05/09/2026
গাজীপুরে বিদ্যুৎ বিলের কী সমস্যা, সেটা জানার জন্য গণমাধ্যমে খোঁজাখুঁজি করেও পেলাম না। সারা দিন ও রাত চেষ্টা করেও একটি সংবাদ পেলাম না।
বিদ্যুৎ বিলে কী হয়েছে? এটা অবশ্যই জানতে হবে । এমন কী হয়েছে ওনার বিদ্যুৎ বিলে যে, রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্ম পরিচয় নিয়েই প্রশ্ন তুলেছেন ? আর, ভাষার সীমাহীন ব্যবহার করে গালিগালাজ তো আছেই !
১ মিনিট ২৪ সেকেন্ডের ভিডিওতে তিনি বললেন, "এক মাসে ৪ হাজার, আরেক মাসে ৫ হাজার। মোট ১০ হাজার টাকা খরচ হয়েছে।"
বাস্তবে, তার উল্লেখ করা দুই মাসের বিল যোগ করলে, ৯ হাজার টাকা হয়। তিনি বলেছেন, ১০ হাজার টাকা। এখানে একটি প্রশ্ন ?
আচ্ছা, তিনি কিন্তু বলেন নাই যে, 'মিটারে আছে ৩ হাজার টাকা, বিল করেছে ৪ হাজার টাকা'। এমন কোন অনিয়ম বা অসঙ্গতি বা সমস্যা আসলে কী, তা কিন্তু পুরো ভিডিওতে নেই!
যে বিদ্যুৎ বিল নিয়ে এতো কিছু, সেই বিদ্যুৎ বিলের সমস্যা কী, তা জানা দরকার। গ্রাহকের বা নাগরিকের ক্ষোভ প্রকাশের স্বাধীনতা আছে , গালিগালাজ করার স্বাধীনতাও দিয়ে দিচ্ছেন। দেন। জন্ম পরিচয় নিয়ে আপত্তিকর মন্তব্য বা প্রশ্ন তোলার স্বাধীনতাও দিয়ে দিচ্ছেন, দেন।
কিন্তু কানে হাত দেয়ার কেউ নেই? কাভার করা বা সমন্বয় করা এক জন সাংবাদিকের মনে এই প্রশ্ন আসেনি? একটি গণমাধ্যমের কর্তা ব্যক্তিরা কি এই বিষয়ে সংশ্লিষ্ট রিপোর্টারের কাছে জানতে চাননি ? আপনাদের পাঠক ও দর্শকদের জানার আগ্রহ আছে। টাকা দিয়ে খবর কিনেই তো দেখি ও পড়ি। তাহলে, এই রহস্য উদঘাটন করে জানানোর কোনো গণমাধ্যম নেই?
হয়তো নেই। হয়তো থেকেও নেই!
আমি খাদ্যের বিনিময়ে কাজ করতে প্রস্তুত। আমার গাড়ীর তেল খরচ ও দুপুরে ৩/৪ জনের ভাত খাওয়ার টাকা দিলে, বিদ্যুৎ বিলের কী হয়েছে, তা জানানোর চেষ্টা করতে পারি। কেউ কি আগ্রহী আছেন? যদি মনে করেন যে, মূল বিষয় জানতে হবে, আমাকে ভাড়ায় খাটাতে পারেন। সাথে আরো ২/৩ জন। আমি উদঘাটন করতে চাই, ইনশাআল্লাহ।
ও...., একটা বিষয় এখন খেয়াল করলাম । কেন গণমাধ্যমের মনে ঐসব প্রশ্ন জাগে নাই। এখানে ভুক্তভোগী হচ্ছেন জনাব তারেক রহমান। গণমাধ্যমের সঙ্গে আগের জনমে নাকি, ওনাদের জমি জমা নিয়ে বিরোধ ছিল। তাই, প্রজন্ম থেকে প্রজন্ম সেই খেসারত দিতেই হচ্ছে। এজন্য ন্যায্য অধিকার টুকুও গণ্যমাধ্যম দিতে চায় না, দিচ্ছে না!