একদিকের ভালোবাসা

একদিকের ভালোবাসা 🥀🌙 একতরফা অনুভূতির নীরব দলিল। 🕯️🤍

একদিন এমন আসবে, যেদিন সত্যিকারের ভালোবাসার জন্য তুমি শুধু আমাকেই খুঁজবে। তবে তুমি মনে রেখো, যেদিন তোমার সত্যিকারের ভালোব...
18/08/2026

একদিন এমন আসবে, যেদিন সত্যিকারের ভালোবাসার জন্য তুমি শুধু আমাকেই খুঁজবে। তবে তুমি মনে রেখো, যেদিন তোমার সত্যিকারের ভালোবাসা প্রয়োজন হবে, সেদিন আমার কথাই তোমার সবার আগে মনে পড়বে।

কারণ এই দুনিয়াটা বদলার জায়গা আজ না হয় কাল, নিজের করা কাজের ফল প্রতিটা মানুষকে এখানেই ভোগ করে যেতে হয়; এটা ভোগ না করে কারও মৃত্যু হয় না। তবে আমার কেবল একটাই প্রার্থনা, তোমার বেলায় যেন অন্তত এমনটা না হয়।

আমি প্রায় ১০ বছর ধরে একতরফা ভালোবাসা ও সম্পর্কের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারলাম, তা হলো—তুমি একটি মানুষকে তোমার জান, পরান...
17/08/2026

আমি প্রায় ১০ বছর ধরে একতরফা ভালোবাসা ও সম্পর্কের অভিজ্ঞতা থেকে যা বুঝতে পারলাম, তা হলো—তুমি একটি মানুষকে তোমার জান, পরান, সবকিছু দিয়ে ভালোবাসবে, তোমার পুরো জীবন তাকে সমর্পণ করে দেবে; কিন্তু শেষমেশ সেই মানুষটি তোমাকে বুঝবে না, তোমার পাশে থাকবে না। কখনোই না।

সে খুব ভালো করেই জানে যে তার জন্য তুমি তোমার জীবনের সবকিছু নষ্ট করে ফেলেছ, তবুও সে একবারের জন্যও তোমার কথা চিন্তা করবে না। বরং এমন এক ভান করবে, যেন সম্পূর্ণ দোষ তোমারই ছিল!

সে নিজে একটিবারের জন্যও ভেবে দেখবে না যে এতদিন ধরে সে তোমার সাথে কী ব্যবহার করেছে, কতটা অন্যায় করেছে। অথচ দিনের পর দিন জমানো কষ্ট, রাগ কিংবা অভিমান থেকে তুমি যদি ভুল করেও কখনো একটা-দুটো কথা বলে ফেলো—ব্যাস! সেটাই তার কাছে হয়ে যাবে এক মহা অপরাধ। সহজ কথায়, সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে তোমাকে একজন জঘন্য খারাপ মানুষ বানিয়ে দেবে; যেন সবাই দেখে তোমার মতো মানুষের সাথে তার আর থাকা যায় না!

সবকিছু শেষ হওয়ার আগে সে কেবল নিজের কথা ভাববে, একটিবারের জন্যও তোমার দিকে ফিরে তাকাবে না। তুমি তার জন্য কী করেছ, তা সে ঘুণাক্ষরেও চিন্তা করবে না; তার পুরো ধ্যানজ্ঞান থাকবে শুধুই নিজের ভবিষ্যৎকে ঘিরে।

সে যদি কখনো দেখে যে তোমার কারণে তার জীবনে কোনো সমস্যা তৈরি হচ্ছে, তার কোনো স্বার্থ পূরণ হচ্ছে না, কিংবা তার চাহিদা ও মানসিকতার সাথে তোমার আর কোনো সামঞ্জস্য থাকছে না—সে খুব অনায়াসে এবং নীরবে তোমার জীবন থেকে সরে যাবে।

30/06/2026
17/06/2026

একদিন তুমি বুঝবে, ঠিকই বুঝবে।

30/05/2026

ব্লক লিস্ট হয়তো অপ্রয়োজনীয় মানুষের জন্য, কিন্তু সেখানে আজ এমন একজনের নাম যাকে নিয়ে কখনো বিরূপ কিছু ভাবিনি, বরং যার কথা এক মুহূর্তের জন্যও ভুলতে পারতাম না। যাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতাম, আজ সেই মানুষটিই আমার ব্লক লিস্টে জায়গা করে নিয়েছে।

17/05/2026

দীর্ঘ সাড়ে ৯ বছরের একতরফা ভালোবাসার শেষ উপহার— এই গানটি। সে কখনো আমার অনুভূতিটা বুঝলো না, কিন্তু আমার কষ্টগুলো আজ সুর হয়ে রয়ে গেল।

মূলত, যখন ভালোবাসার চেয়ে কষ্টের পরিমাণ বেশি হয়ে যায়, তখন মানুষ নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে শখের মানুষকে ভুলে থাকতে...
19/04/2026

মূলত, যখন ভালোবাসার চেয়ে কষ্টের পরিমাণ বেশি হয়ে যায়, তখন মানুষ নিজের মানসিক স্বাস্থ্যের কথা ভেবে শখের মানুষকে ভুলে থাকতে বাধ্য হয়। 🌙🕯️🤍🥀🥹

Address

18 Sutton Street
Shadwell

Alerts

Be the first to know and let us send you an email when একদিকের ভালোবাসা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share