সান্নিধ্য-Shannidhyo

  • Home
  • সান্নিধ্য-Shannidhyo

সান্নিধ্য-Shannidhyo মানবতা . উৎসর্গ . সম্প্রীতি

বান্দারবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানির একমাত্র উৎস ঝর্ণা আর ঝিরি। কিন্তু আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে সেই উৎসগুলো...
15/07/2026

বান্দারবানের দুর্গম পাহাড়ি অঞ্চলে বিশুদ্ধ পানির একমাত্র উৎস ঝর্ণা আর ঝিরি। কিন্তু আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলে সেই উৎসগুলো আজ কাদামাটি, ধ্বংসস্তূপ আর দূষিত পানিতে পরিণত হয়েছে। এক ফোঁটা নিরাপদ পানির জন্য শিশু, নারী ও বৃদ্ধদের অসহায় অপেক্ষা-এই দৃশ্য সত্যিই হৃদয় বিদারক।

যে মানুষগুলো প্রতিদিন প্রকৃতির সঙ্গে লড়াই করে জীবন গড়ে, আজ তারাই বেঁচে থাকার সবচেয়ে মৌলিক অধিকার-বিশুদ্ধ পানির জন্য সংগ্রাম করছে।

এই কঠিন সময়ে মানবতার হাত বাড়িয়ে দিয়েছে সান্নিধ্য-Shannidhyo । দুর্গম পাহাড় পেরিয়ে, ঝুঁকিপূর্ণ পথ অতিক্রম করে ২ শতাধিক আদিবাসী পরিবারের কাছে বিশুদ্ধ পানি পৌঁছে দেওয়া হয়েছে...

দুর্যোগে মানুষের সবচেয়ে বড় শক্তি মানুষই। আপনার ভালোবাসা, দোয়া ও সহযোগিতাই আমাদের এই মানবিক যাত্রার প্রেরণা।

14/07/2026

জরুরি মানবিক আবেদন 🚨
বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান।

প্রবল বন্যায় অসংখ্য পরিবার আজ খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর সংকটে মানবেতর জীবনযাপন করছে। এই দুর্যোগে তাদের পাশে দাঁড়াতে সান্নিধ্য - Shannidhyo জরুরি ত্রাণ সহায়তার জন্য অনুদান সংগ্রহ করছে।

আপনার সামর্থ্য অনুযায়ী ছোট বা বড়-যেকোনো সহযোগিতাই একটি পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনতে পারে।

আর্থিক অনুদান পাঠাতে:

বিকাশ
📱 01875-315939

নগদ
📱 01857-981508

রকেট
📱 01557-347099

🏦 ব্যাংক অ্যাকাউন্ট:
United Commercial Bank Ltd. (UCBL)
Account Name: SHANNIDHYO
Account No.: 0582112000143752
Branch: O.R. Nizam Road Branch, Chattogram

📦 আর্থিক অনুদান ছাড়াও যদি খাদ্যসামগ্রী, শুকনো খাবার, বিশুদ্ধ পানি বা অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী দিতে চান, তাহলে আমাদের পেজে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন:

📞 01857-981508

আসুন, মানবতার হাত বাড়িয়ে দিই। বন্যাকবলিত মানুষের স্বার্থে সাধ্য অনুযায়ী এগিয়ে আসুন।

14/07/2026

শুভ সকাল
বান্দারবানে দূর্গম পাহাড়ি জনপদে বন্যাকবলিত মানুষদের জন্য বিশুদ্ধ পানি নিয়ে রওনা দিচ্ছে সান্নিধ্য।

06/07/2026

রোগীর সমস্যা: প্রেগন্যান্ট রোগীর রক্তে ভাইরাসজনিত ইনফ্যাকশন।
রক্তের গ্রুপ: AB (+ve)
পরিমাণ: ৩০ ব্যাগ( ১৩-১৪ব্যাগ ম্যানেজড)
স্থান: এভারকেয়ার হাসপাতাল, কুয়েইশ, চট্টগ্রাম।
সময়: আজকে বিকাল ৪টার মধ্যেই।
যোগাযোগ : 01703595839 (হাবিব)

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং কাশফুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ২৩ থেকে ২৫ জুন ‘শান্তি ও সামাজিক সংহতির জন্য...
03/07/2026

গ্লোবাল প্ল্যাটফর্ম বাংলাদেশ এবং কাশফুল ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে, ২০২৬ সালের ২৩ থেকে ২৫ জুন ‘শান্তি ও সামাজিক সংহতির জন্য শিল্প ও সক্রিয়তা (Art and Activism for Peace and Cohesion 2026)’ বিষয়ক তিন দিনব্যাপী একটি প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে।

‘যুব-নেতৃত্বাধীন কমিউনিটি-ভিত্তিক আর্টিভিজম কর্মসূচি ২০২৫’-এর সাফল্যের ধারাবাহিকতায় আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে ‘আর্টিভিস্ট’ বা শিল্প-সক্রিয়কর্মীদের দ্বিতীয় ব্যাচ তাদের প্রশিক্ষণ সম্পন্ন করল। এই কর্মসূচিতে বাংলাদেশের ১০টি ভিন্ন ভিন্ন অঞ্চল থেকে ২৫ জন উদ্যমী অংশগ্রহণকারী একত্রিত হয়েছিলেন। তিন দিনব্যাপী এই আয়োজনে, অংশগ্রহণকারীরা নিজ নিজ এলাকায় শান্তি, ন্যায়বিচার ও সামাজিক সংহতি প্রতিষ্ঠায় শিল্পকে সক্রিয়তার মাধ্যম হিসেবে ব্যবহারের বিভিন্ন উদ্ভাবনী উপায় নিয়ে কাজ করেছেন।যেখানে চট্টগ্রাম হতে প্রতিনিধিত্ব করেছে সান্নিধ্য-Shannidhyo শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক Tin A

19/06/2026
14/06/2026

জরুরী ভিত্তিতে এই মুহূর্তে ৩ ব্যাগ B+ve (positive) ব্লাড দরকার।
লোকেশন :চট্টগ্রাম মেডিকেল সেন্টার।
যোগাযোগ :+8801889197962

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সান্নিধ্য পরিবারের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধাকে জানাই বিশ্ব রক্তদাতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ...
14/06/2026

১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস। সান্নিধ্য পরিবারের পক্ষ থেকে সকল রক্তযোদ্ধাকে জানাই বিশ্ব রক্তদাতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
যারা নিঃস্বার্থভাবে স্বেচ্ছায় রক্তদান করেন, রক্তদাতা খুঁজে দেন, জরুরি মুহূর্তে রোগীর পাশে দাঁড়ান এবং মানবতার সেবায় নিজেদের সময় ও শ্রম উৎসর্গ করেন- আপনাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।

আপনাদের এক ব্যাগ রক্ত শুধু একটি জীবনই বাঁচায় না, একটি পরিবারকে ফিরিয়ে দেয় আশা, স্বস্তি ও হাসি। মানবতার এই মহান কাজে সম্পৃক্ত সকল রক্তদাতা, রক্ত সংগ্রাহক এবং স্বেচ্ছাসেবকদের প্রতি রইল ভালোবাসা ও সম্মান।

আনন্দ, উচ্ছ্বাস ও বন্ধুত্বের বন্ধনে সান্নিধ্য পরিবারের এই আয়োজনকে ঘিরে সদস্যদের মাঝে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটি ফ্রেন...
13/06/2026

আনন্দ, উচ্ছ্বাস ও বন্ধুত্বের বন্ধনে সান্নিধ্য পরিবারের এই আয়োজনকে ঘিরে সদস্যদের মাঝে ব্রাজিল বনাম আর্জেন্টিনা একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত হয়। সান্নিধ্য পরিবারের ৪০ জন সদস্য প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহন করে। টানটান উত্তেজনায় ম্যাচটি শেষ হলেও খেলার রেজাল্ট তেমন গুরুত্বপূর্ণ নয়। মূলত বিশ্বকাপের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে সান্নিধ্য পরিবারের স্বেচ্ছাসেবকদের এই মিলনায়তন।

Address

Firinghe Bazar

4000

Telephone

+8801857981508

Website

Alerts

Be the first to know and let us send you an email when সান্নিধ্য-Shannidhyo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share