যোদ্ধা

যোদ্ধা (INDIA) West Bengal -পশ্চিমবঙ্গ. facebook.com

08/07/2026
01/07/2026

"সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস!'

২১ শে জুলাই শহীদ দিবস হলো পশ্চিমবঙ্গ তথা ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি স্মরণীয় ও ঐতিহাসিক দিন। ১৯৯৩ সালের এই দিনে কলকাতায় সচিত্র ভোটার আইডেন্টিটি কার্ডের দাবিতে এবং তৎকালীন বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের মহাকরণ অভিযানে পুলিশের গুলিতে ১৩ জন কর্মী শহীদ হন! 'শহীদ দিবস' মানে 'মা-মাটি-মানুষ দিবস' হিসেবে। ২১'শে জুলাই শুধু একটি তারিখ নয়, এটি মানুষের লড়াই, প্রতিবাদ আর আত্মত্যাগের প্রতীক। ১৯৯৩ সালের শহিদদের অমর আত্মত্যাগকে জানাই বিনম্র শ্রদ্ধা জানিয়ে, শুরু হবে নতুন প্রজন্ম নতুন সকাল!

কর্মীদের মনে রাখতে হবে - প্রতিদিন নতুনভাবে শুরু করার সাহস রাখো, জীবন কখনও থেমে থাকে না।”

মানুষের জীবনে সাফল্য যেমন আসে, তেমনি আসে ব্যর্থতা, হতাশা, কষ্ট এবং নানা ধরনের প্রতিকূল পরিস্থিতি। কিন্তু কোনো ব্যর্থতা, কোনো দুঃখ বা কোনো খারাপ অভিজ্ঞতাই জীবনের শেষ কথা নয়। সময় যেমন থেমে থাকে না, তেমনি জীবনও কখনও থেমে থাকে না, প্রতিটি নতুন সকাল মানুষের সামনে নতুন সুযোগ, নতুন শিক্ষা এবং নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়।

তাই মা মাটি মানুষের ডাকে শহীদ স্মরণে ঐক্যবদ্ধ হয়ে নতুন সকালের দিকে এগিয়ে যাবো। জয় বাংলা!

শিক্ষা, সাহসী ও ন্যায়ের পথ দেখানো মহান নেতা ছিলেন বাবাসাহেব - ডাঃ বি. আর. আম্বেদকর তাঁর আদর্শ আমাদের শেখায়, নিজেকে শক্...
07/05/2026

শিক্ষা, সাহসী ও ন্যায়ের পথ দেখানো মহান নেতা ছিলেন বাবাসাহেব - ডাঃ বি. আর. আম্বেদকর তাঁর আদর্শ আমাদের শেখায়, নিজেকে শক্তিশালী করো, শিক্ষা গ্রহণ করো এবং অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। তাই, ভয় নয় এক নিঃশ্বাস ফেলে এগিয়ে এসো।'INDIA,

আপনারা নিজেদের জেলার স্ট্রং রুমের দিকে জোরদার নজর রাখুন এবং দলের কর্মীরাও, '৪ঠা মে পর্যন্ত। জয় বাংলা!  .
30/04/2026

আপনারা নিজেদের জেলার স্ট্রং রুমের দিকে জোরদার নজর রাখুন এবং দলের কর্মীরাও, '৪ঠা মে পর্যন্ত। জয় বাংলা! .

17/04/2026

সম্প্রীতির বাংলাকে রক্ষা করতে, স্বৈরাচারী বিজেপির শক্তির বিরুদ্ধে লড়াই, বাংলা-বিরোধীদের বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত!

বিজেপি বিকাশের নামে, বিনাশের রাজনীতি, এরা বিকাশের নামে নতুন মিথ্যাচারের রাজনীতি শুরু করেছে, বিজেপির আসল লক্ষ্য বাংলার প্রত্যেক নাগরিকের অধিকার কেড়ে নেওয়া। এবার ২০২৬-এ বিজেপির বিনাশ হবে বাংলার হাতে। জয় তৃণমূল!
.

16/04/2026

"ধর্মের পরিচয় মানুষের কর্মে!

দক্ষিণ দিনাজপুর ও উত্তর দিনাজপুর- হরিরামপুর, রায়গঞ্জ এবং হাবিবপুরের মা, ভাই ও বোনেদের মাঝে যে ভালোবাসা, উদ্দীপনা এবং উষ্ণতা প্রত্যক্ষ করেছেন, তা মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে। আপনারা যে স্নেহ ও মমতা দেখিয়েছেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিভূত।

আপনাদের আশীর্বাদ, আপনাদের বিশ্বাস এবং আপনাদের সমর্থনই তৃণমূল কংগ্রেসকে আমাদের উন্নয়ন ও সেবার যাত্রাপথে এগিয়ে নিয়ে চলেছে। বাংলার মাটিতে দিল্লির সেই 'বহিরাগত' ও 'বাংলা-বিরোধী' জমিদারদের কোনো স্থান নেই। সম্প্রীতির এই পুণ্যভূমিতে তারা অশান্তির বীজ বপন করে। নিরন্তর ষড়যন্ত্রের মাধ্যমে তারা এ রাজ্যের মানুষের সাংবিধানিক অধিকার কেড়ে নিতে চায়, বিভেদ, বঞ্চনা ও ভয়ের বাতাবরণ সৃষ্টি করে মানুষের নিজস্ব সত্তাকে মুছে ফেলে ক্ষমতা দখল করতে চায়।

বাংলার শক্তি চিরকালই তার ঐক্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই একজোট হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। তাই বাংলা কখনোই মানুষের মাঝে কোনো বিভেদরেখা সৃষ্টি করেনি কোনো দিন করবেও না। যারা আমাদের সংস্কৃতিকে অপমান করে, তাদের ক্ষমা করা হবে না। যারা আমাদের গণতন্ত্রকে পদদলিত করে, তাদের ক্ষমা করা হবে না। যারা এই বাংলার মাটি বা মানুষের প্রতি বিন্দুমাত্র শ্রদ্ধা না দেখিয়ে দিল্লি থেকে বসে বাংলাকে শাসন করতে চায়, তারা একটিও ভোট পাওয়ারও যোগ্য নয়।

তাই, বাংলার নিজস্ব ব্যালট বাক্সে আপনাদের সঠিক রায় প্রদান। আমি সমগ্র বাংলার প্রতিটি ভোটারের কাছে আন্তরিক আবেদন জানাচ্ছি—হরিরামপুরের বিপ্লব মিত্র, রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী, হাবিবপুরের অমল কিস্কু, মালদহের লিপিকা বর্মন ঘোষ এবং বালুরঘাটের অর্পিতা ঘোষ-সহ তৃণমূল কংগ্রেসের সকল প্রার্থীদের বিপুল বিজয় নিশ্চিত করুন।

. জয় বাংলা! জয় তৃণমূল! মা মাটি মানুষ!

15/04/2026

শিলিগুড়ি জেলার বিধানসভা কেন্দ্রের মা-মাটি-মানুষের প্রার্থী গৌতম দেব এবং জলপাইগুড়ি জেলার নাগরাকাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থী সঞ্জয় কুজুর-এর জোড়া ফুলে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন।

সাধারণ মানুষের বিপুল সমর্থন, উচ্ছ্বাস এবং স্বতঃস্ফূর্ত উপস্থিতি স্পষ্টভাবে প্রমাণ করছে- বাংলার অগ্রগতির স্বার্থে মানুষ তৃণমূল কংগ্রেসের পাশে রয়েছেন। সম্প্রীতির বাংলাকে রক্ষা করতে - স্বৈরাচারী বিজেপির শক্তির বিরুদ্ধে, বাংলা-বিরোধীদের বিরুদ্ধে লড়তে প্রস্তুত তাঁরা। জনতার এই আস্থা ও সমর্থনই আমাদের শক্তি। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলা-বিরোধীদের যোগ্য জবাব দিতে, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে, শিলিগুড়ি ও বাংলার সকল তৃণমূল কংগ্রেস প্রার্থীকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। .

Address

Kolkata

Website

Alerts

Be the first to know and let us send you an email when যোদ্ধা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share