30/12/2025
স্বাধীনতা পরবর্তী ভারত। গোটা দেশজুড়ে তীব্র থেকে তীব্রতর হচ্ছে ছাত্র আন্দোলন। একই সাথে শুরু মতাদর্শের প্রশ্নে তীব্র লড়াই। সংশোধনবাদ ও সংকীর্ণতাবাদের বিরুদ্ধে লড়াই । সরকারের সাথে আপোষ নয় আবার বুর্জোয়া শিক্ষাব্যবস্থা বলে বিদ্যাসাগর এর মূর্তি ভাঙাও নয়! দরকার সঠিক দিশা, সঠিক রাজনীতি।
১৯৭০ সাল। কেরালার তৎকালীন ত্রিভান্দ্রাম শহরে জড়ো হলেন ভিন্ন রাজ্য থেকে আগত হাজারো স্বপ্নদর্শী। গৃহীত হলো সময়োপযোগী গঠনতন্ত্র ও কর্মসূচি। গঠিত হল প্রথম কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি।কমরেড বিমান বসু, কমরেড সুভাষ চক্রবর্তী, কমরেড শ্যামল চক্রবর্তী দের নেতৃত্বে তৈরি হল স্বাধীনতা, গনতন্ত্র , সমাজতন্ত্র লেখা লালতারার পতাকা। যে পতাকার তলে সারা ভারতের বিপ্লবী চেতনা সম্পন্ন পড়ুয়ারা একজোট হলো। শুরু হল নতুন লড়াই যা আজও বহমান।
১২ ই আগস্ট সংগঠনের প্রতিষ্ঠা দিবস।
৩০শে ডিসেম্বর পতাকার জন্মদিন।
“We carry the Legacy” ....
ঐতিহ্যের ৮৯
উত্তরাধিকারের ৫৬ ......
SFI Dakshin Dinajpur
SFI West Bengal
SFI - Students' Federation of India