02/09/2026
🏥💉 মানবসেবায় ৩৯ নং ওয়ার্ড - বিনামূল্যে মেগা স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল! 🙏✨
সেবাই সংগঠন, সেবাই সংস্কার 🙏
#মেগা_স্বাস্থ্য_শিবির
আজ বড়দোয়ালী মন্ডলের অন্তর্গত ৩৯ নং ওয়ার্ডের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়।
প্রতি বছরের ন্যায় এবছরও এই শিবিরে এলাকার শতাধিক সাধারণ মানুষ বিনামূল্যে 🩸 রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, প্রেসার মাপা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ গ্রহণ করেন।
আজকের এই বিশেষ অনুষ্ঠানে যাঁদের উপস্থিতি আমাদের ধন্য করেছে :-
🔹 প্রধান অতিথি 🎖️ - রাজ্য পুলিশের প্রাক্তন IGP তথা ত্রিপুরা রেডক্রস সোসাইটির মাননীয় চেয়ারম্যান শ্রী বি.কে. রায় মহোদয়।
🔹 বিশেষ অতিথি 🌟 -
১) প্রদেশ বিজেপি ডাক্তার সেলের কনভেনার ডাঃ সুশান্ত রায় মহোদয়। 👨⚕️
২) আশ্রমপাড়া হেলথ সেন্টারের মেডিকেল অফিসার ডাঃ রণিতা ঘোষ মহোদয়া। 👩⚕️
৩) বিশিষ্ট শিক্ষাবিদ শ্রী রূপজিৎ দাস মহোদয়। 📚
৪) এ.ডি.নগর বিদ্যাজ্যোতি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষিকা শ্রীমতি শিমা রানী সরকার মহোদয়া। 👩🏫
৫) অরবিন্দ সংঘের মাননীয় সচিব শ্রী সুপ্রিয় ঘোষ মহোদয়। 🤝
এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ডের সকল বুথ সভাপতি ও দেবতুল্য কার্যকর্তাগণ, যাদের অক্লান্ত পরিশ্রমে 💪 আজকের এই শিবির সাফল্যমন্ডিত হয়েছে।
৩৯ নং ওয়ার্ডবাসীর সুস্বাস্থ্য কামনায় তাদের এই প্রয়াসকে জানাই আন্তরিক ধন্যবাদ। ❤️
ভারত মাতা কি জয়! 🇮🇳🙏
Dr.Manik Saha Abhishek Debroy Ashim Bhattacharjee Dipak Majumder Shyamal Kumar Deb