বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি Official page of Bangladesh Jatiyotabadi dol (bnp), the student wing of BNPand bnp

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।মির্জা ফখ...
18/07/2026

পল্লী উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। প্রতিশ্রুতি অনুযায়ী পল্লী উন্নয়নে নির্বাচিত সরকার কাজ করছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব এবং মন্ত্রী - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে একসঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছে।বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্র...
18/07/2026

সরকার নির্বাচনী ইশতেহার ও জুলাই সনদ পর্যায়ক্রমে একসঙ্গে বাস্তবায়ন করে যাচ্ছে।

বর্তমান সরকারের ৫ মাস পূর্তিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।

'১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস' শীর্ষক স্মরণসভা আজ যাত্রাবাড়ী থানা সংলগ্ন মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হি...
17/07/2026

'১৭ জুলাই যাত্রাবাড়ী প্রতিরোধ দিবস' শীর্ষক স্মরণসভা আজ যাত্রাবাড়ী থানা সংলগ্ন মোড়ে জনসভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম-সচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
১৭ জুলাই ২০২৬, শুক্রবার।

গণতন্ত্রের সংগ্রামে অধ্যাপক এমাজউদ্দিনের অবদান ভোলার নয়: স্থানীয় সরকার মন্ত্রীঢাকা, ১৭ জুলাই (শুক্রবার): বিএনপি মহাসচিব ...
17/07/2026

গণতন্ত্রের সংগ্রামে অধ্যাপক এমাজউদ্দিনের অবদান ভোলার নয়: স্থানীয় সরকার মন্ত্রী
ঢাকা, ১৭ জুলাই (শুক্রবার):
বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রফেসর এমাজউদ্দিন আহমদের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে অবদান জাতি কখনো ভুলতে পারবে না। তিনি ছিলেন একজন সত্যিকার গণতন্ত্রমনা মানুষ, উদার গণতন্ত্রের অন্যতম প্রবক্তা, প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী এবং প্রকৃত দেশপ্রেমিক।
শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবে প্রফেসর এমাজউদ্দিন আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, গণতন্ত্রের আন্দোলনের কঠিন সময়ে দেশের শিক্ষিত সমাজ ও বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ করতে প্রফেসর এমাজউদ্দিন আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাঁর বাসভবনে একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে এগিয়ে নিতে বিভিন্ন কর্মসূচি ও যৌথ বিবৃতি নিয়ে আলোচনা করা হতো।
মন্ত্রী আরও বলেন, প্রফেসর এমাজউদ্দিন আহমদের আদর্শ, রাষ্ট্রচিন্তা ও গণতান্ত্রিক মূল্যবোধ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁর জীবন ও কর্ম দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
স্মরণসভায় বিভিন্ন রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। বক্তারা প্রফেসর এমাজউদ্দীন আহমদের কর্মময় জীবন, রাষ্ট্রবিজ্ঞানচর্চা এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

14/07/2026

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে আইন মন্ত্রী মোঃ আসাদুজ্জামান এর বক্তব্য।
১৪ জুলাই ২০২৬, মঙ্গলবার

#জাতীয়সংসদ

বন্যা মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা; সংস্থাসমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীরঢাক...
14/07/2026

বন্যা মোকাবিলায় আন্তঃমন্ত্রণালয় সভা; সংস্থাসমূহকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ঢাকা, ৩০ আষাঢ় (১৪ জুলাই):

দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতি মোকাবিলা, জরুরি সাড়াদান এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় জোরদারের লক্ষ্যে আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে তিনি উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জনগণের দুর্ভোগ লাঘবে সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। প্রত্যেক মন্ত্রণালয় ও সংস্থাকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে দ্রুত সেবা ও সহায়তা পৌঁছে দিতে হবে। উদ্ধার, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনরুদ্ধারে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ দেন তিনি।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার দুর্যোগ মোকাবিলায় সর্বাত্মকভাবে কাজ করছে। তিনি বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কোনো ধরনের দুর্নীতি ছাড়াই প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে হবে।

অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের একটি নির্ভুল ডাটাবেজ তৈরি করতে হবে, যাতে ত্রাণ বিতরণ কার্যক্রম আরো সুশৃঙ্খল ও কার্যকর হয়। একই সাথে তিনি সরবরাহ ব্যবস্থা (সাপ্লাই চেইন) এবং যোগাযোগ অবকাঠামো সচল রাখার ওপর গুরুত্ব দেন।

সভায় বন্যা-পরবর্তী পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট সব বিভাগ নিজ নিজ কর্মপরিকল্পনা বাস্তবায়ন করবে। পানি নেমে যাওয়ার পর প্রকৃত ক্ষয়ক্ষতির চিত্র মূল্যায়ন করে খাদ্য সহায়তা কর্মসূচি পরিচালনা করা হবে। এছাড়া, কৃষিখাতের ক্ষতি কাটিয়ে উঠতে মাঠপর্যায়ের কর্মকর্তাদের সক্রিয়ভাবে কাজ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে নতুন বীজ সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানি সরব

তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।মির্জা ফখরুল  ইসলাম আলম...
14/07/2026

তিস্তা প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান ও অর্থনৈতিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব এবং মন্ত্রী - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

Address

Thakurgaon
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share