27/02/2023
ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার মতবিনিময় সভা অনুষ্ঠিত
-----------------------------------------
বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ঢাকা মহানগর উত্তরের ভাটারা থানার উদ্যোগে আজ ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
ভাটারা থানার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি আব্দুল হকের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ নুর নবী জনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সেক্রেটারি আব্দুল ওয়াজেদ ।
প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মুহাম্মদ নুর নবী জনি বলেন, বিডিপি প্রতিষ্ঠিত হয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করার জন্য। সমাজের সকল প্রকার অসঙ্গতি ও বৈষম্য দূর করে শান্তিপূর্ন একটা সমাজ বিনির্মাণে কাজ করে যাবে বিডিপি । তাই মানুষের সর্বাঙ্গীন কল্যাণ নিশ্চিতকরণে বিডিপির নেতাকর্মীদের নিজেদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে কাজ করে যেতে হবে।
তিনি আরো বলেন, বর্তমান সময়ের রাজনীতিবিদদের উপর মানুষের আস্থা উঠে গেছে। কারণ তাদের কথা ও কাজের মধ্যে কোন সমন্বয় নাই। সেই জায়গা থেকে বিডিপির নেতাকর্মীদের বেরিয়ে এসে মানুষের সত্যিকারের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর উত্তর সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, বিডিপির কর্মীদের সকল প্রকার অহংকার ও রিয়া মুক্ত হয়ে স্বাবলম্বী একটি বাংলাদেশ গড়তে নিজেদের সর্বোচ্চ মেধা ,শ্রম ও প্রজ্ঞাকে কাজে লাগিয়ে এগিয়ে যেতে হবে।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ভাটারা থানার সহ-সভাপতি মোহাম্মদ আবুল খায়ের ,সাংগঠনিক সম্পাদক মনির হোসেন সহ থানা বিডিপি'র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।