বৈঠক প্রতিদিন

বৈঠক প্রতিদিন Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বৈঠক প্রতিদিন, Social service, Aftab Ali Park, London.

17/08/2026

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদীকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে গেল পুলিশ...

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু’র বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়েছে ঠিক কতোটুকু? : একটি সমীক্ষাইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলে...
17/08/2026

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু’র বুদ্ধিবৃত্তিক বিকাশ হয়েছে ঠিক কতোটুকু? : একটি সমীক্ষা

ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব বলেছেন, ব্যাটারিচালিত অটোরিকশার কারণে নাকি দেশে বিদ্যুতের চাহিদা হঠাৎ বেড়ে গেছে। কথা শুনে মনে হলো, বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এমন একজন, যিনি গ্রিড ম্যানেজমেন্টের প্রাথমিক অঙ্কটুকুও বোঝেন না, অথবা বোঝেন কিন্তু জেনে-শুনে দেশবাসীকে বোকা বানাতে চান। দুটোই তো ব্যাপক শরমের বিষয়।

একটা সহজ হিসাব করি। ব্যাটারিচালিত অটোরিকশার গড় চার্জিং ক্যাপাসিটি দেড় থেকে দুই কিলোওয়াট। দেশে এসব অটোরিকশার সংখ্যা আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ লাখ। সবগুলো একসঙ্গে চার্জে বসলে চাহিদা দাঁড়ায় আট থেকে দশ হাজার মেগাওয়াটের মতো, এটা ঠিক। কিন্তু সমস্যা হলো, এই সংখ্যাটা রাতের অফ-পিক আওয়ারে ছড়িয়ে থাকে, আর গ্রিডের মোট সক্ষমতা ধরা হয়েছে অন্তত পনেরো থেকে ষোলো হাজার মেগাওয়াট। তাহলে অটোরিকশা কি আসলেই সমস্যা, নাকি সমস্যা হলো মন্ত্রণালয়ের চাহিদা পূর্বাভাস আর জ্বালানি আমদানির সক্ষমতা নেই? জানতেন না আপনারা? প্রস্তুতি কোথায়? আর না জানলে ওই চেয়ারে বসে আছেন কেন?

তার চেয়ে বড় কথা, অটোরিকশার চার্জিং লোডকে যদি সরকার নিয়ন্ত্রিত সোলার মাইক্রো-গ্রিড, টাইম-বেজড মিটারিং বা ডেডিকেটেড ইভি চার্জিং ফিডারের আওতায় আনা হতো, তাহলে এটা জাতীয় গ্রিডের বোঝা তো হতো-ই না, বরং সাশ্রয়ের উৎস হতে পারত। কিন্তু সেটা তো করতে গেলে কাজ করতে হয়, পলিসি ভাবতে হয়, মাথা খাটাতে হয়। এ সরকারের সেই অভ্যেসটাই নেই। কাজের বদলে অজুহাত, পরিকল্পনার বদলে অপপ্রচার।

আরেকটা বিষয় স্পষ্ট করা দরকার। এই অটোরিকশাগুলোর বেশিরভাগই চলে সীসা-অ্যাসিড ব্যাটারিতে। সেগুলো চার্জ নেয় রাতের লো-ডিমান্ড সময়ে। দিনের পিক আওয়ারে তো এই অটোগুলো রাস্তায় চলেই, চার্জও করে না। তাহলে দিনের লোডশেডিংয়ের দায় অটোরিকশার ঘাড়ে চাপাচ্ছেন কীভাবে? যারা দিনের বেলা শিল্পকারখানা আর সেচের পাম্পে বিদ্যুৎ পাচ্ছে না, তাদের উদ্দেশে বলছেন, রাতে অটো চার্জ দেওয়ায় তোমাদের দিনের কারখানা বন্ধ। এটা অদ্ভুত এক ফালতু যুক্তি, যেটা শুধু অজ্ঞতা দিয়েই ব্যাখ্যা করা যায়, নয়তো ইচ্ছাকৃত বিভ্রান্তি।

বাস্তব চিত্র হলো, স্থানীয় গ্যাস সংকটে বিদ্যুৎকেন্দ্র বন্ধ, কয়লার দাম বাড়ায় উৎপাদন কম, ডলার সংকটে জ্বালানি আমদানি ব্যাহত, আর বড় বড় গোপন চুক্তিতে দুর্নীতি। এসব কারণেই উৎপাদন ঘাটতি। কিন্তু এই সরকার কখনো নিজেদের ব্যর্থতা স্বীকার করে না। ২০০১ থেকে ২০০৬, বিএনপির সেই চেনা চেহারা, দুর্নীতি আর অপশাসনের পেটেন্ট করা কায়দা। তখনো গ্যাসের দাবিতে আন্দোলনে সাধারণ মানুষ মারা গেছে, বিদ্যুতের অভাবে শিল্প ধুঁকেছে, আর মন্ত্রীরা মিডিয়ায় এসে উদ্ভট অজুহাত দিয়েছে। ২০২৬ সালে দাঁড়িয়ে দেখি, প্রজেক্টর বদলেছে, পর্দার ছবি একই। জনগণের দুর্ভোগ নিয়ে ঠাট্টা করার সাহস শুধু বিএনপিই দেখাতে পারে।

তাই মন্ত্রী সাহেবকে বলব, অটোরিকশা চালকদের দোষ দিয়ে বিদ্যুৎ ঘাটতি ঢাকতে পারবেন না। যারা সারাদিন খেটে রাতে একবার ব্যাটারি চার্জ দেন, তারা দেশের গ্রিড ধ্বংস করছেন না, করছেন জীবিকা চালানোর চেষ্টা। আসল গ্রিড ধ্বংস করছে মন্ত্রণালয়ের অদক্ষতা, নীতিনির্ধারণের ব্যর্থতা আর দায় এড়ানোর পুরোনো অভ্যাস। অটোরিকশা বন্ধ করে দিলেও আপনার বিদ্যুতের সংকট যাবে না, যাবে তখনই যদি আপনারা ক্ষমতা ছেড়ে দেশটাকে রেহাই দেন।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠিত মালয়েশিয়া আওয়ামী যুবলীগের। ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতি...
17/08/2026

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস অনুষ্ঠিত মালয়েশিয়া আওয়ামী যুবলীগের।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫১তম শাহাদাত বার্ষিকা উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে - বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখা - বাংলাদেশ আওয়ামী যুবলীগ মালয়েশিয়ার শাখার আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির) এর সভাপতিত্বে, আহবায়ক কমিটির সদস্য শরীফ আহমেদ রাজু ও আবদুল হাকিম ভূইয়ার সঞ্চালনায় - বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।

পৃথক পৃথক আরো দোয়া ও মিলাদ মাহফিল করেন -
আওয়ামী যুবলীগ মালয়েশিয়াস্থ কেলাং শাখা - ইসহাক আহমেদ জজ ও ফয়সাল বেপারীর নেতৃত্বে ও আওয়ামী যুবলীগ কামপুংজাওয়া শাখা - লাম মিয়া হাওলাদার ও সোরাপ দেওয়ানের নেতৃত্বতে।

শোক সভায় বক্তৃতারা বলেন শোককে শক্তিতে রুপান্তরিত করাই তাদের মূল লক্ষ - শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে বলে আশা বাদী।

১৭ই আগস্ট ‘সিরিজ বোমা হামলা দিবসে’ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতিপ্রিয় দেশবাসী,১৭ই আগস্ট...
16/08/2026

১৭ই আগস্ট ‘সিরিজ বোমা হামলা দিবসে’ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার বিবৃতি

প্রিয় দেশবাসী,
১৭ই আগস্ট, ২০০৫ সালের এই দিনে তৎকালীন বিএনপি-জামাত জোট সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) দেশের ৬৩টি জেলায় একযোগে ৫০০ স্থানে বোমা হামলা চালায়। সিরিজ বোমা হামলাসহ তৎকালীন সরকারের আমলে প্রাণঘাতী বেশ কয়েকটি জঙ্গি হামলার উদ্দেশ্য ছিল অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশকে একটি অকার্যকর ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করা।

বাংলাদেশ আওয়ামী লীগ যখনই সরকারের দায়িত্বে ছিল, তখনই উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করে। আমাদের সরকারের সময়ে বিশেষায়িত আইনশৃঙ্খলা বাহিনীর বীরত্বপূর্ণ অভিযানের মাধ্যমে জঙ্গি আস্তানাগুলো ধ্বংস করা হয়, শীর্ষ মাস্টারমাইন্ডদের বিচারের আওতায় আনা হয় এবং জনগণের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়।

২০২৪ সালের ৫ই আগস্টে ষড়যন্ত্রমূলক সহিংস আন্দোলনে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের পর থেকে ক্ষমতাসীনদের আশকারা ও তোষণনীতির কারণে দেশে আবারও উগ্রবাদীদের বিপজ্জনক পুনরুত্থান ঘটছে। বিচার প্রক্রিয়ার মাধ্যমে দণ্ডপ্রাপ্ত ও গ্রেপ্তারকৃত শীর্ষ জঙ্গি ও চিহ্নিত শত শত সন্ত্রাসীদের একে একে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। এসব চিহ্নিত শীর্ষ জঙ্গীদের মুক্তি এবং উগ্রপন্থী দলগুলোর প্রকাশ্য তৎপরতা আমাদের জাতীয় নিরাপত্তা, জনজীবনের শান্তি এবং বহু ত্যাগে অর্জিত আন্তর্জাতিক ভাবমূর্তিকে চরম হুমকির মুখে ঠেলে দিয়েছে।

আমি দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি- অপশক্তির চক্রান্ত সম্পর্কে সজাগ থাকুন। উগ্রবাদ ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন আবারও আমাদের প্রিয় মাতৃভূমিকে গ্রাস করতে না পারে, সেজন্য দেশের প্রতিটি নাগরিককে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

16/08/2026

মালয়েশিয়া যুবলীগ এর ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন।

১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৫১তম শাহাদাত বার্ষিকা উপলক্ষে বিশেষ দোয়া ও আলোচনা সভার আয়োজন করেছে - বাংলাদেশ আওয়ামী যুবলীগ, মালয়েশিয়া শাখা - আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম (জহির) এর সভাপতিত্বে ও শরীফ আহমেদ রাজু - আবদুল হাকিম ভূইয়ার সঞ্চালনায় - দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ।
এছাড়া প্রদেশ শাখা মালয়েশিয়াস্থ কেলাং ও কামপুংজাওয়া শাখা অনুষ্ঠিত হয় জাতীয় শোক দিবস অনুষ্ঠিত হয়।

বক্তৃতারা শোককে শক্তিতে রুপান্তরিত করে জননেত্রী শেখ হাসিনা কে বাংলার মাঠিতে ফিরে আনার জন্য জন্য শপথ গহন করেন।

বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি স/ন্ত্রা/সে/র বিচার চাইমনে করে দেখুন তো সার্বিক পরিস্থিতিটা চেনা চেনা লাগছ...
16/08/2026

বিএনপি-জামাতের লুটেরা জোটের পতন চাই, জ্বালানি স/ন্ত্রা/সে/র বিচার চাই

মনে করে দেখুন তো সার্বিক পরিস্থিতিটা চেনা চেনা লাগছে কিনা! ২০০১-০৬ মেয়াদে বিএনপি-জামাত জোট সরকারের আমলে গোটা দেশ যখন গ্যাসের অভাবে অন্ধকারে ডুবে ছিল, তখন শিল্পপতিদের দুয়ারে দুয়ারে ঘুরতে হতো। সেই একই গ্যাস সংকটের বিভীষিকা নিয়ে ২০২৬ সালের আগস্টে দাঁড়িয়ে আবারও সেই দোসররা। নারায়ণগঞ্জ এখন যেনো শিল্পাঞ্চলের মৃত্যু উপত্যকা। বিএনপির দুর্নীতি আর জামাতের চাঁদাবাজির কাছে জিম্মি দেশের রপ্তানি খাত।

মহেশখালীর এলএনজি টার্মিনাল বসিয়ে দেয়ার পর থেকে সরবরাহ লাইনে বারবার ছেদ পড়ছে। জ্বালানি খাতে এই অদক্ষতার মহড়া চলছে পুরোদমে। দেড়শো ডাইং কারখানার চাকা বন্ধ। ৩০ টন সক্ষমতার মিলে এখন ১ টনও উৎপাদন ভাগ্যে জুটছে না। এই সুযোগে সিএনজি সিলিন্ডারের পথও বন্ধ করে দিয়ে শিল্পকে পুরোপুরি পঙ্গু করে দেয়া হয়েছে।

থেমে আছে কাটিং, সেলাই আর ফিনিশিং। টাইমমতো শিপমেন্ট দিতে না পারায় বিদেশি ক্রেতারা চুক্তি ভেঙে বিল থেকে কেটে নিচ্ছে ১০ শতাংশ। বাংলাদেশের সুনাম তলানিতে। অর্ডার চলে যাচ্ছে ভিয়েতনাম আর ভারতে। অথচ এই গ্যাস সংকট কাটিয়ে উৎপাদনে ফেরার কোনো ম্যাজিক প্ল্যান সরকারের কাছে নেই। ব্যবসায়ীরা বলছেন, ইতিমধ্যেই এক বিলিয়ন ডলারের ক্ষতি হয়ে গেছে।

উৎপাদন নেই তবু কারখানা খোলা রেখে শ্রমিকের বেতন আর ব্যাংক ঋণের কিস্তি গুনতে হচ্ছে মালিকদের। অস্তিত্ব রক্ষায় কারখানা বন্ধ করে দিচ্ছেন অনেকে। গত এক বছরেই নারায়ণগঞ্জে দুই ডজনের বেশি পোশাক কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়ে সাড়ে পাঁচ হাজার শ্রমিক পথে বসেছেন। বিসিক এলাকায় ২৫৬ কারখানার ১২২টিই বন্ধ। যারা টিকে আছে তারাও ছুটি সমন্বয়ে ডুবন্ত জাহাজ বাঁচানোর মরিয়া চেষ্টা করছে।

বিএনপি-জামাত জ্বালানি খাতকে ধ্বংস করে লুটপাটের যে রাজনীতি চালিয়ে যাচ্ছে, আর তার বলি হচ্ছে দেশের লাখ লাখ শ্রমিক ও উদ্যোক্তা। ২০০১-০৬ এর বিভীষিকা আবারও ফিরিয়ে এনেছে তারাই, যারা বারবার ক্ষমতায় এলে দেশকে পিছিয়ে দেয়ার শপথ নেয়।

16/08/2026

৪ আগস্ট রাতের মিটিং-আর্মির বেঈমানি! সব বিষয়ে মুখ খুললেন মনিরুল
#মনিরুল_ইসলাম
#বাংলাদেশসেনাবাহিনী
#শেখহাসিনা

15/08/2026

হাজারো মানুষের উপস্থিতিতে লন্ডনে আলতাব আলী পার্কে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিশাল শোক সমাবেশ—মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর

Address

Aftab Ali Park
London

Website

Alerts

Be the first to know and let us send you an email when বৈঠক প্রতিদিন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category