Health & Family Welfare Department -Govt. of Tripura

Health & Family Welfare Department -Govt. of Tripura The Government recognizes that investing in health results in invaluable gains in human development. Health and Family Welfare Department, Governm

It has as its goal the improvement of health of its people and equitable access to good quality health care.

দক্ষিণ জেলার কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বীরেন্দ্রনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আওতাধীন বিভিন্ন বিদ্যা...
03/09/2026

দক্ষিণ জেলার কোয়াইফাং প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে বীরেন্দ্রনগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরের আওতাধীন বিভিন্ন বিদ্যালয়ে এবং শ্রীকান্তবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরের অধীন দুর্গম এলাকায় স্বাস্থ্যকর্মীরা গত ২ সেপ্টেম্বর, ২০২৬ শিশুদের এমআর (হাম ও রুবেলা) টিকাকরণ প্রদান করেন।

গোমতী জেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য সুরক্ষা যৌথ অভিযানজনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার ...
03/09/2026

গোমতী জেলায় জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য সুরক্ষা যৌথ অভিযান

জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে গোমতী জেলার উদয়পুরের মাতাবাড়ি এলাকায় গত ৩ সেপ্টেম্বর, ২০২৬ স্বাস্থ্য, খাদ্য সুরক্ষা এবং ওজন ও পরিমাপ দপ্তরের উদ্যোগে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। গোমতী জেলা স্বাস্থ্য আধিকারিক ডাঃ শুভেন্দু দেববর্মার নেতৃত্বে এই অভিযানে মাতাবাড়ী এলাকায় তিনটি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান, একটি শপিং মল এবং একটি হোটেল পরিদর্শন করা হয়।
অভিযানকালে আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলিতে খাদ্য উৎপাদনের পরিবেশ, প্যাকেজিং, লেবেলিং এবং খাদ্যপণ্যের মান সংক্রান্ত বিষয়গুলি পরিদর্শন করা হয়। পরিদর্শনে কয়েকটি প্রতিষ্ঠানে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ যথাযথভাবে উল্লেখ না থাকা এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ঘাটতি লক্ষ্য করা যায়। এছাড়াও কিছু ক্ষতিকারক খাদ্য রং ও মজুত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়। খাদ্য সুরক্ষা বিধি যথাযথভাবে অনুসরণ না করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি আর্থিক জরিমানাও করা হয়। স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত না হওয়া পর্যন্ত ৩টি আইসক্রিম উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও অভিযানকালে একটি শপিং মলে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য মজুত থাকার বিষয়টি নজরে আসে। সংশ্লিষ্ট খাদ্যপণ্যগুলি বাজেয়াপ্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। এদিকে একটি হোটেলের ফ্রিজ থেকে উদ্ধার হওয়া বাসি খাদ্য ও মশলা নষ্ট করে দেওয়া হয়। পাশাপাশি খাদ্যপণ্যের গুণমান যাচাইয়ের জন্য নমুনা সংগ্রহ করা হয়।

এই অভিযানকালে খাদ্য ব্যবসায়ীদের প্রতি খাদ্য সুরক্ষা বিধি, প্যাকেজিং ও লেবেলিং সংক্রান্ত নিয়ম এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও এই ধরনের নিয়মিত পরিদর্শন ও নজরদারি অভিযান অব্যাহত থাকবে। সেই সঙ্গে সাধারণ নাগরিকদেরও খাদ্যপণ্য ক্রয় করার সময় উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, প্যাকেজিং ও লেবেল দেখে খাদ্যপণ্য ক্রয় করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

জিবিপি হাসপাতালে দ্বিতীয় ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতিতে কৃত্রিম গর্ভধারণে সন্তান লাভউত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি ম...
03/09/2026

জিবিপি হাসপাতালে দ্বিতীয় ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন পদ্ধতিতে কৃত্রিম গর্ভধারণে সন্তান লাভ

উত্তর পূর্বাঞ্চলের গুয়াহাটি মেডিক্যাল কলেজের পর দ্বিতীয় রাজ্য হিসেবে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল অ্যান্ড জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ চিকিৎসকগণ ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) পদ্ধতিতে কৃত্রিম গর্ভধারণ-এ সফলতার নজির সৃষ্টি করেছে। সদর মহকুমার প্রতাপগড়ের জনৈক মহিলার (২৬) বিয়ের পর বিগত আট বৎসর যাবৎ বন্ধ্যাত্বের সমস্যায় ভুগছিলেন। তারপর গত ২০২৫ সালে আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) জয়ন্ত রায়ের তত্ত্বাবধানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ অভিজিৎ শীল তাঁর চিকিৎসা শুরু করেন। গত ২১ নভেম্বর ২০২৫ মহিলার ইন-ফার্টিলিটি ট্রিটমেন্ট অর্থাৎ আইভিএফ এর আগের স্টেপ ইন্ট্রাইউটেরাইন (আইইউআই) করে স্বামীর শুক্রাণু স্ত্রীর জরায়ুতে প্রতিস্থাপন করা হয় এবং তাতে মহিলার গর্ভধারণ সম্ভব হয়। বন্ধ্যাত্বের চিকিৎসায় ইন্ট্রাইউটেরাইন ইনসেমিনেশন (আইইউআই) হল একটি কৃত্রিম গর্ভধারণ প্রক্রিয়া যাতে স্বামীর শুক্রাণু মেডিসিনের সাহায্যে জরায়ুর ভিতর প্রতিস্থাপন করা হয়। এই ধারনের প্রক্রিয়ায় গর্ভধারণ ও সন্তান প্রসব আমাদের রাজ্যে এটি দ্বিতীয় উদাহরণ। আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল অ্যান্ড জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞগণ দ্বিতীয়বার এই সাফল্য পেয়েছেন।

অবশেষে গত ২৮ জুলাই ২০২৬ সিজারিয়ান পদ্ধতিতে মহিলা ২ কেজি ৯০০ গ্রাম ওজনের একটি পুত্র সন্তানের জন্ম দেন। এই ক্ষেত্রে চিকিৎসক টিমে ছিলেন স্ত্রী ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) জয়ন্ত রায়, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (ডাঃ) অভিজিৎ শীল, অ্যাসোসিয়েট প্রফেসর (ডাঃ) সলিল বিন্দু চক্রবর্তী ও ডাঃ সুপর্ণা সূত্রধর প্রমূখ। গত ১ আগস্ট ২০২৬ মহিলাকে শিশু সহ হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।
উল্লেখ্য, বন্ধ্যাত্বের চিকিৎসায় আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল অ্যান্ড জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডাঃ) জয়ন্ত রায় ও প্রফেসর (ডাঃ) জে.এল.বৈদ্য এর প্রচেষ্টায় গত চার বছর আগেই এই ধরনের আইইউআই পদ্ধতিতে কৃত্রিম গর্ভধারণের চিকিৎসা ব্যবস্থা শুরু হয়েছিল।

বিশেষজ্ঞ স্ত্রী ও প্রসূতি রোগ চিকিৎসকদের দ্বারা রাজ্যেই উন্নত চিকিৎসা পরিষেবা লাভ করে এবং সন্তানের মুখ দেখতে পেয়ে মহিলার পরিবার-পরিজনেরা আগরতলা গভর্নমেন্ট মেডিক্যাল অ্যান্ড জিবিপি হাসপাতালের স্ত্রী ও প্রসূতি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক সহ সকল স্বাস্থ্যকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

ধলাই জেলার কমলপুর মহকুমা হাসপাতালের আরবিএসকে মোবাইল হেলথ টিমের উদ্যোগে  আজ (২ সেপ্টেম্বর ২০২৬) সিংগিবিল ও পঞ্চাসি অঙ্গনও...
02/09/2026

ধলাই জেলার কমলপুর মহকুমা হাসপাতালের আরবিএসকে মোবাইল হেলথ টিমের উদ্যোগে আজ (২ সেপ্টেম্বর ২০২৬) সিংগিবিল ও পঞ্চাসি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬৪ জন শিশুর স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৪ জন শিশুকে চিকিৎসা ও পরবর্তী পরীক্ষার জন্য কমলপুর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে।

উত্তর জেলার পানিসাগর মহকুমা হাসপাতালের আরবিএসকে মোবাইল হেলথ টিমের উদ্যোগে আজ (২ সেপ্টেম্বর, ২০২৬) দক্ষিণ দেওছড়া ও দক্ষি...
02/09/2026

উত্তর জেলার পানিসাগর মহকুমা হাসপাতালের আরবিএসকে মোবাইল হেলথ টিমের উদ্যোগে আজ (২ সেপ্টেম্বর, ২০২৬) দক্ষিণ দেওছড়া ও দক্ষিণ রামনগর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মোট ৫০ জন শিশুর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং এর মধ্যে ৫ জনকে চিকিৎসা ও পরবর্তী পরীক্ষার জন্য পানিসাগর মহকুমা হাসপাতালে রেফার করা হয়েছে।

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নয়াবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দির...
02/09/2026

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে সিপাহীজলা জেলার মধুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে নয়াবাড়ি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর, ২০২৬ এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শিবিরে মোট ৩৪ জনের এনসিডি স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৫ জনের উচ্চ রক্তচাপ এবং ২ জনের ডায়াবেটিস শনাক্ত হয়।

ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে কামদেবছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর ২০২৬ রোটিন ...
02/09/2026

ঊনকোটি জেলার মাছমারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে কামদেবছড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর ২০২৬ রোটিন টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে মোট ১৮ জন টিকা গ্রহণ করেন। এর মধ্যে ১১ জন শিশু এবং ৭ জন গর্ভবতী মহিলা ছিলেন।

সিপাহীজলা জেলার ইন্দিরা নগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর ২০২৬ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চোখের ছানি স্ক্রিনি...
02/09/2026

সিপাহীজলা জেলার ইন্দিরা নগর আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর ২০২৬ বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চোখের ছানি স্ক্রিনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়। পাশাপাশি মোট ৭৪টি আয়ুষ্মান কার্ড তৈরি করা হয়েছে।

গোমতী জেলার দাতারাম আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে বিনামূল্যে ...
02/09/2026

গোমতী জেলার দাতারাম আয়ুষ্মান আরোগ্য মন্দিরে গত ১ সেপ্টেম্বর, ২০২৬ থেকে প্রতি মঙ্গলবার সন্ধ্যায় চালু হয়েছে বিনামূল্যে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা। রোস্টার অনুযায়ী প্রতি মঙ্গলবার সান্ধ্যকালীন এই ওপিডি পরিষেবায় উপস্থিত থাকবেন একজন এমবিবিএস চিকিৎসক। প্রথম দিন মোট ৩২ জন রোগী চিকিৎসা পরিষেবা গ্রহণ করেন। স্বাস্থ্য পরীক্ষায় ১২ জনের উচ্চ রক্তচাপ শনাক্ত হয় এবং তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। তাতে উপস্থিত ছিলেন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ সপ্তদীপ দাস-সহ অন্যান্য স্বাস্থ্যকর্মীরা।

গোমতী জেলার জেলা হাসপাতালের আরবিএসকের মোবাইল হেলথ টিমের উদ্যোগে আজ (২ সেপ্টেম্বর, ২০২৬) মসজিদ সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্...
02/09/2026

গোমতী জেলার জেলা হাসপাতালের আরবিএসকের মোবাইল হেলথ টিমের উদ্যোগে আজ (২ সেপ্টেম্বর, ২০২৬) মসজিদ সংলগ্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ফরিদ মিয়া পাড়া ও তেপানিয়া কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ৮৩ জন শিশুর আরবিএসকে স্ক্রিনিং করা হয়। এর মধ্যে ৪ জন শিশুকে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য গোমতী জেলা হাসপাতালে রেফার করা হয়েছে।

Address

P. N Complex, P. S/NCC, P. O-Kunjaban
Agartala
799006

Alerts

Be the first to know and let us send you an email when Health & Family Welfare Department -Govt. of Tripura posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Health & Family Welfare Department -Govt. of Tripura:

Shortcuts

Share