30/04/2019
প্রতিশোধ
পর্ব:-০৩
লেখক : অদৃশ্য বালিকারBF
(আতিক)
।
।
রাতে আর দিপের ঘুম আসলো না, দিপ চিন্তা করছে স্যারের কথা, স্যার যেটা বলল, কেউ কারো ক্ষতি করলে সৃষ্টিকর্তা তাকে মাফ করে না,
তাহলে তো আমিও কম ক্ষতি করি নি, আমিও তো অনেক মেয়ের জীবন নষ্ট করেছি, পরের দিন সকালে দিপ তার সাথে যতো মেয়ের সাথে সম্পর্ক করেছিলো,
তাদের খোঁজ খবর নিতে শুরু করলো, কয়েক দিন পর দিপ ঢাকা চলে গেলো,সেখানে সে খোঁজ নিয়ে তার পর জানতে পারলো যে,
বেশির ভাগ মেয়েই তার নিজের জীবনে গুছিয়ে নিয়েছে, সে একের পর এক সবার সাথে দেখা করে ক্ষমা চেয়ে নেই,
কিন্তু আশা এখন ও সেই ঘটনা ভুলতে পারে নি, এজন্য তার ইন্টার এর রেজাল্ট ও খারাপ করেছে,
দেখতে সুন্দর হলেও তার বাবার তেমন কিছু না ই এজন্য ভালো যায়গায় বিয়েও হচ্ছে না, দিপ সেখানে গেলো, প্রথমে সে আশার কাছে ক্ষমা চেয়ে নিলো,
তারপর আশাকে একটা চাকুরীর ব্যাবস্থা করে দিলো, আর দুই মাস পর একটা ছেলে দেখে বিয়ে দিয়ে দিলো, সাথে ছেলের চাকুরিও দিপ ব্যাবস্থা করে দিলো,
দিপ বলল,
দিপ- আমি জানি, আমি তোমার যে ক্ষতি করেছি, এর বদলে সব কিছুই না, তবে তুমি তো জানতে পারলা যে আমি ছোট থেকেই খারাপ না,
পরিস্থিতি আমাকে খারাপ করেছে, যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আর যখন ই তোমার কোন প্রয়োজন হবে আমাকে বলবে, ভালো থেকো।
আশা- আমি তোমাকে আগেই ক্ষমা করে দিয়েছি, যাকে ভালোবাসা যায় তার ওপর রাগ করা যায় না, আর এর ওপর তুমি যা করলা,
এটা নিজের মানুষ ও করে না, শোন, একটা কথা বলি?
দিপ- বলো,
আশা- পারলে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও, তুমি অনেক ভালো।
দিপ- সবার ভাগ্যে ভালোবাসা থাকে না আশা, অনেক সময় আমরা বুঝতে পারি না যে সামনের মানুষ আমাদের ভালোবাসে, নাকি ধোঁকা দিচ্ছে?
যেমন আমি তোমাকে দিয়েছি,
।।
আশা- যে অতীত দুঃখ নিয়ে আসে, তাকে না মনে করায় ভালো।
দিপ- তোমার মন অনেক বড়। আজ আসি, ভালো করে মন দিয়ে চাকুরী করবা।
।।
দিপ ফিরে আসলো, ৪ মাস থেকে দিপের সাথে লতার কোন যোগাযোগ নাই, দিপ সিম টা ওপেন করে লতাকে ফোন করলো,
দিপের ভয়েস শুনেই লতা কাঁদতে লাগলো, যদিও দিপ ৪ মাস আগেই দেখা করবে বলেও সে আর দেখা করে নি, লতা বলল, সে ঢাকায় আছে, দিপ বলল,
ঠিক আছে বিকেলে দেখা করতে।
।।
বিকেল বেলা।
দিপ লতা কে মিরপুর থেকে পিক করে বসুন্ধরা এলাকাই নিয়ে আসলো, তারপর তারা এক চটপটির দোকানে বসলো, লতা খুব খুশী, কিন্তু দিপ চুপ চাপ।
লতা- কি ব্যাপার, মন খারাপ কেন? বউ কে কি পছন্দ হয় নি?
দিপ- দেখো লতা, তোমাকে কিছু কথা বলবো মন দিয়ে শুনো।
লতা- কি বলো,
দিপ- তুমি দেখতে অনেক সুন্দর, অনেক ছেলে তোমার জন্য পাগল হবে, তুমি আমাকে ভালোবাসো, এটা আমি জানি, কিন্তু ক্ষমা করো,
আমি তোমাকে ভালোবাসি না, এতো দিন আমি তোমার সাথে খেলচ্ছিলাম,এরকম আরও মেয়ের সাথে আমি এই রকম করেছি, কিন্তু এসব করেছি, এক মেয়ের ওপর রাগ করে, সে আমাকে ঠকিয়েছে তখন থেকে আমি তার প্রতিশোধ নিচ্ছি, কিন্তু আমার এখন মনে হচ্ছে আমি এসব ঠিক করিনি, আমি আগে যাদের সাথে এই রকম করেছি সবার থেকেই ক্ষমা চেয়ে নিয়েছি, শুধু তুমি বাকি ছিলা, তাই এখন তোমার কাছে ক্ষমা চাচ্ছি।
লতা- তোমার জীবনে কি অন্য কেউ আছে?
দিপ- না,তা নাই,
লতা- তাহলে এখন আমাকে বিয়ে করে নাও।
দিপ- আসলে আমার জীবন এখনও বিক্ষিপ্ত হয়ে আছে, তাই এখন রেডি হতে পারছি না, তুমি অন্য কোথাও বিয়ে করে নাও।
লতা- আমাকে বাসায় রেখে আসতে পারবা?
দিপ- হ্যাঁ, আমি নিয়ে এসেছি, আমি রেখে আসবো, প্লিজ আমাকে ক্ষমা করে দাও।
লতা- ঠিক আছে।
।।
কয়েক দিন পর দিপ বাড়ীতে আসলো, রাস্তায় দেখা হয়ে জানতে পারলো যে, পায়েল এর কয়েক দিনের মধ্যেই বাচ্চা হবে যাক ভালো হলো, সবাই ভালো থাক।
রাতে দিপ সেই নদীর পাড়ে বসে আছে,
দিপ ভাবছে- কি সুন্দর যায়গা, শুধু চাঁদনী রাতের অভাব ঠিক আমার জীবনের মতো,
সে দিন দিপ অনেক কাঁদলো, ঠিক ৫ বছর আগের মতো,
হটাৎ দিপের একটা কথা মনে হলো, যারা আমাকে আজ এই পথে নিয়ে এসেছে তাদের মধ্যে একজনের তো এখন ও কোন শাস্তি হয় নি,
বা সে তো কোন দিন ক্ষমাও চাই নি, তবে তাকে কেন মাফ করবো?
দিপ পরিচিত এক ছোট ভাইকে ফোন করলো।
দিপ- হ্যালো! আমি দিপ বলছি, কেমন আছো সোহেল।
সোহেল- ভাইয়া, আপনি? আপনি কেমন আছেন? আমি ভালো আছি।
দিপ- শোন, তোমাকে একটা জরুরী প্রয়োজনে ফোন করেছি,
সোহেল- বলেন ভাইয়া,
দিপ- তোমাদের এলাকাই পায়েল নামে একটা মেয়ে ছিল না, বাবার নাম, ফিরোজ।
সোহেল- হ্যাঁ ভাইয়া, তার তো ডিভোর্স হয়ে গেছে।
দিপ- হ্যাঁ তার কথা বলছি, ওর মামাতো বোন আছে?
সোহেল- হ্যাঁ, তিন জন আছে।
দিপ- আচ্ছা, ওর মধ্যে পায়েলের সাথে কি কেউ পড়তো?
সোহেল- হ্যাঁ, ভাইয়া।
দিপ- ওর কি বিয়ে হয়েছে?
সোহেল- না হয় নি।
দিপ- তুমি ওর খোঁজ খবর নিয়ে আমাকে দাও।
সোহেল- ঠিক আছে ভাইয়া।
।।
।।
>>>>>>>পরবর্তী পর্ব>>>>>>>>>
,
,
গল্পটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে আপনারা পাশে থাকবেন প্লিজ,,,
যারা গল্পের আগের পোস্ট গুলা মিস করছেন তারা আমার গ্রুপে অথবা আমার সুন্দর একটা পেজ আছে সেখানে আসতে পারেন খুব সুন্দর সুন্দর গল্প দেওয়া হয় চাইলে আসতে পারেন,,,,
আমার পেজএর নাম atikislamasr