Alipurduar District Vector Borne Disease Control Employees Association

Alipurduar District Vector Borne Disease Control Employees Association Official platform of Alipurduar District VBDC Employees (VST/VCT)

23/07/2026

৫ মাস ধরে প্রতিটি পঞ্চায়েতে বিনা বেতনে নিরলস কাজ করে চলেছেন আলিপুরদুয়ার জেলার VBDC কর্মীরা।
Dilip Ghosh Manoj Tigga Dipak Barman Manoj Kumar Oraon 😭

23/07/2026

আলিপুরদুয়ার জেলার VBDC কর্মীদের ন্যায্য প্রাপ্য কবে?

দীর্ঘ ৫ মাস ধরে বেতনহীন অবস্থায় কাজ করে চলেছেন আলিপুরদুয়ার জেলার VBDC কর্মীরা। জনস্বাস্থ্য সংক্রান্ত কাজের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প—আন্নাপূর্ণা ভাণ্ডার, আয়ুষ্মান ভারত, সরকারি আবাসন, NSAP-সহ একাধিক সরকারি পরিষেবার কাজ নিষ্ঠার সঙ্গে সম্পন্ন করেও তাঁরা আজ বঞ্চিত।

অথচ পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় VBDC কর্মীরা বেতন পেলেও আলিপুরদুয়ারের কর্মীরা এখনও অপেক্ষায়। VBDC কর্মী ছাড়া পঞ্চায়েত ও ব্লক অফিস অচল অথচ , এই কর্মীরা বেতন ছাড়া গত ফেব্রুয়ারি মাস থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এই বৈষম্যের অবসান হওয়া জরুরি।

আমাদের একটাই দাবি—বকেয়া বেতন অবিলম্বে প্রদান করা হোক এবং ভবিষ্যতে DBT পদ্ধতির মাধ্যমে নিয়মিত বেতনের ব্যবস্থা করা হোক।

Tigga Manoj Kumar Oraon Paritosh Das MLA 2026 Dipak Barman Bishal Lama Laxuman Limbu Official BJP Madarihat ST West Bengal Vector Borne Disease Control Employees Association

10/07/2026
24/06/2026

Dr Bijan mukherjee স্যার,
VBDC পরিবারের পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ 🙏

24/06/2026

আজ জামুরিয়া বিধানসভার মাননীয় বিধায়ক ডাঃ বিজন মুখার্জি মহাশয় বিধানসভায় আমাদের VBDC কর্মীদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেছেন। এর জন্য আমরা তাঁর কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।

আমরা VBDC কর্মীরা বহু বছর ধরে অত্যন্ত নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত রয়েছি। জনস্বাস্থ্যের স্বার্থে নিরলস পরিশ্রম করেও দীর্ঘদিন মাত্র ১৭৫ টাকা দৈনিক পারিশ্রমিকের বিনিময়ে কাজ করে এসেছি। বর্তমান রাজ্য সরকারের কাছে আমরা কৃতজ্ঞ যে আমাদের পারিশ্রমিক ১৭৫ টাকা থেকে বৃদ্ধি করে ২৭৫ টাকা করা হয়েছে। তবে বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এই সামান্য পারিশ্রমিকে সংসার চালানো অত্যন্ত কষ্টসাধ্য ও দুর্বিষহ হয়ে উঠেছে।

এর পাশাপাশি আমাদের কোনো নির্দিষ্ট ছুটির ব্যবস্থা নেই; বছরের ৩৬৫ দিনই কাজ করতে হয়। কর্মক্ষেত্রে দুর্ঘটনা বা অসুস্থতার ক্ষেত্রে কোনো স্বাস্থ্যবিমা, সামাজিক সুরক্ষা বা অন্যান্য সরকারি সুবিধাও আমরা পাই না।

শুধু পতঙ্গবাহিত রোগ নিয়ন্ত্রণের কাজই নয়, ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েতের লিখিত বা মৌখিক নির্দেশে বিভিন্ন জনকল্যাণমূলক ও সরকারি পরিষেবা সংক্রান্ত কাজও আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি। পূর্ববর্তী সরকার থেকে বর্তমান সরকার পর্যন্ত গ্রাম ও ব্লক স্তরের নানা গুরুত্বপূর্ণ কর্মসূচির বাস্তবায়নে আমরা সক্রিয় ভূমিকা পালন করে আসছি।

তাই মাননীয়া মুখ্যমন্ত্রী এবং মাননীয় পঞ্চায়েত মন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন—

১.VBDC কর্মীদের সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদান করা হোক।

২.দৈনিক মজুরিভিত্তিক পারিশ্রমিকের পরিবর্তে মাসিক বেতন চালু করা হোক।

৩.ন্যায্য ছুটির ব্যবস্থা করা হোক।

৪.স্বাস্থ্যবিমা ও অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা প্রদান করা হোক।

৫.দীর্ঘদিন ধরে জনস্বার্থে কাজ করে চলা VBDC কর্মীদের প্রাপ্য মর্যাদা ও অধিকার নিশ্চিত করা হোক।

আমরা আশা করি, আমাদের ন্যায্য দাবি ও দীর্ঘদিনের সমস্যাগুলির প্রতি রাজ্য সরকার সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে এবং দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে।

Dilip Ghosh Suvendu Adhikari West Bengal Vector Borne Disease Control Employees Association BJP West Bengal

21/06/2026

Suvendu Adhikari Dilip Ghosh

17/05/2026

আলিপুরদুয়ার জেলার মাননীয় সকল বিধায়কের কাছে আমাদের বিনীত আবেদন—

গোটা পশ্চিমবঙ্গের ৫৭,৪২৭ জন পঞ্চায়েতের VBDC কর্মীদের স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি প্রদানে সাহায্য করুন 🙏
পতঙ্গবাহিত রোগ প্রতিরোধ থেকে শুরু করে পঞ্চায়েতের বিভিন্ন জনপরিষেবামূলক কাজে আমরা দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছি। পূর্ববর্তী সরকারের সময় থেকে পঞ্চায়েতে কর্মী সংকটের কারণেও আমরাই বহু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছি।

এত কাজের পরও দিন শেষে আমাদের প্রাপ্য মাত্র ১৭৫ টাকা, তবুও ৪-৫ মাস পর পর....

আমাদের ন্যায্য দাবি ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন।

Manoj Tigga Paritosh Das MLA 2026 Manoj Kumar Oraon Bishal Lama Dipak Barman Laxuman Limbu Official BJP Madarihat ST

17/05/2026

মাননীয় পঞ্চায়েত মন্ত্রী,
পঞ্চায়েতের ৫৭,৪২৭ জন VBDC(VST /VCT)কর্মীদের স্থায়ী সরকারি কর্মচারীর স্বীকৃতি দিন 🙏
Dilip Ghosh

17/05/2026

মাননীয় মুখ্যমন্ত্রী,
পঞ্চায়েতের ৫৭,৪২৭ জন VBDC(VST /VCT)কর্মীদের কথা একটু ভাবুন।
Suvendu Adhikari BJP West Bengal

15/05/2026

প্রতি,
মাননীয় মুখ্যমন্ত্রী,
পশ্চিমবঙ্গ সরকার
Suvendu Adhikari

মাননীয়,
পঞ্চায়েত মন্ত্রী
পশ্চিমবঙ্গ সরকার।
Dilip Ghosh

সম্মানীয় মহাশয়,
পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী/ পঞ্চায়েত মন্ত্রী রূপে আপনাকে West Bengal VBDC Employees’ Association এর পক্ষ হইতে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করিতেছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, আপনার সুদক্ষ নেতৃত্বে পশ্চিমবঙ্গের প্রশাসন অধিকতর জনমুখী, স্বচ্ছ ও কর্মীবান্ধব রূপ পরিগ্রহ করিবে এবং দীর্ঘকাল ধরিয়া অবহেলিত ও বঞ্চিত কর্মীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার এক নব দিগন্ত উন্মোচিত হইবে।

এই প্রসঙ্গে বিনীতভাবে নিবেদন এই যে, প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে Vector Borne Disease Control Programme (VBDCP)-এর সহিত যুক্ত কর্মীবৃন্দ দীর্ঘকাল ধরিয়া চরম বঞ্চনা, অবহেলা ও বৈষম্যের শিকার হইয়া আসিতেছেন। পূর্বতন সরকারের নিকট বহুবার আবেদন, স্মারকলিপি ও বিভিন্ন দাবি পেশ করা সত্ত্বেও আমাদের বক্তব্য যথোচিত গুরুত্ব প্রাপ্ত হয় নাই; কেবলমাত্র কার্য স্থায়ীকরণের আশ্বাসই প্রদান করা হইয়াছে।

কেন্দ্রীয় সরকারি প্রকল্পের অন্তর্ভুক্ত কর্মী হইয়া থাকা সত্ত্বেও আমাদের ন্যায্য অধিকার বারংবার উপেক্ষিত হইয়াছে। পরিতাপের বিষয় এই যে, দেশের অন্যান্য বহু রাজ্যে একই প্রকল্পে নিযুক্ত কর্মীবৃন্দ বহুগুণ অধিক মাসিক বেতন প্রাপ্ত হইলেও পশ্চিমবঙ্গে কর্মরত VBDC কর্মীবৃন্দ আজও দৈনিক মাত্র ১৭৫/- টাকা পারিশ্রমিক প্রাপ্ত হইয়া থাকেন।

পশ্চিমবঙ্গের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে বর্তমানে সর্বমোট ৫৭,৪২৭ জন VBDC কর্মী নিষ্ঠার সহিত জনস্বাস্থ্য রক্ষার গুরুদায়িত্ব পালন করিতেছেন। ইহাদের মধ্যে ৩,৩৩৯ জন সুপারভাইজার, ৩১,৭৯১ জন VST এবং ২২,২৯৭ জন VCT কর্মী রহিয়াছেন। মশাবাহিত রোগ প্রতিরোধ, ডেঙ্গু ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির ন্যায় অতীব গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য বিষয়ক কার্য পরিচালনার মাধ্যমে আমরা প্রতিনিয়ত রাজ্যের সাধারণ জনগণের সুরক্ষায় আত্মনিয়োগ করিয়া চলিয়াছি।

গ্রাম পঞ্চায়েত ও ব্লক অফিসে কর্মীর অভাবজনিত কারণে সরকারি লিখিত নির্দেশক্রমে আমাদের Data Entry Operator-এর কার্যও সম্পাদন করিতে হয়। তদুপরি, গ্রাম পঞ্চায়েত ও ব্লক স্তরে বিভিন্ন জনপরিষেবামূলক কার্য, যাহা পূর্ববর্তী সরকারসমূহ আমাদের দ্বারাই পরিচালিত করাইতেন— যেমন দুয়ারে সরকার, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী, যুবসাথী, বাংলার আবাস যোজনা, MGNREGA-র কার্য প্রভৃতি, তাহাও আমরা নিষ্ঠার সহিত সম্পাদন করিয়া থাকি।

কিন্তু পরিতাপের বিষয় এই যে, রাজ্যের জনস্বাস্থ্য সুরক্ষার ন্যায় গুরুত্বপূর্ণ কার্য পরিচালনা এবং প্রশাসনের লিখিত নির্দেশক্রমে গ্রাম পঞ্চায়েত ও ব্লকে জনপরিষেবামূলক কার্য সম্পাদন করা সত্ত্বেও VBDC কর্মীবৃন্দ আজও ন্যূনতম আর্থিক নিরাপত্তা ও কর্মসংস্থানের নিশ্চয়তা হইতে বঞ্চিত। বর্তমানে আমরা দৈনিক মাত্র ১৭৫/- টাকা পারিশ্রমিক প্রাপ্ত হই, অথচ আমাদের সহিত সমপ্রকৃতির কার্য সম্পাদনকারী VRP কর্মীবৃন্দ দৈনিক ২০০/- টাকা পারিশ্রমিক পাইয়া থাকেন। একই কার্য সম্পাদনের জন্য পৃথক পারিশ্রমিক প্রদান “সমান কর্মে সমান বেতন” নীতির সুস্পষ্ট লঙ্ঘন এবং আমাদের প্রতি চরম বৈষম্যের পরিচায়ক।
ইহার অপেক্ষাও অধিক দুর্ভাগ্যের বিষয় এই যে, যে সামান্য পারিশ্রমিক আমরা প্রাপ্ত হই, তাহাও ৪ হইতে ৫ মাস অন্তর অন্তর প্রদান করা হয়। ফলস্বরূপ সংসার পরিচালনা, পারিবারিক নিত্যপ্রয়োজনীয় ব্যয় নির্বাহ এবং দৈনন্দিন জীবনধারণ অত্যন্ত দুর্বিষহ হইয়া উঠিয়াছে। বহু কর্মী চরম আর্থিক সংকট ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়া জীবন অতিবাহিত করিতে বাধ্য হইতেছেন।
আমাদের মধ্যে বহু কর্মী উচ্চশিক্ষিত; অনেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হওয়া সত্ত্বেও অত্যন্ত স্বল্প পারিশ্রমিকে অনিশ্চিত ভবিষ্যৎ লইয়া কার্য করিতে বাধ্য হইতেছেন। তথাপি জনস্বার্থ ও মানবসেবার মহান আদর্শে উদ্বুদ্ধ হইয়া আমরা নিষ্ঠার সহিত আমাদের কর্তব্য পালন করিয়া চলিয়াছি।

অতএব, আপনার নিকট আমাদের বিনীত আবেদন এই যে, দীর্ঘদিনের এই বঞ্চনা ও সমস্যাসমূহ মানবিক দৃষ্টিভঙ্গিতে বিবেচনা করিয়া নিম্নলিখিত ন্যায্য দাবিসমূহ অবিলম্বে কার্যকর করিবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হউক—

১) VBDC কর্মীদের অবিলম্বে নিয়মিতকরণ ও স্থায়ীকরণ করিয়া স্থায়ী সরকারি কর্মচারী রূপে স্বীকৃতি প্রদান করিতে হইবে।
২) ন্যূনতম ২৬,০০০/- টাকা মাসিক বেতন প্রদান করিতে হইবে।
৩) “সমান কর্মে সমান বেতন” নীতি কার্যকর করিতে হইবে।
৪) ঝুঁকিপূর্ণ পরিবেশে কার্য সম্পাদনের জন্য Risk Allowance প্রদান করিতে হইবে।
৫) EPF, ESI, গ্র্যাচুইটি সহ অন্যান্য সামাজিক সুরক্ষা সুবিধা প্রদান করিতে হইবে।
৬) শিক্ষাগত যোগ্যতা ও পদমর্যাদা অনুসারে সুস্পষ্ট ও স্বচ্ছ নীতি প্রণয়ন করিতে হইবে।

মাননীয় মহাশয়,
আমরা রাজ্যের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় প্রতিনিয়ত মাঠপর্যায়ে কার্য করিয়া চলিয়াছি। ডেঙ্গু ও ম্যালেরিয়ার ন্যায় প্রাণঘাতী রোগ প্রতিরোধ সহ ব্লক ও পঞ্চায়েত দপ্তরের জনপরিষেবা মূলক কাজে আমাদের অবদান অনস্বীকার্য। অতএব, আমাদের ন্যায্য দাবিসমূহের প্রতি সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি গ্রহণপূর্বক দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করিবেন, এই আশাই ব্যক্ত করিতেছি।

**(বিশেষভাবে উল্লেখযোগ্য এই যে, সর্বমোট ৫৭,৪২৭ জন কর্মীর মধ্যে প্রায় ২৫,০০০ জন VRP কর্মী, যাহারা মূলত Social Audit কার্য পরিচালনার উদ্দেশ্যে নিযুক্ত ছিলেন, তাহাদিগকে পূর্বতন সরকার VBDC প্রকল্পে সংযুক্ত করিয়া রাখিয়াছেন।)

Alipurduar District VBDC Employees Association

Nisith Pramanik Samik Bhattacharya Manoj Kumar Oraon Bishal Lama Dipak Barman Manoj Tigga Dr Shankar Ghosh

Address

Alipurduar
736121

Website

Alerts

Be the first to know and let us send you an email when Alipurduar District Vector Borne Disease Control Employees Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share