30/06/2026
আর্জেন্টিনা আর কেপ ভার্দে ম্যাচ নিয়ে অনেকেই ভাবছেন এটা তো ওয়ান সাইডেড গেম, কেপ ভার্দে একদমই দুর্বল দল, হেনতেন কত কী!
আসলে বিষয়টি এতো সহজ না। যে দলটা স্পেন আর উরুগুয়ের মতো গ্রুপে পড়েও একটা ম্যাচও হারেনি, স্পেনের সাথে ড্র করেছে, তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগই আসলে নেই। বিশেষ করে খেলাটা যখন নকআউটের, তখন একটা ছোট ভুলেই কিন্তু বিদায় ঘণ্টা বেজে যেতে পারে।
অনেকে ভাবেন কেপ ভার্দে শুধু ডিফেন্স পার্ক করে খেলে, এই ধারণাটা একদম ভুল। ওরা যথেষ্ট সুযোগ তৈরি করে, তিন ম্যাচে প্রতিপক্ষের বক্সে গিয়ে ৩৩টা শট নিয়েছে! তবে ওদের ফিনিশিংয়ে একটু দুর্বলতা আছে। ৩৩ শটের মধ্যে অন-টার্গেট ছিল মাত্র সাতটা, আর গোল এসেছে দুটো।
ওদের ডিফেন্সিভ ডিসিপ্লিনটা দারুন। স্পেনের মতো দলের বিপক্ষে পুরো ম্যাচে ফাউল করেছে মাত্র একটা! উরুগুয়ের সাথে করেছে চারটা। অবিশ্বাস্য! ওদের রক্ষনভাগে বোঝা পড়া ধারুন। প্রতিপক্ষকে মাঝমাঠ পর্যন্ত আসার আমন্ত্রণ জানায়, কিন্তু বক্সের সামনে এলেই দেয়াল তুলে দেয়।
আক্রমণে ওঠার সময় ওরা শুরুতে ছোট পাস খেললেও খুব দ্রুত কাউন্টারে চলে যায়। টুর্নামেন্টে ওদের দুটো গোলই এসেছে এভাবে। এছাড়া বক্সের বাইরে থেকে হুটহাট দূরপাল্লার শট নেওয়ার একটা প্রবণতা আছে ওদের, উরুগুয়ে ম্যাচেই যেমন ১০টা শট নিয়েছিল বক্সের বাইরে থেকে। আর ওদের সবচেয়ে বড় শক্তি হলো গোলকিপার ভোজিনহা, স্পেনের সাথে সাত সাতটা সেভ করে এক ম্যাচেই হিরো। সাথে ওদের ডিফেন্সও গ্রুপ পর্বে ১১টা শট ব্লক করেছে।
সবচেয়ে বড় কথা, খোঁজ নিয়ে দেখলাম, গত ২০ মাস ধরে ওরা কোনো ম্যাচ হারেনি, টানা ১৫ ম্যাচ অপরাজিত🤨
কেপ ভার্দেকে বিশাল কোনো পরাশক্তি বানাচ্ছি না, তবে দুটো ক্লিনশিট নিয়ে অপরাজিত থেকে নকআউটে আসা একটা দলকে কোনো অবস্থাতেই সহজ ভাবা যাবে না। শেষ বাঁশি বাজার আগে এই দলটা কিন্তু সহজে বশ মানার পাত্র নয়! শুভকামনা আর্জেন্টিনার জন্য।