জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ

  • Home
  • Bangladesh
  • Tongi
  • জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ

জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ Official Page Of National Student Power (NSP), Tongi Govt. College

গণতান্ত্রিক রাষ্ট্রে বাকস্বাধীনতা রক্ষার দাবি ও স্বৈরাচারী কায়দায় উঠিয়ে নেয়ার প্রতিবাদে আমাদের অবস্থান..
04/09/2026

গণতান্ত্রিক রাষ্ট্রে বাকস্বাধীনতা রক্ষার দাবি ও স্বৈরাচারী কায়দায় উঠিয়ে নেয়ার প্রতিবাদে আমাদের অবস্থান..

শুভ জন্মদিন Meraj Hossen সংগ্রামী প্রতিষ্ঠাতা আহ্বায়ক,জাতীয় ছাত্রশক্তি, টঙ্গী সরকারি কলেজ।
04/09/2026

শুভ জন্মদিন Meraj Hossen
সংগ্রামী প্রতিষ্ঠাতা আহ্বায়ক,
জাতীয় ছাত্রশক্তি, টঙ্গী সরকারি কলেজ।

কুটুক্তিমূলক শব্দ চয়নের জন্য সিফাত আবদুল্লাহকে গ্রেফতার করা হয়, এবং সেই একই অপরাধ বিএনপি'র তৌফিক করলে তাকে বিএনপি থেকে স...
04/09/2026

কুটুক্তিমূলক শব্দ চয়নের জন্য সিফাত আবদুল্লাহকে গ্রেফতার করা হয়, এবং সেই একই অপরাধ বিএনপি'র তৌফিক করলে তাকে বিএনপি থেকে সাব্বাসি দেওয়া হয়—একই অপরাধে একজন গ্রেফতার আর অন্যজন দলীয় বাহবা পাবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধীর রাজনৈতিক পরিচয় দেখে শাস্তির বিচার কিংবা পুরস্কার দেওয়া চরম অন্যায় ও আইনের শাসনের পরিপন্থী। অপরাধ যে-ই করুক, অপরাধ অপরাধই! এই দ্বিমুখী নীতি ও অন্যায়ের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাই।

-আব্দুল কাইয়ুম
প্রতিষ্ঠাতা মুখ্য সংগঠক
জাতীয় ছাত্র শক্তি টঙ্গী সরকারি কলেজ

টাকার বিনিময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া আধুনিক রাষ্ট্রে নাগরিকের অধিকার। এবং বিদ্যুতের ন্যায্য বিলের বেশি চার্জ ক...
04/09/2026

টাকার বিনিময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ পাওয়া আধুনিক রাষ্ট্রে নাগরিকের অধিকার। এবং বিদ্যুতের ন্যায্য বিলের বেশি চার্জ করলে সেটার প্রতিবাদ করাও নাগরিক অধিকার। আপনি বিদ্যুৎ দিতে পারছেন না। আবার নাগরিককে ভুয়া/বাড়তি বিল দিতে হচ্ছে। এর প্রতিবাদ করবে না সে? আর অসহায় ক্ষুব্ধ একজন নাগরিকের প্রতিবাদের উপায় কী হবে? গালিগালাজই তো। সে কোন ভাষায় গালি দেবে এটা তার রুচি বা কুরুচির বিষয়। কিন্তু তার অধিকার লঙ্ঘন করবেন আবার গালি দিলে সুরুচির প্রশ্ন তুলে তাকে ধরে আনবেন! অদ্ভুত!

নাগরিকের অধিকার খর্ব হলে সে তার যেমন রুচি তেমনভাবে গালি দেবে। আপনি তার রুচিরে গালি দেন। কিন্তু পুলিশ দিয়ে উঠিয়ে আনার হেডম দেখাতে পারেন না। এটাই গণতন্ত্র।

সিফাতের মুক্তি এখন সময়ের দাবি

03/09/2026

বিএনপি সরকারের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে প্রথম।
এই অর্জন বিএনপি সরকারের এমপিদের কষ্টের ফল তারা অনেক কষ্টে ব্যাংক গুলো থেকে ঋণ খেলাপি করেছে।

শতাংশ হিসা‌বে বাংলা‌দেশ বি‌শ্বের স‌র্বোচ্চ খেলা‌পি ঋণে‌র দেশ।১০০ টাকা ঋণের ম‌ধ্যে ৩২.৯২টাকাই খেলা‌পি! যার একাংশ বিএনপি ...
03/09/2026

শতাংশ হিসা‌বে বাংলা‌দেশ বি‌শ্বের স‌র্বোচ্চ খেলা‌পি ঋণে‌র দেশ।
১০০ টাকা ঋণের ম‌ধ্যে ৩২.৯২টাকাই খেলা‌পি! যার একাংশ বিএনপি সরকারের এমপিরা।

ছাত্রদলের টঙ্গী সরকারি কলেজ শাখার এক নেত্রী আনিকা জাহান, আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে চরম নোংরা ও...
03/09/2026

ছাত্রদলের টঙ্গী সরকারি কলেজ শাখার এক নেত্রী আনিকা জাহান, আমাদের পরম শ্রদ্ধেয় শহীদ শরীফ ওসমান হাদী ভাইকে নিয়ে চরম নোংরা ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়। যার প্রতিবাদে ‘জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ’ পরিবারের পক্ষ থেকে শহীদ হাদী ভাইয়ের ছবি সম্বলিত একটি প্রতিবাদী পোস্টার আমরা ক্যাম্পাসে টাঙাই। পোস্টারের মূল বার্তা ছিল: "প্রতিবাদ নয়, সামনে শুধুই প্রতিরোধ সংগ্রাম।"

​সেখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে লক্ষ্য করে কিংবা কাউকে হেয় করার উদ্দেশ্যে আমরা কোনো বক্তব্য দেইনি। অথচ গত রাতে আমরা কলেজ ছাত্রদলের কিছু কুচক্রী ও সংকীর্ণ মানসিকতার নেতাকর্মীদের চরম নোংরামি ও দেউলিয়াত্ব প্রত্যক্ষ করলাম।

​তারা ‘সাধারণ শিক্ষার্থী’র মিথ্যা মুখোশ পরে একটি বানোয়াট পোস্টার ক্যাম্পাসে সাঁটিয়েছে। সেখানে শহীদ হাদী ভাইয়ের ছবি ব্যবহার করে এবং এনসিপির ব্যানারে অতীতে দেওয়া তাঁর একটি সংবাদ সম্মেলনের বক্তব্যকে সুবিধাজনকভাবে কেটে-ছেঁটে বিকৃত করা হয়েছে। তথাকথিত সাধারণ শিক্ষার্থীর নামে পোস্টার লাগিয়ে ছাত্রদল আজ নিজেদের চরম রাজনৈতিক দেউলিয়াত্ব ও ভণ্ডামিকেই উন্মোচিত করল।

​অবশ্য আপনাদের এমন রাজনৈতিক নগ্নতায় আমাদের বিন্দুমাত্র বিচলিত হওয়ার কিছু নেই। আপনারা যত খুশি অপপ্রচার চালান, গুজব রটান—দিনশেষে সত্যের জয় সুনিশ্চিত। মনে রাখবেন, এটি ২০০৬ সাল নয় যে আপনারা অপকর্ম ও চুরি-বাটপারি করবেন আর সাধারণ জনগণ তা নীরবে হজম করবে!

​যখন আপনাদের নিজেদের নেত্রী হাদী ভাইকে নিয়ে জঘন্য মন্তব্য করল, তখন ন্যূনতম রাজনৈতিক শিষ্টাচার থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তা না করে উল্টো আপনারা সেই নোংরামির সাফাই গেয়েছেন। এতেই প্রমাণিত হয় আপনাদের রাজনৈতিক অবস্থান কতটা নিচু ও ভণ্ডামিতে ভরা!

​শরীফ ওসমান হাদী ভাইয়ের বিচার চাইলে কিংবা তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলে আপনারা বলেন 'হাদী ব্যবসায়ী'। কিন্তু যখন তাঁকে নিয়ে প্রকাশ্যে নোংরামি করা হয়, তখন আপনাদের মুখে কুলুপ আঁটা থাকে! অথচ আপনাদের সমর্থিত সরকার আজ ৭-৮ মাস ধরে ক্ষমতায় থেকেও শহীদ হাদী হত্যার বিচার সম্পন্ন করতে পারল না।
​হাদী হত্যার বিচার চাওয়া যদি 'হাদী ব্যবসা' হয়, তবে স্পষ্ট শুনে রাখুন—আমরা এমন 'ব্যবসা' শতবার করব! ক্ষমতা থাকলে বিচার করে দেখান এবং তাঁকে নিয়ে এই নোংরা নাটক বন্ধ করুন!

​আসুন, সস্তা চক্রান্ত ও অপরাজনীতি ছেড়ে নিজেদের মানসিকতার উন্নয়ন ঘটান। সব নোংরামি ভুলে টঙ্গী সরকারি কলেজ ক্যাম্পাসকে সমগ্র বাংলাদেশের ছাত্ররাজনীতির এক অন্যতম ও শ্রেষ্ঠ উদাহরণ হিসেবে গড়ে তুলি।

মো: আব্দুল কাইয়ুম
প্রতিষ্ঠাতা মুখ্য সংগঠক
জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ

01/09/2026

মহাকাব্যিক এক চিঠি দিয়ে, বিশ্ব চিঠি দিবসের শুভেচ্ছা।

#জাতীয়_ছাত্রশক্তি #টঙ্গী_সরকারি_কলেজ #শিক্ষা_ঐক্য_মুক্তি

আজ বিশ্ব চিঠি দিবস,এটি শহীদ আনাস ভাইয়ের চিঠি। #জাতীয়_ছাত্রশক্তি  #টঙ্গী_সরকারি_কলেজ  #শিক্ষা_ঐক্য_মুক্তি
01/09/2026

আজ বিশ্ব চিঠি দিবস,এটি শহীদ আনাস ভাইয়ের চিঠি।

#জাতীয়_ছাত্রশক্তি #টঙ্গী_সরকারি_কলেজ #শিক্ষা_ঐক্য_মুক্তি

Address

Gazipur
Tongi
1710

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ছাত্রশক্তি - টঙ্গী সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share