Bangladesh Youth Welfare Organization Bretagne

Bangladesh Youth Welfare Organization Bretagne Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de Bangladesh Youth Welfare Organization Bretagne, Service social, Rennes.

C'est une organisation d'intérêt public, à
but non lucratif, apolitique et non communautaire.

একটি জনসেবামূলক, অলাভজনক, অরাজনৈতিক
ও অসাম্প্রদায়িক সংগঠন . . 🤝

🌞🔥 সফলভাবে সম্পন্ন হলো BYWOB-এর সামার বারবিকিউ পার্টি ২০২৬! 🔥🌞আলহামদুলিল্লাহ, Bangladesh Youth Welfare Organisation Bret...
25/08/2026

🌞🔥 সফলভাবে সম্পন্ন হলো BYWOB-এর সামার বারবিকিউ পার্টি ২০২৬! 🔥🌞

আলহামদুলিল্লাহ, Bangladesh Youth Welfare Organisation Bretagne (BYWOB)-এর উদ্যোগে আয়োজিত আমাদের সামার বারবিকিউ পার্টি ২০২৬ অত্যন্ত আনন্দ, উৎসাহ ও সুন্দর মুহূর্তের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। ❤️

দিনব্যাপী এই আয়োজনে পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে সবাই মিলে আনন্দ, আড্ডা, খেলাধুলা এবং সুস্বাদু বারবিকিউ উপভোগ করেছি। 🥳🍗🍢

আপনাদের আন্তরিক উপস্থিতি, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের এই আয়োজনকে আরও সুন্দর ও প্রাণবন্ত করে তুলেছে। 🙏❤️

BYWOB পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। 🌹

আগামীতেও আপনাদের সঙ্গে নিয়ে আরও সুন্দর ও আনন্দময় আয়োজন করতে চাই।
সবার ভালোবাসা ও সহযোগিতা আমাদের সঙ্গে থাকুক। ❤️

BYWOB 🇧🇩🇫🇷

🌞🔥বারবিকিউ পার্টি ২০২৬🔥প্রিয় Rennes, Saint-Malo ও Saint-Brieuc-এ বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা,গ্রীষ্মের মনোরম আবহে পর...
19/07/2026

🌞🔥বারবিকিউ পার্টি ২০২৬🔥

প্রিয় Rennes, Saint-Malo ও Saint-Brieuc-এ বসবাসরত বাংলাদেশি ভাই ও বোনেরা,

গ্রীষ্মের মনোরম আবহে পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে একটি আনন্দঘন দিন কাটানোর লক্ষ্যে বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রোতাইন (BYWOB) আয়োজন করতে যাচ্ছে সামার বারবিকিউ পার্টি ২০২৬।

সুস্বাদু বারবিকিউ, প্রাণবন্ত আড্ডা, খেলাধুলা, হাসি-আনন্দ এবং সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার মাধ্যমে আমরা সবাই একসঙ্গে একটি স্মরণীয় দিন উপভোগ করতে চাই।

🗓️ তারিখ: *রবিবার, ২৬ জুলাই ২০২৬*
🕛 সময়: দুপুর ১২:০০ টা থেকে।
📍 স্থান: Gayeulles Park, Rennes
💶 অংশগ্রহণ ফি: জনপ্রতি ৭ ইউরো (৩ বছর বা তদূর্ধ্ব সকলের জন্য প্রযোজ্য)

✅ রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার অংশগ্রহণ নিশ্চিত করুন! (শেষ সময় ২২ ই জুলাই রাত ২৩:০০ পর্যন্ত )

রেজিস্ট্রেশনের জন্য যোগাযোগ করুন:

📍 Indian Market / Nuri Enterprises📞 +33 6 05 87 02 05

👤 জালাল হুসাইন📞 +33 6 66 34 70 28

👤 পারভেজ আহমেদ📞 +33 6 05 90 68 35

আপনি পরিবার, বন্ধু এবং পরিচিতদের সঙ্গে নিয়ে আসুন। যাতে আমরা সবাই মিলে একসঙ্গে একটি স্মরণীয় ও আনন্দময় দিন কাটাতে পারি ।

আপনার উপস্থিতিই আমাদের এই আয়োজনকে দৃষ্টিনন্দন, সফল ও প্রাণবন্ত করে তুলবে।

সকলকে সাদর আমন্ত্রণ।

বাংলাদেশ ইয়ুথ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ব্রোতাইন (BYWOB) 🇧🇩❤️🇫🇷

🌙✨ BYWOB-এর ঈদ পুনর্মিলনী ২০২৬: আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় মিলনমেলা ✨🌙আলহামদুলিল্লাহ।পবিত্র ঈদুল আযহার আ...
21/06/2026

🌙✨ BYWOB-এর ঈদ পুনর্মিলনী ২০২৬: আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক স্মরণীয় মিলনমেলা ✨🌙

আলহামদুলিল্লাহ।

পবিত্র ঈদুল আযহার আনন্দকে সকলের মাঝে ভাগ করে নেওয়ার প্রত্যয়ে আমাদের প্রিয় সংগঠন BYWOB-এর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

প্রবাসের ব্যস্ত জীবনের নানা সীমাবদ্ধতার মাঝেও আমাদের সদস্যবৃন্দ, শুভানুধ্যায়ী এবং তাদের পরিবারবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয়েছিল এক উষ্ণ, প্রাণবন্ত এবং হৃদয়ছোঁয়া মিলনমেলায়। এই আয়োজন শুধুমাত্র একটি উৎসব উদযাপন নয়, বরং পারস্পরিক সম্পর্ককে আরও দৃঢ় করা, একে অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং আমাদের কমিউনিটির বন্ধনকে আরও শক্তিশালী করার একটি সুন্দর উপলক্ষ ছিল।

অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিক শুভেচ্ছা বিনিময়, প্রাণবন্ত আলোচনা, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশ, সুস্বাদু খাবারের আয়োজন এবং সর্বোপরি একে অপরের সান্নিধ্যে কাটানো কিছু মূল্যবান মুহূর্ত। ছোট-বড় সকলের হাসিমুখ ও উৎসাহ আমাদের এই আয়োজনকে আরও অর্থবহ ও সফল করে তুলেছে।

BYWOB সবসময়ই বিশ্বাস করে যে একটি শক্তিশালী ও সচেতন কমিউনিটি গড়ে তোলার জন্য পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য এবং সাংস্কৃতিক বন্ধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সেই লক্ষ্য অর্জনের পথে আরেকটি সুন্দর পদক্ষেপ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

এই সফল আয়োজনের সঙ্গে সম্পৃক্ত সকল সদস্য, স্বেচ্ছাসেবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের অক্লান্ত সহযোগিতা, সময় এবং আন্তরিক অংশগ্রহণ ছাড়া এ ধরনের আয়োজন কখনোই এত সুন্দর ও সফলভাবে সম্পন্ন করা সম্ভব হতো না।

আমরা আশা করি, ভবিষ্যতেও BYWOB-এর সকল শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক কার্যক্রমে আপনাদের মূল্যবান সমর্থন ও অংশগ্রহণ অব্যাহত থাকবে। একসঙ্গে আমরা গড়ে তুলব আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং প্রগতিশীল একটি কমিউনিটি।

সকলের জীবন আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণে ভরে উঠুক—এই শুভকামনায়।

*প্রচার বিভাগ BYWOB*

*শোক সংবাদ*অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্ৰিয় ভাই স্বপন মাতিনের স্নেহময়ী মা, *জোছনা মাতিন* (বয়স ৬৮ বছর...
17/06/2026

*শোক সংবাদ*

অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আমাদের প্ৰিয় ভাই স্বপন মাতিনের স্নেহময়ী মা, *জোছনা মাতিন* (বয়স ৬৮ বছর), গতকাল মঙ্গলবার ১৬ ই জুন ২০২৬ তারিখ রাত ৯:৪৫ মিনিটে CHU Pontchaillou-তে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

إِنَّا ِلِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ🤲

তিনি ছিলেন একজন স্নেহশীলা মা, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। তাঁর মৃত্যুতে পরিচিত মহলে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

শ্রদ্ধাভাজন এই মরহুমার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।

আল্লাহ তাআলা মরহুমাকে ক্ষমা করুন, তাঁর কবরকে প্রশস্ত করুন, তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ মর্যাদা দান করুন এবং তাঁর পরিবারকে এই শোক সহ্য করার শক্তি দান করুন। আমিন🤲🏻

*জানাজা ও দাফন সম্পর্কিত তথ্য:*

উনার জানাজা আগামী শুক্রবার ১৯ শে জুন, বাদ জুম্মা (14:15) ইতালি ( মেট্রো A, Italy ) মসজিদে অনুষ্ঠিত হবে
Mosquée Attaqwa - Rennes
17 Bd du Portugal, 35200 Rennes

এবং এরপর উনার দাফন কার্য Cimetière de l'Est,
à 9 bis Av. de Pologne, 35200 Rennes সম্পন্ন করা হবে।

সবাইকে মরহুমার জানাজা ও সমাহিতকরণ কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য উনার পরিবারের পক্ষ বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।

🇫🇷 BYWOB-এর উদ্যোগে French language course-এর ৫ম ব্যাচের শুভ উদ্বোধন 🇫🇷আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ...
18/05/2026

🇫🇷 BYWOB-এর উদ্যোগে French language course-এর ৫ম ব্যাচের শুভ উদ্বোধন 🇫🇷

আলহামদুলিল্লাহ, অত্যন্ত আনন্দ ও গর্বের সাথে জানাচ্ছি যে আমাদের সংগঠন BYWOB সফলভাবে ৫ম French Language Course-এর যাত্রা শুরু করেছে।

ফরাসি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আমাদের এই উদ্যোগ ইতোমধ্যে অনেক শিক্ষার্থীর স্বপ্নপূরণে সহায়তা করেছে। নতুন এই কোর্সের মাধ্যমে আরও অনেক নতুন শিক্ষার্থী ফরাসি ভাষা শেখার সুযোগ পাচ্ছে, যা তাদের উচ্চশিক্ষা, ক্যারিয়ার ও ইউরোপে ভবিষ্যৎ গঠনের পথে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।

এই সুন্দর আয়োজন সফল করতে যারা সার্বিক সহযোগিতা করেছেন এবং আমাদের উপর আস্থা রেখে কোর্সে অংশগ্রহণ করেছেন, তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

প্রচার বিভাগ
BYWOB 🇧🇩 🇫🇷

17/05/2026

যারা কোরবানি করতে ইচ্ছুক, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মরণিকা:

ফ্রান্সে সৌদি আরবের সঙ্গে মিল রেখে জিলহজ্জ মাসের চাঁদ উদয়ের সম্ভাব্য তারিখ ২৭ মে ২০২৫।

পবিত্র কোরবানি উপলক্ষে প্রিয় নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের একটি গুরুত্বপূর্ণ Sunnah অনুসরণ করার তাগিদ দিয়েছেন। তিনি ইরশাদ করেছেন:

"তোমাদের কেউ যদি কোরবানি করার ইচ্ছা রাখে, তবে সে যেন জিলহজ্জ মাসের চাঁদ ওঠার পর থেকে কোরবানি না দেয়া পর্যন্ত তার চুল ও নখ না কাটে।"
— (সহীহ মুসলিম: ৫২৩৩, আবু দাউদ: ২৭৯১, ইবনে মাজাহ: পৃষ্ঠা ২২৭)

সুতরাং, যাঁরা কোরবানি করার নিয়ত করেছেন, তাঁরা ২৭ মে ২০২৫ তারিখ থেকে কোরবানি সম্পন্ন হওয়া পর্যন্ত চুল ও নখ কাটা থেকে বিরত থাকুন।

আসুন আমরা এই সুন্নাহ পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি।

Rappel important pour ceux qui ont l’intention de faire le sacrifice (Qurbani) :

En France, selon le calendrier suivi par l’Arabie Saoudite, le croissant de lune annonçant le mois de Dhoul-Hijja pourrait apparaître le 27 mai 2025.

À l’occasion du sacrifice, notre bien-aimé Prophète Muhammad (paix et bénédictions sur lui) nous a recommandé de suivre une sunnah importante. Il a dit :

« Lorsque l’un d’entre vous veut offrir un sacrifice, qu’il ne coupe ni ses cheveux ni ses ongles à partir de l’apparition de la nouvelle lune de Dhoul-Hijja jusqu’au moment où il aura accompli son sacrifice. »
— (Sahih Muslim : 5233, Abou Daoud : 2791, Ibn Majah : p. 227)

Par conséquent, ceux qui ont l’intention de faire le Qurbani doivent éviter de se couper les cheveux et les ongles à partir du 27 mai 2025 jusqu’à l’accomplissement du sacrifice.

আসসালামু আলাইকুমবাংলাদেশ ইওথ ওয়েলফেয়ারঅর্গানাইজেশন ব্রুতাইনের শিক্ষা কার্যক্রমে বাংলা ভাষা থেকে ফরাসি ভাষা শিক্ষা কোর্স ...
17/04/2026

আসসালামু আলাইকুম

বাংলাদেশ ইওথ ওয়েলফেয়ার
অর্গানাইজেশন ব্রুতাইনের শিক্ষা কার্যক্রমে বাংলা ভাষা থেকে ফরাসি ভাষা শিক্ষা কোর্স ৫ম ব্যাচ DELF A2 ক্লাস শুরু হবে মে ২০২৬ থেকে।

বিস্তারিত : 📞 +33 6 02 73 20 49
📞 +33 6 74 15 21 36

আসন সংখ্যা সীমিত, দ্রুত যোগাযোগ করুন।

অভিনন্দন বার্তাআলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BYWOB এর উদ্যোগে পরিচালিত বাংলা থেকে ফ্রেঞ্চ ভাষা ...
11/04/2026

অভিনন্দন বার্তা

আলহামদুলিল্লাহ!
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BYWOB এর উদ্যোগে পরিচালিত বাংলা থেকে ফ্রেঞ্চ ভাষা শিক্ষা কোর্স এ সফলভাবে উত্তীর্ণ ৫ জন শিক্ষার্থীদের মাঝে DELF A2 র সার্টিফিকেট আনুষ্ঠানিকতার মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

শিক্ষার্থীদের এই অভাবনীয় সাফল্য, আমাদের পুরো কমিউনিটির জন্য একটি গর্বের অর্জন। পরিশ্রম, নিয়মিত অনুশীলন এবং শিক্ষকের সঠিক দিকনির্দেশনার সমন্বয়ে এই সুন্দর সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

আমরা আশা করি, এই অনন্য অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতে আরও অনেকেই আমাদের এই কোর্স থেকে ফ্রেঞ্চ ভাষায় দক্ষতা অর্জন করে ব্যক্তিগত, সামাজিক ও প্রফেশনাল জীবনে উপকৃত হবেন, ইনশাআল্লাহ।

সফল শিক্ষার্থীদের কে BYWOB পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। আপনাদের আগামীর পথচলা আরও সফল, সুন্দর ও উজ্জ্বল হোক—এই কামনায়।

BYOWB🇧🇩🇫🇷
প্রচার বিভাগ।

Adresse

Rennes
35000

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Bangladesh Youth Welfare Organization Bretagne publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Raccourcis

Partager