17/10/2025
একটি ছোট্ট প্রাণ… ফিরে আসুক জীবনের আলোয় !!
আমোডোব এর পাশের ছোট্ট গ্রাম হাম কুড়া দাসপাড়া । সেখানকার শ্রী মতিলাল দাস মহাশয়ের ঘরে আছে এক অমূল্য রত্ন—মাত্র ১২ বছরের এক মেয়ে, নাম তার বিউটি দাস।
নাম যেমন সুন্দর, মনও তেমনি শান্ত, ভদ্র, আর হাসিতে ভরা।
কিন্তু কে জানত, হঠাৎ এক অদৃশ্য অন্ধকার তার জীবনের আকাশ ঢেকে দেবে?
বিউটির লিভার ট্রান্সপ্লান্ট জরুরি।
চিকিৎসকরা জানিয়েছেন—সময় খুব কম।
প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন এই চিকিৎসার জন্য।
এখন সে ভর্তি আছে AIIMS, ভুবনেশ্বর হাসপাতালে।
একটা ছোট মেয়ে, যার হাতে থাকা পুতুলগুলো এখন হাসপাতালের বিছানায় স্তব্ধ পড়ে আছে।
একটা মা-বাবা, যারা শুধু প্রার্থনা করেন—“আমার মেয়েটা আবার হাঁসফাঁস না করে শ্বাস নিক, হাসুক।”
এই একজোড়া চোখের জল এখন আমাদের প্রত্যেকের কাছে একটি প্রশ্ন—
আমরা কি ওদের পাশে দাঁড়াবো না?
স্বপ্ন উড়ান আপনাদের কাছে আন্তরিক অনুরোধ রাখছে —
চলুন, আমাদের সামান্য সাহায্যে ওদের ঘরের লক্ষ্মী আবার ফিরে আসুক।
বিউটির চিকিৎসার যাবতীয় কাগজপত্র ও মেডিকেল রিপোর্ট আমাদের হাতে এসেছে —
সবকিছু যাচাই করা হয়েছে।
🙏 আপনার সামান্য সহায়তাই পারে একটি প্রাণ বাঁচাতে।
একটি মেয়ের ভবিষ্যৎ, একটি পরিবারের হাসি, একটি গ্রামবাসীর আশা — সবটাই এখন আমাদের হাতে।
বিউটির জন্য এক মুহূর্ত থেমে যান...
ভালোবাসা দিন, আশীর্বাদ দিন, আর যদি পারেন — সাহায্যের হাত বাড়িয়ে দিন।
📍যোগাযোগ ও সাহায্যের বিস্তারিত:
যোগাযোগ করুন সাহায্যের জন্য: 080130 61468
আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিন স্বপ্ন উড়ান একাউন্টে আমরা পৌঁছে দেবো বিউটির কাছে তার সুস্থতার জন্য:
SwapnoUdaan,
Bandhan Bank
Bongaon Branch
Account no: 10220009401513
IFSC: BDBL0001356
🕊️ স্বপ্ন উড়ান – যেখানে ভালোবাসা মানে একসাথে বাঁচানো এক জীবন...ভালবাসায় স্বপ্ন উড়ান 💜❤️🪷♾️🙏