ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

  • Home
  • ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela Welcome to the official page of Bangladesh Islami Chhatrashibir, Sirajganj District Branch... - www.facebook.com/ics.sirajganj

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় A...
07/09/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত এনায়েতপুর থানা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​​উক্ত আয়োজনে এনায়েতপুর থানা সেক্রেটারি আহমেদ সা'দ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা শাখার সম্মানিত সভাপতি মোঃ মাসুদ রানা।

​উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ,সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক, জনাব গোলাম কিবরিয়া বাবু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব রিজয়ানুল্লাহ সোয়াইব,সেক্রেটারি বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায়...
02/09/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত কামারখন্দ উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমানের পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কামারখন্দ উপজেলা সেক্রেটারি রিদওয়ান সরকার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন কামারখন্দ উপজেলা শাখার সম্মানিত সভাপতি মোঃ রাসেল রানা।

​উক্ত অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সম্মানিত সেক্রেটারি জনাব রিজয়ানুল্লাহ সোয়াইব। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার এইচআরডি সম্পাদক জনাব ইসমাইল হোসেন। এছাড়া অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অন্যান্য মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

আলহামদুলিল্লাহ!বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে‘বাছাইকৃত কর্মীদের নিয়ে নৌকা সফর’ সফলভাবে সম্পন্ন...
30/08/2026

আলহামদুলিল্লাহ!

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে‘বাছাইকৃত কর্মীদের নিয়ে নৌকা সফর’ সফলভাবে সম্পন্ন হয়েছে।

উক্ত নৌকা সফরে শাখা সেক্রেটারি রেজওয়ানুল্লাহ শোয়াইব-এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল আজিজ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।

#পাঠচক্র_নৌকা_সফর #ছাত্রশিবির
শিবির সিরাজগঞ্জ জেলা - Shibir sirajganj zela

26/08/2026

পাশবিক শক্তির ওপর নৈতিক শক্তি যতক্ষণ পর্যন্ত অগ্রাধিকার না পাবে,
ততক্ষণ পর্যন্ত একটা মানুষ মানুষ হয়ে গড়ে উঠতে পারে না।

নূরুল ইসলাম
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

আগামী ৫ সেপ্টেম্বর'২৬, ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রামআমাদের ৬ দফা দাবি✅ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন✅...
25/08/2026

আগামী ৫ সেপ্টেম্বর'২৬, ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম

আমাদের ৬ দফা দাবি

✅ অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন
✅ জুলাই গণহত্যার বিচার
✅ আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি
✅ বিদ্যুৎ, জ্বালানী সংকট নিরসন
✅ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ
✅ সংকীর্ণ দলীয়করণ বন্ধ

জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং দেশ
ও জনগণের স্বার্থে লংমার্চ সফল করুন।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা ...
22/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,সিরাজগঞ্জ সদর থানার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বর্ণাঢ্য এ আয়োজনে থানা শাখার সেক্রেটারি জুনাইদ হোসাইন সাব্বির এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সদর থানার সভাপতি জনাব কাউসার তালুকদার ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি , বাংলাদেশ জামায়াতে ইসলামী , সিরাজগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাজিম উদ্দীন।আমীর,বাংলাদেশ জমায়াতে ইসলামী,সিরাজগঞ্জ সদর উপজেলা শাখা।বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জনাব রিজয়ানুল্লাহ সোয়াইব, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।

উক্ত প্রোগ্রামটি উপস্থিত মেহমান বৃন্দের আলোচনা ও সুশৃঙ্খল পরিবেশে সংবর্ধনা প্রদানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বেলকুচি উপজেলার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত  শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদ...
21/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,বেলকুচি উপজেলার উদ্যোগে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বর্ণাঢ্য এ আয়োজনে থানা শাখার সেক্রেটারি হাফেজ আহমাদুল্লাহ এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন বেলকুচি উপজেলা সভাপতি আরিয়ান ইসমাইল ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আজিজ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আরিফুল ইসলাম সোহেল , আমীর,বাংলাদেশ জমায়াতে ইসলামী,বেলকুচি উপজেলা শাখা।

উক্ত প্রোগ্রামটি উপস্থিত মেহমান বৃন্দের আলোচনা,সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে সংবর্ধনা প্রদানের মাধ্যমে সফলভাবে সম্পন্ন হয়।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলঙ্গা ও রোড আদর্শ থানা শাখার যৌথ উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত, আয়োজনে ৫ম শ্রেণির ব...
19/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সলঙ্গা ও রোড আদর্শ থানা শাখার যৌথ উদ্যোগে কৃতি সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত, আয়োজনে ৫ম শ্রেণির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী এবং এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বর্ণাঢ্য এ আয়োজনে রোড আদর্শ থানা শাখার সভাপতি মোঃ আসলাম সরকার এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন সলঙ্গা থানার সভাপতি মো. মহসীন আলম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল আজিজ, সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিজয়ানুল্লাহ শোয়াইব, সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সিরাজগঞ্জ জেলা শাখা।

মেহমান হিসেবে উপস্থিত ছিলেন, জনাব শাহজাহান আলী,আমীর,বাংলাদেশ জামায়াত ইসলামী, উল্লাপাড়া উপজেলা শাখা। উপস্থিত ছিলেন জনাব রাশেদুল ইসলাম শহীদ, আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সলঙ্গা থানা শাখা।

উক্ত প্রোগ্রামটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে..
সংবর্ধনা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় A...
15/08/2026

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার অন্তর্গত উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় A+ প্রাপ্ত শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

​বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উল্লাপাড়া উপজেলা সভাপতি মো:আব্দুল মতিনের সভাপতিত্বে এবং উল্লাপাড়া কামিল মাদরাসা শাখার সভাপতি মোঃ আশিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।

​অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ।

​বিশেষ অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন:
​মোঃ রেজওয়ানুল্লাহ শোয়াইব – সেক্রেটারি, সিরাজগঞ্জ জেলা শাখা
অধ্যাপক শাহজাহান আলী
আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা ।
জনাব মোঃ আলাউদ্দিন আল-আজাদ
সাবেক শহর ও জেলা সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ।
​মোঃ জায়েদ হাসান জোহা – নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)
​মোঃ ইসমাইল হোসেন – এইচআরডি (HRD) সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা
​জনাব মোঃ তাজউদ্দীন তালহা – সাংস্কৃতিক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা
​মোঃ হাফেজ জাকারিয়া – সাহিত্য সম্পাদক, সিরাজগঞ্জ জেলা শাখা
​অনুষ্ঠানে স্থানীয় ও জেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

Address


6700

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা - ChhatraShibir sirajganj zela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your organization to be the top-listed Government Service?

Share