Zia Cyber Force -ZCF Natore

  • Home
  • Zia Cyber Force -ZCF Natore

Zia Cyber Force -ZCF Natore Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Zia Cyber Force -ZCF Natore, .
(1)

আজ ৩১শে মার্চ, নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন এর শহীদ জিয়াউর রহমান বিপ্লব এর দশম শাহাদাৎ বার্ষিকী। গনতন্ত্র ও ভ...
31/03/2026

আজ ৩১শে মার্চ, নাটোর জেলার লালপুর উপজেলার আড়বাব ইউনিয়ন এর শহীদ জিয়াউর রহমান বিপ্লব এর দশম শাহাদাৎ বার্ষিকী। গনতন্ত্র ও ভোটাধিকার রক্ষার সংগ্রামের আওয়ামী সন্ত্রাসীদের হাতে খুন হন এই সাবেক ছাত্রদল ও যুবদল নেতা শহীদ বিপ্লব।

২০১৬ সালের ৩১শে মার্চ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়া এবং নৌকার ভোট ডাকাতির প্রতিবাদ করার কারণে প্রকাশ্যে দিবালোকে আওয়ামীলীগের সন্ত্রাসীরা জিয়াউর রহমান বিপ্লবকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

দশ বছর পূর্ণ হয়ে গেলেও এখনো বিপ্লবের পরিবার এই হত্যার বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছে হত্যাকারীদের বিচারের দাবি নিয়ে। আসামিরা ফ্যাসিস্ট আদালত থেকে স্থায়ী জামিনে মুক্ত তাই এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াই যা বিপ্লবের পরিবারের জন্য খুবই কষ্টের।

শহীদ বিপ্লব ছিলেন একজন দিন মজুর। দিন এনে দিন খেয়ে কোনো রকম ১ ছেলে ও ১মেয়ের পড়াশোনার খরচ ও সংসার পরিচালনা করতো। ২০১৬ সালে যখন শহীদ বিপ্লব নিহত হন তখন শহীদ বিপ্লবের ছেলে দশম শ্রেণির ছাত্র এবং মেয়ে পঞ্চম শ্রেণির ছাত্রী ছিলো। বিপ্লবের স্ত্রী আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় ছেলে মেয়ে ২টা আকড়ে ধরে আছেন এবং বিচারের জন্য আদালতের বারান্দায় ঘুরছে।

শহীদ বিপ্লবের স্ত্রী, সন্তান এবং শুভাকাঙ্ক্ষীদের দাবি বিপ্লবের হত্যাকারীদের অতিদ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই অসহায় পরিবার এর পূর্ণবাসন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে তারা সাহায্য প্রার্থী। বিগত সকল রমজানের ঈদে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার পেয়ে তারা অত্যন্ত খুশি এবং তারা প্রত্যাশা করে এখন জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তাই তাদের স্থায়ী ভাবে পূর্ণবাসনের জন্য এবং হত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে যথাযথ ব্যবস্থা নিবেন।

নাটোরের লালপুর উপজেলায় টিউশন পড়াতে গিয়ে  ছাত্রীর মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা ...
09/03/2026

নাটোরের লালপুর উপজেলায় টিউশন পড়াতে গিয়ে ছাত্রীর মায়ের সঙ্গে আপত্তিকর অবস্থায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা সভাপতি এলাকাবাসীর হাতে আটক হয়েছেন।
ঘটনাটি ঘটে গত ২০ ফেব্রুয়ারি, লালপুর উপজেলার বালিতিতা ইউনিয়নের ইসলামপুর গ্রামে। অভিযুক্তের নাম মোঃ সাদ্দাম হোসেন। তিনি ওই এলাকার এক তোশিলদারের নাতিকে টিউশন পড়াতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, টিউশনের সুবাদে শিক্ষার্থীর মায়ের সঙ্গে সাদ্দাম হোসেনের দীর্ঘদিন ধরে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে। ঘটনার দিন শিক্ষার্থীর নিজ বাড়িতে ওই নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় এলাকাবাসী তাঁকে হাতেনাতে আটক করে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার উদ্যোগ নেওয়া হয়। একপর্যায়ে প্রায় ১০ লক্ষ টাকা দেনমোহরে বিয়ের ব্যবস্থা করা হয় বলে স্থানীয় সূত্র নিশ্চিত করেছে।
এ বিষয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেনের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন রিসিভ করা সম্ভব হয়নি।
এদিকে দলীয় সূত্র জানায়, ঘটনার পরিপ্রেক্ষিতে মোঃ সাদ্দাম হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির-এর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক লিখিত বিবৃতি পাওয়া যায়নি।

07/03/2026

এই প্রথম কোনো প্রধানমন্ত্রী দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামা, পীর-মাশায়েখ এবং আপামর জনতাকে একই সুতোয় গেঁথেছেন। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ধনী-দরিদ্র, ফকির-মিসকিন থেকে শুরু করে সকল রাজনৈতিক মতাদর্শের মানুষকে তিনি আজ একই কাতারে নিয়ে এসেছেন।

সবচেয়ে বিস্ময়কর ও অসাধারণ দৃশ্য হলো তাঁর বিনয়।

দেখে মনে হচ্ছে, তিনি যেন রাষ্ট্রনায়ক নন,
বরং দেশের একনিষ্ঠ একজন 'ভলান্টিয়ার'।

যেখানে সম্মানীয় আলেম-ওলামাগণ আসীন হয়ে পরম মমতায় কথা বলছেন,
আর তিনি নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকের খোঁজ-খবর নিচ্ছেন এবং তাঁদের কথা শুনছেন।

তাঁর এই অন্তর্ভুক্তিমূলক নেতৃত্ব, অনন্য উদারতা এবং সেবকের এই অমায়িক রূপ দেশের প্রতিটি স্তরের মানুষের মাঝে এক অভূতপূর্ব ঐক্যের সেতুবন্ধন তৈরি করেছে।

মোট সম্পদ ১৫ লাখ, তবুও ব্যবহার করেন লাখ টাকার ফোন, ১০ লাখের পিস্তল ও অর্ধ লাখের ঘড়ি!অনেকে বিশ্বাস করেন আসিফ মাহমুদ অর্থ ...
05/03/2026

মোট সম্পদ ১৫ লাখ, তবুও ব্যবহার করেন লাখ টাকার ফোন, ১০ লাখের পিস্তল ও অর্ধ লাখের ঘড়ি!

অনেকে বিশ্বাস করেন আসিফ মাহমুদ অর্থ আত্মসাৎ করেছেন। আসুন কারণগুলো যেনে নিই:

আমাদের সবার পরিচিত সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ! উপদেষ্টা হওয়ার আগে অর্থাৎ ৮ আগস্ট ২০২৪ ছিলেন হাজার পতি। উপদেষ্টা হওয়ার পর লাখপতি হয়েছেন। সরকারিভাবে প্রকাশিত সম্পদ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত তার কোন সম্পদ ছিল না। ২০২৫ সালের ১০ ডিসেম্বর আসিফ মাহমুদ পদত্যাগ করার সময় তার ১৫ লাখের সম্পদের একটি হিসাব জমা দেন।

একজন মানুষের মোট সম্পদ যদি ১৫ লাখ টাকা হয়। এই টাকা থেকে তিনি কীভাবে ১১৪০০০ টাকার ফোন ব্যবহার করেন? প্রায় অর্ধলাখ টাকার স্মার্টওয়াস ব্যবহার করেন? তিনি যে পোশাকটি পরিধান করে তার প্রতিটির মূল্য প্রায় ২০-২৫ হাজার!। এছাড়া আমরা সবাই জানি নিজের নিরাপত্তার জন্য আসিফ লাইসেন্সকৃত অস্ত্র ব্যবহার করেন। বাংলাদেশের ক্ষেত্রে বৈধ অস্ত্রের ডিলারদের মাধ্যমে একটি ভালো মানের এনপিবি পিস্তল ক্রয় করতে সাধারণত ৮ থেকে ১০ লাখ টাকা বা তার বেশি খরচ হতে পারে। এছাড়া বার্ষিক নবায়ন ফি ২০,০০০ টাকা। সেই সঙ্গে লাইসেন্স পাওয়ার পূর্বশর্ত হিসেবে আসিফ মাহমুদকে গত ৩ অর্থবছরে বছরে গড়ে অন্তত ৩ লাখ টাকা আয়কর দিতে হয়েছে!

সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক সংগঠন দুদকের কাছে আসিফ মাহমুদের বিরুদ্ধে ১,০০০ কোটি টাকার দুর্নীতির লিখিত অভিযোগ দুদকে জমা দিয়েছে। এখন দেখা যাক দুদক তদন্ত করে কী জানায়!

আলহামদুলিল্লাহ্,জাতীয় সংসদের হুইপ হলেন ৫৯ নাটোর ২ এর সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
02/03/2026

আলহামদুলিল্লাহ্,
জাতীয় সংসদের হুইপ হলেন ৫৯ নাটোর ২ এর সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

28/02/2026

মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল এর সংবর্ধনা অনুষ্ঠান।

28/02/2026

খুলনা জেলা যুবদলের নেতা- রুপসা উপজেলার মুরাদ হোসেনকে রগ কেটে হত্যা করা হয়েছে,খুনির কোন দল নাই,এই হত্যাসহ সকল খুনের বিচার চাই, জামায়াত শিবিরের নৈরাজ্য শুরু হয়ে গেছে।

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে ফ্যামিলি কার্ড বিষয়ে সভা। সভাপতিত্ব করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক...
24/02/2026

বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ সভাকক্ষে ফ্যামিলি কার্ড বিষয়ে সভা। সভাপতিত্ব করছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

নারী ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বাংলাদেশ সচিবালয়
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ইং

জনকণ্ঠ । Janakantha
22/02/2026

জনকণ্ঠ । Janakantha

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল।।।Daily Jugantor
22/02/2026

সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল।।।
Daily Jugantor

শিল্পকলা একাডেমিতে প্রোগ্রামে যাওয়ার পথে রাস্তায় জ্যামে আটকে পড়েন দুই মন্ত্রী।প্রোগ্রামের বিলম্ব এড়াতে মন্ত্রী মহোদয়গ...
22/02/2026

শিল্পকলা একাডেমিতে প্রোগ্রামে যাওয়ার পথে রাস্তায় জ্যামে আটকে পড়েন দুই মন্ত্রী।
প্রোগ্রামের বিলম্ব এড়াতে মন্ত্রী মহোদয়গন নিতাই রায় এবং প্রতিমন্ত্রী মহোদয় আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ,গাড়ি থেকে নেমে রিকশাযোগে দ্রুত প্রোগ্রামে পৌঁছান।
Zia Cyber Force-ZCF

Address


Alerts

Be the first to know and let us send you an email when Zia Cyber Force -ZCF Natore posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Zia Cyber Force -ZCF Natore:

  • Want your organization to be the top-listed Government Service?

Share