছে আবার দিচ্ছে না। কত মুরুব্বি কত নেতা বছরের পর বছর ঘুরে অপেক্ষা করে(বাজেট স্বল্পতার জন্য) গ্রামের বা বাড়ির পাশ দিয়ে এঁকেবেঁকে চলে যাওয়া রাস্তা টা পাকা করার জন্য। বছরের পর বছর অনেক সময় কেটে যায় রাস্তা পাকা হবে হবে করে। তাই গ্রামের মানুষদের কাছ থেকে প্রায়ই শুনতে হয় আর কতবার মাপ হবে, শুধু কি মেপেই যাবেন, এবার সহ ৫/৬ বার মাপ হচ্ছে আরো নানান ধরনের কথা। যাই হোক মাপতে মাপতে হয়তো আশা পূরণ হয়ে যাবে।
আমরা হরিপুর এলজিইডি টিম উপরোল্লিখিত প্রকল্প থেকে অনেকে গুলো রাস্তা উন্নয়নের জন্য মাঠ জরিপ চলমান রাখবো ইনশাআল্লাহ।

কৃতজ্ঞতা জানাই ঠাকুরগাঁও এর শ্রদ্ধেয় নির্বাহী প্রকৌশলী স্যারকে এতগুলো রাস্তা উন্নয়নের মাধ্যমে গ্রাম অঞ্চলের মানুষের আশা পূরণের প্রথম উদ্দে্্যগ গ্রহণ করার জন্য।
#উন্নয়ন
#হরিপুর
#ঠাকুরগাঁও

14/08/2026
ধীরগঞ্জ গ্রোথ সেন্টারে মার্কেট ভবন নির্মাণের নিমিত্তে মাটি পরীক্ষার জন্য SPT Value নির্নয় এবং নমুনা সংগ্রহ। একটি ভবনের ড...
14/08/2026

ধীরগঞ্জ গ্রোথ সেন্টারে মার্কেট ভবন নির্মাণের নিমিত্তে মাটি পরীক্ষার জন্য SPT Value নির্নয় এবং নমুনা সংগ্রহ। একটি ভবনের ডিজাইন টাইপ কেমন হবে তা নির্ধারণের জন্য মাটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়।
মাটি পরীক্ষার মাধ্যমে সয়েলের বিয়ারিং ক্যাপাসিটি নির্নয় করা, যা কস্ট ইফেকটিভ ভবন নির্মাণের জন্য আবশ্যক।

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ধীরগঞ্জ যাদুরাণী এফআরবি থেকে ফালডাঙ্গী...
18/07/2026

হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের ফালডাঙ্গী গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ধীরগঞ্জ যাদুরাণী এফআরবি থেকে ফালডাঙ্গী সড়কের ১১৬০ মিটার চেইনেজে(আইডি ১৯৪৫১৫০২৮) একটি ব্রীজ নির্মানের। অনলাইনে প্রকাশিত ভিডিও তে বুক সমান পানি ডিঙ্গিয়ে মরদেহ কবরস্থানে নিয়ে যাওয়ার কি নির্মম দৃশ্য অনেকেই দেখেছেন। আমরা পরিদর্শনে গিয়েছিলাম উল্লেখিত জায়গাটি, ফালডাঙ্গী গ্রামের জনসাধারণের সেই প্রত্যাশা পূরনের প্রাথমিক বীজবপন করতে। আপনাদের সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করবো ব্রীজটি যেন দ্রুত নির্মান করা সম্ভব হয় এবং অত্র এলাকার কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের দুঃখ, দূর্দশা লাঘব হয়, ইনশাআল্লাহ্।

"পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প(দ্বিতীয় পর্যায়)" এর আওতায় নির্মাণের নিমিত্তে প্রস্তাবিত ঠাকুরগাঁ...
06/05/2026

"পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণের সমীক্ষা প্রকল্প(দ্বিতীয় পর্যায়)" এর আওতায় নির্মাণের নিমিত্তে প্রস্তাবিত ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন কুলিক নদীর উপরে (ভূতডাঙ্গী) ২৪০ মি: এবং নোনা নদীর উপরে(দনগাঁও) ১৪০ মি: ব্রিজের সাইট পরিদর্শনে বিআইডব্লিউটিএর টিমের সাথে।

প্রতি বছর সময়ান্তর মেরামতের অংশ হিসাবে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন হরিপুর...
03/05/2026

প্রতি বছর সময়ান্তর মেরামতের অংশ হিসাবে ২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলাধীন হরিপুর ইউনিয়ন পরিষদ অফিস থেকে ধীরগঞ্জ জিসি রাস্তার মেরামত কাজ করা হয়। কাজ চলাকালীন সময়ের কিছু স্থির চিত্র।

30/04/2026

শুভ সূচনা
এলজিইডি, হরিপুর, ঠাকুরগাঁও এর অফিসিয়াল ফেসবুক পেজে আপনাকে স্বাগতম।
এই পেজের মাধ্যমে হরিপুর উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, রাস্তা-ঘাট নির্মাণ, রক্ষণাবেক্ষণ এবং বিভিন্ন সরকারি কার্যক্রম সম্পর্কিত তথ্য নিয়মিত শেয়ার করা হবে।
আমাদের লক্ষ্য:
✔️ স্বচ্ছতা নিশ্চিত করা
✔️ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি
✔️ জনগণের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন
আপনাদের মূল্যবান মতামত ও পরামর্শ আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।
ধন্যবাদান্তে,
এলজিইডি, হরিপুর, ঠাকুরগাঁও
#উন্নয়ন #সরকারি_সেবা

Address

Haripur Thakurgaon
Thakurgaon
5130

Website

Alerts

Be the first to know and let us send you an email when এলজিইডি, হরিপুর, ঠাকুরগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share