অঙ্গীকার

অঙ্গীকার অসহায় মানুষের সাথে মানুষের পাশে

যদি আরো বেশি পরিমানে সাহায্য করতে পারতাম অবশ্যই আরো বেশী খুশি হতাম।         ছোট্ট গ্রুপ অঙ্গীকার তাদের নিজস্ব ১০০০০ টাকা...
21/08/2026

যদি আরো বেশি পরিমানে সাহায্য করতে পারতাম অবশ্যই আরো বেশী খুশি হতাম।
ছোট্ট গ্রুপ অঙ্গীকার তাদের নিজস্ব ১০০০০ টাকা এবং শুভাকাঙ্ক্ষী মানুষদের সাহায্যে বিভিন্ন প্রান্তের থেকে জোগাড় হওয়া ৩০০০০ টাকা শ্রী সন্তু মুখার্জির হাতে তুলে দেওয়া হলো। টিম অঙ্গীকার এর সমস্ত সদস্য এবং বাঁকুড়ার মানুষজন যেভাবে পাশে দাঁড়িয়েছেন সেটার জন্যে সকলকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভিডিওটা টাইমলাইনে দেবার একটাই উদ্দেশ্য যাতে আরো বেশি সংখ্যক মানুষ তোমার পাশে দাঁড়াতে পারে। আমাদের গ্রুপ অঙ্গীকার তো ছিলই। যারা আসতে পারেনি দূর থেকে সাহায্য করেছে তারা হল Tufan Das Modak এবং সুজাতা দরিপা ।

একই টিমের না হয়েও এক ডাকে যাদেরকে পাশে পেয়েছি তারা হল Ganesh bhai শুভজিৎ। দেবদাস দা তুফান দা, শান্ত ব্রতো সেন, স্যার। ফাল্গুনী দি, । দিশা ,তনু , এবং বুবাই ডিজিটাল এর অনেক টিম মেম্বার যাদের সকলের নাম আমি জানিনা সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য ছোট্ট আরভ সম্পুর্ন সুস্থ হয়ে উঠুক সর্বশক্তিমান এর কাছে এটুকুই প্রার্থনা। ওর অপারেশন এর জন্য এখনো প্রচুর পরিমানে অর্থের প্রয়োজন, আপনারা সামর্থ্য মতো এগিয়ে এসে সাহায্য করতে পারেন কমেন্টে দেওয়া কিউ আর কোডের মাধ্যমে সরাসরি।🙏🙏🙏

আবারো গ্রুপ অঙ্গীকার পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার ঐন্দ্রী হোতা বাড়িতে। ঐন্দ্রি র বয়স ১৫ বছর ১১ মাস তার বাবা নেই ।মা ছেড়ে ...
11/07/2026

আবারো গ্রুপ অঙ্গীকার পৌঁছে গিয়েছিল বাঁকুড়ার ঐন্দ্রী হোতা বাড়িতে। ঐন্দ্রি র বয়স ১৫ বছর ১১ মাস তার বাবা নেই ।মা ছেড়ে চলে গেছে। মানবিকতার খাতিরে বাচ্চাটির দেখাশোনা করেন বাঁকুড়ার নিবাসী দুর্গা প্রসাদ মুখার্জী। এবং ওনার স্ত্রী বর্তমানে ঐন্দ্রি লিউকোমিয়া রোগে আক্রান্ত।

তাই গ্রুপ অঙ্গীকার থেকে চিকিৎসার জন্য কিছু টাকা তুলে দেওয়া হল♥️🙏

ঈশ্বরের কাছে ঐন্দ্রী র সুস্থতা কামনা করি 🙏🙏

আমাদের ছোট্ট গ্রুপ অঙ্গীকার পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার 12 নাম্বার ওয়ার্ডে ঈদগা মহল্লায় ছোট্ট জেসমিন খাতুনের বাড়িতে। জ...
22/06/2026

আমাদের ছোট্ট গ্রুপ অঙ্গীকার পৌঁছে গিয়েছিলাম বাঁকুড়ার 12 নাম্বার ওয়ার্ডে ঈদগা মহল্লায় ছোট্ট জেসমিন খাতুনের বাড়িতে। জেসমিন হৃদরোগে আক্রান্ত। তিন বছর বয়স থেকে এই অসুস্থতা নিয়ে লড়াই করে যাচ্ছে এখন জেসমিনের অপারেশন হয়ে গেছে কিন্তু প্রতিমাসে প্রচুর ওষুধ এবং রিপোর্ট করতে হচ্ছে যেটা তার মা এবং এক চোখে অন্ধ পিতার পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমাদের গ্রুপ "অঙ্গীকার"

আমাদের সাধ্যমত জেসমিনের সমস্ত রিপোর্ট এবং এক মাসের সমস্ত ওষুধপত্র কেনার টাকা তুলে দিলাম জেসমিনের মায়ের হাতে।

তার মা জানান এখনো তার ৩০ থেকে ৩৫ হাজার টাকার ওষুধ পত্র লাগবে।।

তাই আমাদের মত আপনারাও নিজেদের সাধ্যমত এগিয়ে আসতে পারেন ।🙏

আমাদের এই ছোট্ট বোন জেসমিন খাতুনের পাশে এবং তার মা-বাবার পাশে দাঁড়াতে পারেন।🙏

আজ আমাদের টিম "অঙ্গীকার" পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ🙏🙏আজ আমরা নববর্ষ উপলক্ষে বাঁকুড়ার মাঝির মোড়ে কাছে সকালবেলায় ...
17/04/2026

আজ আমাদের টিম "অঙ্গীকার" পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষ🙏🙏
আজ আমরা নববর্ষ উপলক্ষে বাঁকুড়ার মাঝির মোড়ে কাছে সকালবেলায় জলছত্রের মাধ্যমে নববর্ষের সকালটা শুরু করি এবং তারপর রামসাগরে অবস্থিত বৃদ্ধাবাস আশ্রমে সকলে মিলে একসাথে দুপুরে‌র খাওয়া দাওয়া গল্প কবিতা শোনা মাধ্যমে আজকের নববর্ষের দিনটার খুব সুন্দর ভাবে কাটালাম।
পরবর্তী দিনে টিম অঙ্গীকার যেন সব সময় মানুষের সাথে থাকতে পারে 🙏

08/04/2026

এই অসহায় বোনটির নাম মল্লিকা মাজী স্বামীর নাম রামেশ্বর মাজী গ্রাম ডুমুরিয়া থানা গঙ্গাজলঘাটি জেলা বাঁকুড়া এই বোনটির 08/10/2025 তারিখে বাঁকুড়া মেডিকেল কলেজে সিজারিয়ান করে বাচ্ছা হয়।সেই থেকে এই বোনটির শারীরিক অবস্থার অবনতি ঘটে।আজ প্রায় ছয় মাস বাঁকুড়া মেডিকেল হাসপাতালে ভর্তি ছিল । তার ছয় মাসের বাচ্চাটিকে রেখে মুমূর্ষ অবস্থায়র দিকে পা বাড়িয়েছে। এই অবস্থায় বাঁকুড়া মেডিকেলের ডাক্তার বলেছিলেন বাইরে কোথাও নিয়ে যেতে হবে। বাইরে নিয়ে যাওয়ার জন্য যে টাকার দরকার সেই সামান্য টাকাও এই পরিবারের কাছে ছিলনা।

আমাদের গ্রুপ "অঙ্গীকার" থেকে যতটা সম্ভব চেষ্টা করেছি এবং দু চার দিন বাদে আরো পাঠিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছি।। প্রতিদিন ভিডিও কলের মাধ্যমে এই বোনটির হাহাকার কান্না মনকে নাড়িয়ে দিচ্ছে।কোন মতে সকলের সাহায্য নিয়ে এই মুহূর্তে এইমসের ভর্তি আছে ।

এবং সেখানের ডাক্তার জানান দুটো অপারেশন করতে হবে সেই জন্য অনেক টাকার প্রয়োজনএই বোনের পরিবারটি খুবই গরীব এবং অসহায়, তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যার যেমন সামর্থ্য সে অনুযায়ী কিছু টাকা দিয়ে সাহায্য করুন। যাতে বাইরে গিয়ে চিকিৎসা করাতে পারে। phone pay no-7872893114
আপনাদের সাহায্যের জন্য আগাম ধন্যবাদ

24/03/2026

এক মায়ের সন্তানের জন্য সমর্পণ আর অন্যদিকে ভাই বিষ্ণুর হাজার প্রতিকূলতার মাঝে সমাজে মাথা উঁচু করে বাঁচার অঙ্গীকার ♥️🙏

পুরুলিয়া নিবাসী ভাই বিষ্ণুর এক বছর আগে ট্রেন থেকে পড়ে যেয়ে একটা পা বাদ চলে যায় এবং দীর্ঘদিন লড়াইয়ের পর সে তার প্রাণ ফিরে পায় কিন্তু একটা পা আর ফিরে পাই না এবং শারীরিক কারণে উপার্জন বন্ধ হয়ে যায়। বাড়িতে বৃদ্ধ মা বাবা উপার্জন না থাকায় বউ-বাচ্চাও দূরে সরে গেছে।।
ভাই বিষ্ণুর ইচ্ছে নিজে কিছু রোজগার করা ।কত দিন আর সকলের সাহায্যে চলবে। কিন্তু রোজকার করবে যে; তার জন্য শুরুটা তো খুবই কঠিন আমরা একটা বসে কোন কাজের কথা বলেছিলাম ছোটখাটো কোন দোকান নিয়ে। কিন্তু ভাই বিষ্ণু জানাই সেরকম কোন জায়গা নেই। এবং বিষ্ণু ভাই নিজের ইচ্ছায় প্রকাশ করে তার যদি একটা টোটো থাকতো তাহলে সে একটা পায়ে টোটো চালাতে পারবে। এবং আমাদের কাছে সেই আবদার প্রকাশ করে। তাই ভাই বিষ্ণুর হয়ে আমরা সকলে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি আসুন না সকলে মিলে বিষ্ণু ভাইয়ের পাশে দাঁড়াই এবং যদি সকলে কিছু কিছু সাহায্য করি তাহলে নতুন না হোক একটা পুরনো টোটো হলেও কিনে দিতে পারব♥️🙏🙏

(অঙ্গীকার গ্রুপের সকল সদস্য)

Address

Bankura
Bankura
722101

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গীকার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category